গরমে চুলের যত্ন | ২টি দারুণ সামার হেয়ার কেয়ার টিপস

তটিনী · May 11, 2013 · 1 min read

গরমে চুলের যত্ন | ২টি দারুণ সামার হেয়ার কেয়ার টিপস

"অনেক গরম রে বাবা! ঘেমে নেয়ে চুল চিপচিপে হয়ে আছে। ধূলো-ময়লা জমে চুলের বারোটা বাজে একদম!"... ধীরে ধীরে গরম এসে গেল। ঘামে ভিজে গিয়ে মাথায় গন্ধ হয় কিংবা দিন শেষে চুল চটচটে হয়ে যাওয়া তো সবার প্রথম সমস্যা! ঘামের কারণে চুলের গোড়া নরম হয়ে চুলও পড়ে প্রচুর। তাহলে চুল বাঁচাতে উপায় কী? উপায় আছে! যেখানে সমস্যা থাকে সেখানে সমাধানও থাকে। চুল ভালো রাখতে গরমে চুলের যত্ন নিতে হবে। সঠিক যত্ন নিলে এই গরমেও আপনার চুল থাকবে সুন্দর এবং ঝরঝরে!

গরমে চুলের যত্ন

যেকোনো কিছুই ভালোভাবে পেতে চাই নিয়মিত পরিচর্যা। চুলের ক্ষেত্রেও এর অন্যথা নেই। তাই রেগ্যুলার হেয়ার কেয়ার সম্পর্কে বলছি আজ। এই রেগ্যুলার হেয়ার কেয়ার-গুলো আপনার চুলের প্রাথমিক চাহিদা।

১) তেল ও শ্যাম্পু

সপ্তাহে ৩ দিন মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করতে হবে। চুল ধোয়ার আগে নারিকেল তেল মাথার তালুতে ১ ঘণ্টা লাগিয়ে চুল ধুয়ে ফেলুন । চুল ধোয়ার পর ভাল করে শুকাতে হবে যেন মাথার তালু ভেজা না থাকে। কারণ, চুল ভালো করে  না শুকালে এতে গন্ধ হয় এবং ঘাম বেশি হয়। তাছাড়া ভেজা চুল না আঁচড়িয়ে, শুকানোর পর আঁচড়ালে চুল কম পড়ে।

২) হেয়ার প্যাক

সপ্তাহে ১ দিন প্যাক লাগিয়ে রাখলে চুলে ঝরঝরা ভাব আসবে। বাসায় বসেই আপনি সহজে বানিয়ে ফেলতে পারেন এইসব প্যাক।

১. ঘামের গন্ধ না হওয়ার জন্য টক দই, ডিম, লেবুর রস, অল্প হেনা শিকাকাই, আমলকী-মেথি পাউডার, নারিকেল তেল দিয়ে একটা প্যাক বানান। এই প্যাকটি ৪০ মিনিট মাথার তালুতে লাগিয়ে রাখুন। এরপর একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আর ন্যাচারাল কন্ডিশনার হিসেবে আধা মগ পানিতে অল্প ভিনেগার ও চায়ের লিকার মিশিয়ে  চুল ধুয়ে ফেলতে পারেন।

২. মাথায় ঘামের গন্ধ দূর করতে আরও একটি হেয়ার প্যাক রয়েছে। নারিকেলের দুধের সাথে একটা ডিম, ১ চা চামচ ভিনেগার ও ১চা চামচ আমলকীর রস একত্রে মিশিয়ে তা লাগালে চুলের রুক্ষতা কমে যায় ও চুল পড়া বন্ধ হয়। এছাড়া টক দই, মধু ও পাকা কলা পেস্ট করে লাগালেও ভাল ফল পাওয়া যায়।

৩. গরমে চুলের যত্ন নিতে একটা কলা চটকে বা ব্লেন্ড করে তাতে ১.৫ টেবিল চামচ অলিভ অয়েল ও ১টেবিল চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে চুলে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। তারপর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে কন্ডিশনার লাগান। এই হেয়ার মাস্ক মাসে ২ বার ব্যবহারে চুল হয় সিল্কি, শাইনি এবং দুর্গন্ধও থাকে না।

গরমে চুল ভালো রাখতে আরও একটু সচেতন হতে হবে। বাইরে বের হওয়ার আগে চুল বেঁধে বের হওয়াই ভালো। এতে করে চুলে ধূলা ময়লা চুলে কম প্রবেশ করবে। তবে চুল খুব টাইট করে না বেঁধে হাল্কা বেণী, পনিটেল বা হাতখোঁপা করে নিলে ঘাম কম হবে। রোদ থেকে বাঁচতে ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। গরমে সুস্থ থাকতে ও চুল সুস্থ রাখতে বেশী বেশী পানি পান করুন এবং চুলে যাতে সবসময় হাওয়া চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখুন!

 

ছবি- সংগৃহীত: Shutterstock

সম্পর্কিত লেখা

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস
চুলের যত্ন

পাতলা চুলে ভলিউম ও বাউন্সিভাব ফিরে পাওয়ার টিপস ও ট্রিকস

সাজগোজের ইনবক্সে ও কমেন্ট সেকশনে এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই দেখে থাকি; ‘চুল একদম পাতলা হয়ে গেছে, কোনো বাউন্স নেই! চুল ঘন করতে কোনো প্রোডাক্ট আছে কি?’...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

…