মেয়েরা আসলে কী চায়?

সাজগোজ উপ সম্পাদক · Nov 19, 2013 · 1 min read

মেয়েরা আসলে কী চায়?

আর্টিকেলটির নাম শুনে অনেকেই হয়ত মনে মনে ভেবেই বসেছেন - ''মেয়েরা আর কী চাইতে পারে? দামী শাড়ি, সোনা বা হীরার অলংকার, মাসের মধ্যে ১০-১৫ বার শপিং আর উপহারে ভর্তি ডালা।'' আবার অনেকে হয়ত ভেবেছেন- লম্বা-চওড়া, সুদর্শন, কোটিপতি বাবার একমাত্র সন্তানের কথা। আবার অনেকে হয়ত রবি ঠাকুরের সাথে ঐক্যমত পোষণ করে বলতে পারেন যে মেয়েরা যে আসলে কী চায় তা তো স্বয়ং ঈশ্বরও জানেন না। আসলেই কি তাই? মেয়েদের মনের খবর জানা কি এতটাই কঠিন? তবে চলুন জেনে নিই সহজ কিছু সমাধান যা প্রত্যেক মেয়েকেই আকৃষ্ট করতে বাধ্য, তাও আবার অর্থ খরচ না করেই।

০১. আন্তরিকতাঃ

মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি আন্তরিক তথা মিশুক হয়ে থাকে। তারা যোগাযোগ রাখতে যেমন ভালোবাসে তেমনি অন্যের এমন বৈশিষ্ট্যে আকৃষ্টও হয়। তারা সাধারণত খোশ-গল্প, রোমান্টিক মুভি এবং ভালোবাসা সুলভ আচরণ পছন্দ করে থাকে। তারা ছেলেদের মন ও আত্মা দুই-ই জানতে চায় আর এও চায় সে যেন তার সঙ্গীর মস্তিষ্ক ও হৃদয় উভয় স্থানেই বিরাজমান থাকতে পারে। তাই বেশির ভাগ সময়েই মেয়েদের কাছ থেকে 'কোথায় ছিলে?' 'কার সাথে ছিলে?' ফিরবে কখন? রাতে একসাথে খাবে কি না এ জাতীয় প্রশ্ন লক্ষ্য করা যায়। অনেকে মনে করেন মেয়েরা তাদের সঙ্গীদের সন্দেহের বশে বা তাদেরকে নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এমনটি করে থাকে, কিন্তু তারা আসলে ছেলেদের তুলনায় অনেক বেশি কোমল মনের অধিকারী হয়ে থাকে এবং সব সময়েই তার সঙ্গীর জন্য চিন্তিত থাকে আর প্রতি মুহূর্তের খবর জানতে উদগ্রীব হয়। তাই যখনই তার প্রিয় মানুষটি তার থেকে দূরে দূরে থাকে বা তার সাথে কথা বলতে প্রস্তুত থাকে না তখন সে চেষ্টা করে তার কাছে কাছে থাকতে, তার মন ভালো করতে আর তার একাকীত্ব দূর করতে। ঠিক তেমনি ভাবে ছেলেদেরও এ বিষয়টি বোঝা উচিত যে যখন মেয়েটির মন খারাপ হয় তখন সে চায় ছেলেটি তার কাছে থাকুক, তার কথা শুনুক, তাকে বেড়াতে নিয়ে যাক বা তাকে পরম আদরে আগলে রাখুক।

০২. মূল্যায়নঃ

মেয়েরা যেকোনো ভালো কাজের মূল্যায়ন পেতে খুব পছন্দ করে। তা যে কোন ছোট-খাট কাজের জন্যও প্রযোজ্য। যেমন-ভালো রান্নায় বা প্রিয় মানুষটির জন্য আলাদা কিছু রান্না করলে তার প্রশংসা পাওয়ার দাবীদার কিন্তু সেই। তাছাড়া যেকোনো খুঁটিনাটি কাজ যেমন - অফিসে যাওয়ার সময় মানি ব্যাগ, টাই, রুমাল এগিয়ে দিলে তাকে ধন্যবাদ দেওয়া বা হাসিমুখে ভালোবেসে তাকে এমন কোন কথা বলা যাতে সে খুশি হয়ে যায়। সব মেয়েই তাদের সৌন্দর্যের তারিফ শুনতে ভালোবাসে, তাই বলে যে প্রতিদিনই তাদের রূপের আদ্যোপান্ত বর্ণনা দিতে হবে তা কিন্তু নয়। খুঁজে বের করুন আপনার সঙ্গীর কোন দিকটি বাকি সবার থেকে আলাদা, সেটি তার কাছে প্রকাশ করুন। হতে পারে কারো চোখ, কারো চুল, কারো হাসি - যা আপনাকে মুগ্ধ করেছে, তুলে ধরুন সেগুলো তার কাছে। হতে পারে আপনার সঙ্গী গান জানেন, বা নাচতে পারেন অথবা তার লেখালেখির হাত ভালো, নয়ত সে রান্নায় পটু - যার যাই থাকুক না কেন তার সেই গুণের মূল্যায়ন করা আপনার কর্তব্য, এতে করে আপনার প্রিয় মানুষটি তার সেই কাজে আরো অনেক বেশি আগ্রহ পাবে; সেই সাথে আপনার প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা বেড়ে যাবে বহু গুণে।

