তাকে বুঝুন, তার মনের কথা শুনুন

sub-editor · Oct 16, 2017 · 1 min read

তাকে বুঝুন, তার মনের কথা শুনুন

অনেকক্ষণ ধরেই সামনের বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে থাকা বাচ্চাটাকে দেখছি।গ্রীলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে সে,বহুদুর দৃষ্টি। তার চাহনিতে অসহায়ত্ব আর উদাসীনতা। হয়ত সে মনে মনে বলছে ‘আমি মুক্ত হতে চাই, কাদায় মাখামাখি হয়ে ফুটবল খেলতে চাই, সাইকেল নিয়ে ছুটতে চাই, রঙ বেরঙের ঘুড়ি বানিয়ে আকাশে উড়াতে চাই,বন মাঠ দাপিয়ে বেড়াতে চাই’! তাই তো হওয়া উচিত, শৈশব তো চার দেয়ালে নিজেকে আটকে রাখা নয় বা গ্রীলের ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখা নয়।

আচ্ছা তারা কি ঐ গানটি গায় না "একদিন ছুটি হবে,অনেক দূরে যাবো। নীল আকাশ আর সবুজ ঘাসে খুশিতে হারাবো"

না, নীল আকাশ তাদের দেখা হয় না, সবুজ ঘাস ও তাদের পায়ের স্পর্শ পায় না। তাদের বোধ হয় কেউ ঠাকুরমার ঝুলি বা রূপকথার গল্প বলে না। তাদের দেখানো হয় কার্টুন ও হাতে তুলে দেওয়া হয় ভিডিও গেমস। আমাদের শহুরে সভ্যতা এর জন্য অনেকাংশে দায়ী। এখানে নেই শিশুর জন্য পর্যাপ্ত খেলার মাঠ বা শিশু বিনোদন কেন্দ্র। বাবা মায়ের কর্মব্যস্ততার ফলেও হয়ত শিশুকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না। তবে শিশুর শৈশবকালীন বিকাশ যেন সঠিকভাবে হয় তার দায়িত্ব পরিবারকেই নিতে হবে।এক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে পারেন।

[picture]
  • ছুটির দিনগুলোতে বাচ্চাকে নিয়ে বেড়াতে যেতে পারেন। বেড়ানোর ক্ষেত্রে এমন স্থান নির্বাচন করবেন যাতে সে আনন্দ পায়। চিড়িয়াখানা, শিশু পার্ক, জাদুঘর পছন্দের তালিকায় রাখতে পারেন।

  • অবসর সময়ে শিশুর সাথে গল্প করুন। তার ইচ্ছেগুলো মনযোগ দিয়ে শুনুন।

  • সে যে কাজ করতে ভালোবাসে তাকে তাই করতে দিন। তার পছন্দকে উৎসাহিত করুন। পড়াশুনার বিষয়ে জোর না করে বরং তাকে আগ্রহী করে তুলুন।

  • শিশুকে বকা বা ভয় দেখাবেন না।এটি তাদের মনের উপর আঘাত ফেলতে পারে।

  • শিশুর সামনে ঝগড়া করবেন না।বাবা-মা ঝগড়া করলে সন্তানরা বিষণ্ণতায় ভোগে যা তাদের মধ্যে থেকে যায় পরবর্তীতে।

  • আপনার আচরন তার মানসিকতা তৈরিতে অনেকাংশে প্রভাব ফেলে।তাই শিশুর সামনে সুন্দর আচরণ করুন।

  • দীর্ঘ সময় ধরে গেমস খেলা বা কার্টুন দেখার ফলে শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত, স্থুলতা, মাথা ব্যথা, অস্থিরতা, অতি কল্পনাসহ নানান জটিলতা দেখা দিতে পারে। জাপানে শিশুদের উপর করা একটি গবেষণার ফলাফলে দেখা যায়, যেসব শিশুরা নিয়মিত কার্টুন দেখে তাদের হৃদরোগের ঝুঁকি বহুগুনে বেশী। এই গবেষণা কাজে গবেষকগন ‘পোকেমন’কার্টুনকে বেঁচে নিয়েছেন যা বাংলাদেশে ও সম্প্রচার করা হয়। এবং এটিকে একটি ঝুঁকিপূর্ণ সহিংস কার্টুন হিসেবে উল্লেখ করেছেন। এ ধরনের কার্টুন দেখার ফলে শিশুদের সহিংসতাপূর্ন মনোভাব তৈরি হতে পারে।তাই এ ধরনের কার্টুন দেখা হতে শিশুদের বিরত রাখুন।

  • শিশুর বই পড়ার অভ্যাস তৈরি করান। বিভিন্ন শিক্ষামুলক গল্পের বই পড়তে দিতে পারেন।

  • শিশুর মধ্যে মানবিক গুণাবলি রপ্ত করে তুলুন। তাকে জনহিতকর কাজে আগ্রহী করে তুলুন।

  • সময়ানুবর্তিতা,অধ্যবসায় এই বিষয়গুলো ও শিশুকে ছোট বেলা হতেই শিক্ষা দিন।

  • শিশুর মধ্যে নেতিবাচক কোন বিষয় খেয়াল করলে তাকে বুঝিয়ে বলবেন সুন্দরভাবে,বকা ঝকা করে নয়।

  • বাবা-মায়েয় সাথে শিশুর একটা সহজ সম্পর্ক তৈরি করুন যেন সে নির্দ্বিধায় মনের সব কথা খুলে বলতে পারে।

  • শিশুকে শারীরিক অনুশীলনে আগ্রহী করে তুলুন।প্রতিদিন ১৫-২০ মিনিট খেলাধূলা ও দৌড়াদৌড়ি করতে দিন।এতে তার শরীর ও মন দুটোই সুস্থ থাকবে।

 

পরিবারকে বলা হয়ে থাকে প্রাথমিক পাঠশালা। শিশুর শৈশবকালীন বিকাশ ও তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবারের কোন বিকল্প নেই। তাই তাকে বুঝুন, তার কথা শুনুন এবং তাকে উপহার দিন আনন্দে মাখামাখি শৈশব।

ছবি – ফটোগ্রাফারস ডট ক্যানেভেরা

লিখেছেন - আফসানা প্রীতি

     

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

আরও পড়ুন

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!
মা ও শিশু

শিশুর বডি ম্যাসাজ এর কিছু গুরুত্বপূর্ণ টিপস!

বডি ম্যাসাজ শরীরের বিভিন্ন স্থানের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। একটি পরিপূর্ণ ম্যাসাজ দিতে পারে শিশুর পূর্ণ তৃপ্...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

…