ব্যস্ততায় চুলের যত্ন | ৪টি কার্যকর হেয়ার কেয়ার টিপস!

মীম তাবাসসুম · Feb 04, 2019 · 1 min read

ব্যস্ততায় চুলের যত্ন | ৪টি কার্যকর হেয়ার কেয়ার টিপস!

আজকালকার সময়টাই এমন যে মানুষ যদি সুপারম্যান না হয় তবে জীবনযুদ্ধে টিকে থাকাই মুশকিল...!! যেভাবেই সুগারকোট করি না কেন এটা মানতেই হবে যে নারীদের জন্য বিষয়টা আরও জটিল। কারণ এই সোসাইটি আজকাল চায় মেয়েরা হবে দশভুজা...! একই হাতে সামলাবে, পড়াশোনা, ক্যারিয়ার, ঘরের কাজ, সাথে বাচ্চা থাকলেতো হয়েই গেলো!! আবার এরমধ্যেও থাকতে হবে একদম টিপটপ পরিপাটি!! আর এত ব্যস্ততায় চুলের যত্ন নেয়াটাও যেন একটা যুদ্ধজয়ের মতই!!

কিন্তু আমরাতো মানুষ রাইট? তাই দেখা যায় সব ঘড়ির কাঁটার মতো চললেও মাঝে মাঝে গুবলেট হয়ে যায়! দেখা যায় পড়ার চাপে কয়েক মাস না ঘুমিয়ে কাটালেন! এখন সমানে ঝরছে চুল!

অফিসের প্রেশারে ফাস্টফুড খেয়েই দিন পার করছেন? একদিন দেখলেন মাথার সিঁথি ফাঁকা হয়ে তালু দেখা যাচ্ছে।

যা বোঝাতে চাচ্ছি আসলে তা হচ্ছে আমাদের লাইফস্টাইল আর আমাদের স্বাস্থ্য কিন্তু ১০০% রিলেটেড। আর স্কিন ও হেয়ার- এই দুইয়ের সৌন্দর্য কিন্তু স্বাস্থ্যের ভেতরেই পড়ে! কিন্তু লাইফস্টাইলই যখন এতো হেকটিক তখন আপনি কি করবেন? যেখানে আমিও জানি আপনিও জানেন যে, "একটু কেয়ার নিন", "সপ্তাহে ৩ বার মাথায় মেহেদি দিন"... এসব টিপস আসলে মেনে চলা অসম্ভব।

তাহলে ব্যস্ততায় চুলের যত্ন আসলে কিভাবে করা যায়? চলুন দেখি।

ব্যস্ততায় চুলের যত্ন নিতে হেয়ার কেয়ার রুটিন

১. চুলের জানি দুশমন ও প্রানের বন্ধু

শ্যাম্পু এমন এক জিনিস, যা ইউজ না করলেও চুল নষ্ট হয়, আবার করলেও হয়!! মানে অতিরিক্ত করলে হয় আর কি!! আর অতিরিক্ত শ্যাম্পুর ফাদেই পড়েন বিজি ইয়াং মেয়েরা যারা সারাদিনের ধুলা ময়লা তেল বাসায় এসেই শ্যাম্পু করে ফেলেন একটা ভয়ঙ্কর Harsh, Silicon , SLS/SLES filled শ্যাম্পু দিয়ে, যা শখের চুলগুলোকে ২ মাস পরে ঝাঁটার মতো বানায়!

তাই বলছি না যে রোজ শ্যাম্পু করবেন না! অনেকেরই দরকার হতে পারে রোজ শ্যাম্পুর, কিন্তু এমনটা হলে অবশ্যই চুজ করবেন একটা SLS/SLES, silicon free MILD শ্যাম্পু যা আপনার স্ক্যাল্প ক্লিন করবে সাথে সাথে প্রোডাক্ট বিল্ডআপ দূর করবে। কোনভাবেই যেন শ্যাম্পু ঝিকিমিকি গ্লিটার, রঙ বা পারফিউমে ভর্তি না হয়...! ওগুলো রোজ ইউজ করার জন্য নয়! আর রোজ যদি শ্যাম্পু করতে না হয় তাহলে ম্যাক্সিমাম সপ্তাহে ২ দিন শ্যাম্পু করুন একটা ভালো ডিপ ক্লিঞ্জিং শ্যাম্পু দিয়ে।

২. সিল্কেই সিল্কি চুল

বিজি গার্লের চুল এমনিই সারাদিনের ধকলে লাইফলেস হয়ে যায়। তার উপরে চলতে থাকে ঘন ঘন শ্যাম্পু আর স্টাইলিং-এর অত্যাচার। এই অবস্থায় যদি আপনি রাতে অফিস বা ক্লাস থেকে ফিরে শ্যাম্পু করা আধা ভেজা চুল বালিশে ছড়িয়ে ঘুমিয়ে যান তবে কিন্তু নেক্সট দিনের ফ্রিজি হেয়ার সিল্কি, স্মুথ আর ম্যানেজেবল করার জন্য পরদিন আবার চুলে একগাদা সিলিকনে ভর্তি সিরাম মেখে হিট স্টাইল করতেই হবে।

