৩টি হেয়ার প্রোপারটিজ | এদের সুস্থতাই কি দেবে আপনার চুলের শক্তি?

তারান্নুম তাহসিন · Jul 01, 2018 · 1 min read

৩টি হেয়ার প্রোপারটিজ | এদের সুস্থতাই কি দেবে আপনার চুলের শক্তি?

চুল আমাদের দেহের সৌন্দর্যের একটি অন্যতম আকর্ষণ। কিন্তু আজকাল ছেলেমেয়ে কমবেশি সবাই আমরা চুল পড়া থেকে শুরু করে চুলের আরও বিভিন্ন সমস্যায় ভুগছি। এসব সমস্যা রোধে আমাদের আগে জানা উচিত চুলের কিছু মৌলিক প্রোপারটিজ, কিভাবে সেগুলো ড্যামেজ হতে পারে ও তা প্রতিরোধ করার কিছু উপায়। চুলের অন্যতম ৩টি হেয়ার প্রোপারটিজ হলো- হেয়ার ফলিকল, শ্যাফট ও কেরাটিন। আসুন এগুলো কী, কিভাবে এদের ক্ষতি হতে পারে ও কিভাবে আবার সুস্থভাবে এদের ফিরে পেতে পারেন তা একটু জেনে নেই।

৩টি হেয়ার প্রোপারটিজ নিয়ে যত কথা

(১) ফলিকল

এটি হচ্ছে এক ধরনের কোষ যা থেকে চুল জন্মায়। এটি চুলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

হেয়ার ফলিকল এর সুস্থতা দেবে আপনার চুলের শক্তি - shajgoj

অতিরিক্ত স্টাইলিং, ব্লো ড্রাই ও এজিং-এর জন্য হেয়ার ফলিকল (hair follicle) ড্যামেজ হতে পারে। যখন হেয়ার ফলিকল ড্যামেজ হয়ে যায় তখন তা চুলের গোঁড়াতে পুষ্টি ও অক্সিজেন পৌঁছাতে পারে না। আর এ কারণে চুলের যাচ্ছেতাই অবস্থা হওয়াটা খুবই স্বাভাবিক। একটু যত্ন নিলেই কিন্তু ড্যামেজ হয়ে যাওয়া হেয়ার ফলিকল আমরা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি।

ড্যামেজ হওয়া হেয়ার ফলিকল এর ট্রিটমেন্ট

ড্যামেজ হওয়া হেয়ার ফলিকল এর ট্রিটমেন্ট এ নারকেল তেল ব্যবহার করুন - shajgoj

ড্যামেজ হয়ে যাওয়া হেয়ার ফলিকল আগের অবস্থায় ফিরিয়ে আনতে খুব সিম্পল একটি উপায় হলো নারিকেল তেল চুলের গোঁড়ায় ম্যাসাজ করা। সপ্তাহে ২-৩বার নারকেল তেলের ছোট্ট একটি ম্যাসাজ আপনার চুলকে করে তুলতে পারে আবার স্বাস্থ্যজ্জ্বল।

(২) শ্যাফট

হেয়ার ফলিকল থেকে বেড়ে ওঠা চুলের গোঁড়ার বাহিরে যে চুলের অংশ আমরা দেখতে পাই তাকেই মূলত হেয়ার শ্যাফট বলা হয়। মোট কথা হেয়ার শ্যাফট বলতে আমাদের চুলকেই বুঝানো হয়।

হেয়ার শ্যাফট এর সুস্থতা দেবে আপনার চুলের শক্তি - shajgoj

এটি ড্যামেজ হতে পারে নানান কারণে। ধুলা বালি থেকে শুরু করে, কেমিক্যাল প্রসাধনী, খাবারে অনিয়ম, স্টাইলিং অনেক কিছুই হতে পারে হেয়ার শ্যাফট ড্যামেজের কারণ। চুলের সুস্থতা ফিরিয়ে আনতে নারকেল তেল ও টকদইয়ের জুড়ি নেই। একটি ডিমের সাদা অংশের সাথে টক দই, নারকেল তেল মিক্স করে চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন কিভাবে প্রথম ব্যবহারেই চুল কত মসৃণ ও স্বাস্থ্যজ্জ্বল লাগে। এই প্যাকটি সপ্তাহে ১-২ বার ব্যবহার করতে পারেন।

(৩) কেরাটিন

এটি এক ধরনের প্রোটিন যা চুল, নখ ও চামড়া সুস্থ রাখার অন্যতম কারণ। চুলের কেরাটিন যখন ড্যামেজ হয়ে যায় তখন তা নতুন চুলের সেলস বা কোষগুলোকে আর রক্ষা করতে করতে পারে না, ফলে চুল হতে থাকে ড্রাই, খরখরে ও নিস্তেজ। তাই খাবারের সঠিক নিয়ম মেনে চলা, ধুলোবালিতে চুলকে ঢেকে রাখার সাথে হেয়ার ট্রিটমেন্টও অনেক জরুরি। ঘরে বসে একটি হেয়ার ট্রিটমেন্ট করে নিতে পারেন খুব সহজেই। চুলে নারকেল তেল লাগিয়ে একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিয়ে পানি চিপে নিন। এবার তোয়ালে মাথায় জড়িয়ে ১৫-২০ মিনিট স্টিম নিন। তারপর খুলে নিয়ে শ্যাম্পু করে ফেলুন!

কেরাটিন এর সুস্থতা স্টিম ট্রিটমেন্ট দেবে আপনার চুলের শক্তি - shajgoj

এই অয়েল স্টিম ট্রিটমেন্টটি চুলের উজ্জ্বলতা ও ময়েশ্চার ফিরিয়ে আনতে সাহায্য করবে।

তো জেনে নিলেনতো চুলের কিছু গুরুত্বপূর্ণ দিক ও চুল সুস্থ রাখার কিছু সিম্পল উপায়। আর অবশ্যই হেয়ার কেয়ার রুটিনে নারকেল তেল রাখুন। ভালো থাকুন, চুলকে রাখুন স্বাস্থ্যজ্জ্বল।

 

ছবি- সংগৃহীত: সাটারস্টক

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

ব্লকড হেয়ার ফলিকল কেন হয় এবং কীভাবে এটি প্রিভেন্ট করা যায়?
বিউটি টিপস

ব্লকড হেয়ার ফলিকল কেন হয় এবং কীভাবে এটি প্রিভেন্ট করা যায়?

আমাদের অনেকেরই স্কিনে লালচে পিম্পলের মতো দেখা যায়। কখনো কখনো এই পিম্পলে বেশ ব্যথা হয়। কিন্তু আমরা বুঝতে পারি না এমনটি কেন হচ্ছে। এই সমস্যাকে বলা হয় ব্...

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?
চুলের যত্ন

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?

'কয়েকদিন আগেই তো কেরাটিন ট্রিটমেন্ট করলাম, এখনই চুল ফ্রিজি হয়ে যাচ্ছে কেন?তাহলে কি ট্রিটমেন্টটি করা উচিত হয়নি?' কেরাটিন ট্রিটমেন্ট করার পর যদি এই সমস্...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

আরও পড়ুন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

…