০৩. নিরাপত্তাঃ

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে - সব মেয়েরাই নিরাপদ আশ্রয় চায়, তারা সব সময়ই চায় তাদের স্বামী বা সঙ্গীই হোক তাদের সবচেয়ে নিরাপদ স্থান। বাচ্চারা যেমন মায়ের বুকে সবচেয়ে নিরাপদ অনুভব করে মেয়েরাও তেমনি তার প্রিয় মানুষটির কাছেই সেই নিরাপত্তা আশা করে থাকে। তারা বাইরে থেকে যতই কঠোর বা কাঠখোট্টা ভাব দেখাক না কেন ভেতর দিকে তারা ততটাই বাচ্চা সুলভ, যে কিনা চায় যে আপনি তার খেয়াল রাখুন। তাকে বুঝতে দিন, নিশ্চিত হতে দিন যে সব সময় আপনি তার পাশে আছেন। যানবাহন থেকে নামার সময় নিজের হাতটি বাড়িয়ে দিন, রাস্তা পারাপারের সময় হাত ধরে পার করুন, মাঝে মাঝে দরজা খুলে দিন কিংবা সে খোলার ক্ষেত্রে তার হ্যান্ডব্যাগ বা মোবাইলটি নিজের কাছে রাখুন, বিশেষ দিন গুলোতে যেমন - তার জন্মদিন বা আপনাদের বর্ষপূর্তিতে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করুন, সময় পেলে একসাথে লাঞ্চ করতে চলে আসতে পারেন। এগুলোর একটাও খুব বেশি কঠিন কাজ নয়, আর অনেক বেশি ব্যয়বহুল বা সময়সাপেক্ষও নয়, কিন্তু এ কাজ গুলোতে মেয়েরা অনেক বেশি খুশি তথা পরিতৃপ্ত হয়; যাতে প্রেম, ভালোবাসা আর আগামীর পথচলা হয় সুমধুর।

আশা করি এতক্ষণে সবাই আমার সাথে একমত হতে পেরেছেন যে মেয়েদের মন বোঝা দুঃসাধ্য কিছু নয়; আপনি চাইলেই পারবেন।

লিখেছেনঃ রোজা স্বর্ণা

ছবিঃ ফ্রিভেক্টর.কম

সম্পর্কিত লেখা

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য
সম্পর্ক

সুখী দাম্পত্য জীবন পাওয়ার সহজ রহস্য

বিয়ের অনুষ্টান শেষ। "অতঃপর তাহারা সুখে-শান্তিতে বসবাস করিতে লাগিলো"- গল্পের মতোন জীবনের কাহিনীর সমাপ্তি ঘটে না। বিয়ের মাধ্যমে বরং দুইজন মানুষের শুরু...

প্রিয়জনের কাছে এই ভালোবাসা দিবসকে করে তুলুন স্মরণীয়!
সম্পর্ক

প্রিয়জনের কাছে এই ভালোবাসা দিবসকে করে তুলুন স্মরণীয়!

এ বছর দেখতে দেখতে ভালোবাসা দিবস চলে আসছে। ১৪ ফেব্রুয়ারি; দিনটি যেন সারা বিশ্বকে লাল ভালোবাসার রঙে রাঙিয়ে দিয়ে যায়। তবে ভালোবাসার দিন কিন্তু প্রতিদিন।...

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

আরও পড়ুন

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?
লাইফ স্টাইল

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?

এইতো খুব বেশি দিন আগের কথা না! মেয়েরা চাকরি বা ব্যবসা করবে, কল্পনায়ও কেউ আনতে পারতো না, মেনে নেয়া তো অনেক দূরের ব্যাপার! কিন্তু যুগ পাল্টেছে, সাথে আস্...

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!
সম্পর্ক

প্যারেন্টিং | ভুল করতে করতে শেখা!

আমাদের আজকের আলোচনার বিষয় প্যারেন্টিং। শিরোনাম দেখে ভ্রু কুঁচকানোর অনেক কারণ আছে। একটা বলি। বাংলাদেশে লক্ষ লক্ষ বাবা-মা, চারদিকে অযুত নিযুত উপদেশ। এর...

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!
ত্বকের যত্ন

অয়েল ফ্রি, ফ্রেশ এবং ব্ল্যাকহেডস মুক্ত স্কিন পেতে ছেলেদের জন্য ৫টি টিপস!

“ছেলেদের আবার স্কিন কেয়ার! আর কিছু? ছেলেদের এত কিছু লাগেনা বাবাহ! স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য পর্যন্তই ঠিক আছে” এমন চিন্তা ভাবনা কিন্তু দেখা যায় কম...

ভালোবাসার সম্পর্কে ঈর্ষা দূর করে দিন এখনি ৫টি উপায়ে!
সম্পর্ক

ভালোবাসার সম্পর্কে ঈর্ষা দূর করে দিন এখনি ৫টি উপায়ে!

খুব গভীর ভালবাসার সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একটুখানি ঈর্ষাও কিন্তু পরিস্থিতিকে বদলে দেয়। তবে একটু বিবেচনা আর উপস্থিত বুদ্ধি দিয়ে তা সহসাই সামাল দেয়...

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?

ইদানিং ড্রেস পরে বাইরে যাওয়ার সময় ১১ বছর বয়সী সামারার কিছুটা অস্বস্তি হচ্ছে। সে মাকে ঠিক বলতেও পারছে না। সামারার মা নিজেই বিষয়টি বুঝতে পারলেন যেদিন দে...

দাম্পত্য সম্পর্ক মধুর করতে ৮টি উপায়!
সম্পর্ক

দাম্পত্য সম্পর্ক মধুর করতে ৮টি উপায়!

পৃথিবীতে সবচেয়ে ভালোবাসাময়, বিশ্বাসপূর্ণ আর পবিত্র সম্পর্ক হিসেবে আমরা দাম্পত্য সম্পর্ককে বিনা দ্বিধায় প্রথম সারিতে রাখতে পারি। দাম্পত্য সম্পর্ক মানেই...

…