সাইকেলটা কি ভয়ঙ্কর বুঝতে পারছেন? তাই অবশ্যই চুল আধা ভেজা নিয়ে ঘুমাবেন না। কুল এয়ার সেটিং-এ হেয়ার ড্রায়ার ইউজ করতে পারেন। নো হিট!! এরপর ঘুমাবেন সিল্কের কাভারের বালিশে। ঘুমাতেও আরাম আর স্মুথ সিল্ক আপনার চুলের ময়েশ্চার শুষে চুলকে এলোমেলো রুক্ষ করবে না। ভাবুনতো ঘুমের ভেতরেই চুলকে সিল্কি করে একইসাথে আপনি কত সময় আর কত চুল বাঁচাচ্ছেন?

৩. হিট স্টাইল

আরেকটা দুমুখো সাপ !! হিট স্টাইল করলে চুলগুলো দেখতে কি চমৎকার লাগে না? কিন্তু এই লোভে পড়ে রোজরোজ হেয়ার স্টাইল করলে কিন্তু চুলের আগা ফাটা থেকে শুরু করে চুল ভাঙ্গা, লালচে রুক্ষ কাকের বাসা হয়ে যাওয়া এসবই হতে পারে!

তাই চেষ্টা করুন এমন কোনও হেয়ারস্টাইল করতে যেন রোজ হিট স্টাইল করতে না হয়। স্পেশালি খুব দরকার না পড়লে চুল ব্লো ড্রাই/কারলিং/আয়রন করবেন না!

৪. স্ক্যাল্প আর চুলের খাবার

অত্যন্ত দুখের সাথে জানাচ্ছি যে এক্ষেত্রে আসলে চুলে তেল দেয়ার কোনও বিকল্পই নেই!

লাইনটা পড়েই নিশ্চয়ই দীর্ঘশ্বাস ফেললেন রাইট? তেল দেয়া এক বিশাল ঝক্কি ! তেল ৪-৫ টা মেশাও, মাথায় ম্যাসাজ করো, সারারাত ঐ তেল চিটচিট চুল নিয়ে ঘুমাও, সকালে ঠাণ্ডা পানিতে গোসল করতে গিয়ে সর্দি কাশি লাগাও!!! এতো ঝামেলার সময় সত্যিই আজকাল আর হয় না!! তাহলে কিভাবে পাবেন তেলের পুষ্টি, তাও আবার কম সময়ে?

এমন কোনও তেল চুজ করুন যা একইসাথে চুলের জন্য হেল্পফুল অনেক উপাদানের একটা ব্যালান্সড মিক্সচার, সেক্ষেত্রে আপনাকে নিজের হাতে তেল মিশানোর বা বানানোর ঝামেলায় যেতে হল না। আবার আজকাল এমন কিছু খুব বাজেট ফ্রেন্ডলি তেল পাওয়া যায় যা নিজে থেকেই স্ক্যাল্পে ম্যাসাজ করার পর একটু ওয়ার্ম হয় যেন তেলটা চুলে ভালোভাবে ঢুকে যেতে পারে। আবার এ ধরনের সেলফ ওয়ার্মিং হট অয়েলগুলো চুলে দিয়ে সারারাত রাখারও দরকার হয় না! ম্যাক্স ১-২ ঘণ্টা, মানে আপনি একবেলায়ই একটু তেল ম্যাসেজ করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে যেতে পারেন।

উইকএন্ডে এমন অয়েল ম্যাসাজই আসলে বিজি একটা লাইফস্টাইলের জন্য পারফেক্ট! তাই যারা পড়াশোনা বা জবের চাপে ঠিকমত চুলে একবেলা তেল দেবার সময় পান না তাদের সাজেস্ট করবো আপনারা এ ধরনের কিছু ট্রাই করে দেখতে পারেন। স্যুট করে গেলে হলি গ্রেইল হেয়ার কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন। আর সাথে শত ব্যস্ততায় চুলের যত্ন হয়ে যাবে দারুণভাবে।

এছাড়াও ব্যস্ত জীবনে চুলের যত্ন নিতে আপনি সাজগোজ এর ২টি ফিজিক্যাল শপ থেকে প্রোডাক্ট কিনতে পারেন, যা সীমান্ত স্কয়ার ও যমুনা ফিউচার পার্কে অবস্থিত। তাছাড়া অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

তো এই ছিল ব্যস্ততায় চুলের যত্ন নিয়ে কিছু টিপস। এরপর এমনই কিছু স্কিনকেয়ার টিপস নিয়ে কথা বলব ভাবছি।

ততদিন পর্যন্ত ভালো থাকুন...!!  

ছবি- সংগৃহীত: shutterstock

Products in this article

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

আরও পড়ুন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

…