চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি কার্যকরী মাস্কেই

ফারজানা · Mar 04, 2017 · 1 min read

চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি কার্যকরী মাস্কেই

সুন্দর, ঘন, লম্বা চুল সবারই কাম্য। কিন্তু চুলের পরিপূর্ণ বৃদ্ধি না হলে সুন্দর চুল পাবেন কী করে? অনেকেরই অভিযোগ, চুল লম্বা হচ্ছে না। এজন্যে অনেক কারণ থাকতে পারে। যেমন- পরিপূর্ণ যত্ন না নেওয়া, চুলের আগা নিয়মিত না কাটা, পরিপূর্ণ প্রোটিনযুক্ত খাবার গ্রহণ না করা ইত্যাদি। আবার অনেকে বলেন, এসব করার পরেও চুল বাড়ছে না। তাই চুলের দ্রুত বৃদ্ধি হওয়া নিয়ে আজকে রয়েছে ২টি কার্যকরী হেয়ার মাস্ক! দেখে নিন তবে!

চুলের দ্রুত বৃদ্ধি হবে ২টি মাস্ক

হেয়ার মাস্ক এক

চুলের দ্রুত বৃদ্ধিতে আলু ও পেঁয়াজের রস - shajgoj.com

যা যা লাগবে-

(১) আলু

আলুতে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি, নায়াসিন এবং জিংক এর মতো চুলের গ্রোথ বৃদ্ধিতে সহায়ক উপাদান। যা চুলের গ্রোথ বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(২) পেঁয়াজ

পেঁয়াজে রয়েছে মিনারেলস এবং নিউট্রিশন। পেঁয়াজে বিদ্যমান সালফার, কোলাজেন টিস্যু তৈরিতে সাহায্য করে হেয়ার গ্রোথকে সাহায্য করে। এটি নতুন চুল গজাতেও সাহায্য করে।

যেভাবে তৈরি করবেন

১. প্রথমে আলু এবং পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিন। এবার এগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।

২. এরপর ব্লেন্ড করা হয়ে গেলে মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে জুসটা ছেঁকে নিন। এই জুসটাই আপনার হেয়ার গ্রোথ মাস্ক।

হেয়ার মাস্ক দুই

চুলের দ্রুত বৃদ্ধিতে গাজরের জুস - shajgoj.com

যা যা লাগবে-

(১) গাজর

গাজরে রয়েছে নিউট্রিয়েন্টস,  ভিটামিন  এ, কে, সি, বি১, বি৩, বি৬, বি২, ফাইবার, পটাশিয়াম, ফসফরাস যা, চুলের বৃদ্ধির জন্যে খুবই উপকারী। এছাড়াও গাজর স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, চুলকে সফট বানিয়ে দেয়, চুলের ড্যামেজ দূর করে, চুল ভেঙে যাওয়া রোধ করে।

যেভাবে তৈরি করবেন

গাজর ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এর জুসটা ছাঁকনীর সাহায্যে ছেঁকে নিন।

ব্যবহারবিধি

এই ২টি হেয়ার মাস্কই জুস কন্সেস্টেন্সির। তাই এগুলো একই নিয়মে ব্যবহার করতে হবে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি মাস্ক ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকটি মাস্কই কার্যকরী।

১. একটি কটন বল নিয়ে হেয়ার গ্রোথ মাস্কটির মধ্যে চুবিয়ে নিন।

২. এই কটন বলটি চুলের গোড়ায় সিঁথি কেটে কেটে লাগান।

৩. আপনি চাইলে, জুসটা যে কোনো স্প্রে বোতলে ভরে চুলের গোড়ায় স্প্রে করে নিতে পারেন।

৪. এভাবে ৪০ মিনিট রেখে চুল শ্যাম্পু করে নিবেন।

৫. সপ্তাহে ৩দিন এই মাস্ক ব্যবহার করুন।

শেষ করবার আগে কিছু কথা যা না বললেই নয়- হেয়ার গ্রোথ মাস্কগুলো ২/১ বার ব্যবহার করে অনেকেই বলতে পারেন যে, কোনো কাজ হচ্ছে না। এর কারণ, হেয়ার গ্রোথ মাস্কগুলোর ফলাফল পেতে একটু সময় লাগে। তাই সময় এবং ধৈর্য নিয়ে ১-২ মাস ব্যবহার করুন। আশা করছি, ফল পাবেনই।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

ছবি- সংগৃহীত: সাজগোজ; ন্যাচারাল হেলথ প্রোটোকল

Products in this article

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

আরও পড়ুন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…