১০ মিনিটেই মেকাপ!

sub-editor · Dec 04, 2017 · 1 min read

১০ মিনিটেই মেকাপ!

কাল রাতে ঘুমাতে ঘুমাতে সারিকার একটু লেটই হয়ে গেছে। ফলাফল, সকালে উঠতে লেট হয়ে গেল। ওদিকে আবার অফিস আছে। একটু ফিটফাট না হয়ে গেলে কি চলে? কিন্তু সময় তো একদমই নেই হাতে। কি করা যায়!

হুম! এই গল্পটা মিলে যাবে আমাদের মধ্যে অনেকেরই সাথেই। মাঝে মাঝে হাতে একদমই সময় থাকে না মেকাপ করে ফিটফাট হয়ে যাওয়ার। তাই আজ জানাবো, কীভাবে চটজলদি ৫-১০ মিনিটেই মেকাপ করে রেডি হয়ে চলে যেতে পারবেন অফিস, ইউনিভার্সিটি।

আপনার যদি দেখা যায় প্রায় দিনই লেট হয়ে যাচ্ছে, তখন আপনি যেটা করতে পারেন, একটা "লেট মর্নিং মেকাপ ব্যাগ" রেডি রাখতে পারেন। যাতে থাকবে সকালবেলার সকল মেকাপ এসেনশিয়ালস। এতে করে সকালে তাড়াহুড়োরর মধ্যে এটা ওটা খুঁজতে গিয়ে টাইম নষ্ট হবে না।

[picture]

সকালে যতই লেট হোক না কেন, অবশ্যই সানস্ক্রিন লাগাবেন। কারণ নিজের প্রটেকশন আগে। প্রাইমার স্কিপ করা যাবে না। যেহেতু সকাল বেলা আপনি হেভি মেকাপ নিবেন না, সেহেতু প্রাইমার ছাড়া মেকাপ কিন্তু বেশিক্ষণ লাস্টিং করবে না। তাই প্রাইমার কিন্তু মাস্ট।

সকালবেলা ফাউন্ডেশন নিয়ে ব্লেন্ড করার সময় নেই। চটজলদি বেছে নিন নিজের পছন্দের বিবি / সিসি ক্রিম। এগুলো হাত দিয়েই সহজে ব্লেন্ড করা যায়। তাই খুব দ্রুতই এই পার্টটা করা হয়ে যাবে। মুখে দাগ থাকলে এবার দাগের উপরে কনসিলার লাগিয়ে ফেলুন এবং ব্লেন্ড করে নিন।

এবার সবকিছু সেট করার পালা। এক্ষেত্রে আমি বলবো একটু কভারেজওয়ালা পাউডার নিতে। যেহেতু বেইজটা আমরা খুব হালকা করছি, তাই পাউডারে যদি একটু কভারেজ থাকে, তবে ভালো হয়। পাউডার দিয়ে পুরো মুখ সেট করে নিন এবং পাউডারটা ব্যাগে রেখে দিন। পরে টাচ আপে কাজে লাগবে।

আইব্রো টা আঁকার সময় না থাকলে ব্যবহার করুন কোনো পিগমেন্টেড আইব্রো সেটিং জেল। যেগুলো আমরা আইব্রো সেট করার জন্য ব্যবহার করে থাকি। এমন কিছু আইব্রো জেল আছে, যেগুলোতে কালার থাকে। এই ধরনের আইব্রো জেল দিয়ে আইব্রো ব্রাশ করে নিন। আইব্রো গুলো সেটও থাকবে এবং সুন্দর একটি ন্যাচারাল কালার ও আসবে। সময় ও কম লাগলো।

আই মেকাপ টা না হয় আজ বাদ ই দিলেন। তবে চাইলে যে কোনো ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে চোখের পাতার ল্যাশ লাইনের দিকে নিয়ে স্মাজ করে নিন। তবে খুব বেশি কালার ব্যবহার করবেন না। তাতে বাজে লাগতে পারে। এরপর মাশাকারা লাগিয়ে নিলেই চটজলদি চোখ দুটো কিন্তু সুন্দর লাগবে লাইনার এবং কাজল ছাড়াই।

এরপর একে একে চিকবোনের নিচে, নাকে, কপালে কন্ট্যুরিং, গালে হালকা ব্লাশ এবং ফেইস এর হাইয়েস্ট পয়েন্ট গুলোতে হাইলাইটার লাগিয়ে নিবেন। সবশেষে লিপস্টিক লাগাবেন নিজের পছন্দসই। আর মেকাপ টা লক করার জন্যে সেটিং স্প্রে। ব্যস। আপনার মেকাপ কমপ্লিট।

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া
মেকআপ

মেকাপটাকে পেশা হিসেবে নিতে হবে ভালোবেসে | তানশিয়া

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

আরও পড়ুন

মেকাপেও লাগুক ন্যাচারাল!
মেকআপ

মেকাপেও লাগুক ন্যাচারাল!

ন্যাচারাল বিউটি তো সবারই কাম্য। কিন্তু আমাদের প্রায় সবার স্কিনে কিছু না কিছু ইম্পারফেকশন রয়েছে। তাই সেগুলো ঢেকে ফেলে নিজের সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমরা...

কীভাবে আঁকবেন আইব্রো
চোখের সাজ

কীভাবে আঁকবেন আইব্রো

মেয়েদের প্রসাধনে কাজল যেমন পুরনো তেমনি আইব্রো আঁকাও বেশ পুরানো একটি কৌশল। ফ্যাশনের বিভিন্ন যুগে এর ধাঁচ পরিবর্তন হয়েছে, যোগ হয়েছে নতুন স্টাইল, মাত্রা...

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন
ত্বকের যত্ন

ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

রাতে প্রতিদিন মেকাপ পরিষ্কার করে তো ঘুমান, কিন্তু যে জিনিসগুলো দিয়ে মেকাপ করেন সেগুলো কি পরিষ্কার করা হয়? হ্যাঁ, আমি মেকআপ কিটের কথাই বলছি। প্রতিদিন ফ...

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস
মেকআপ

মেকাপ ক্রিজিং | জেনে রাখুন কয়েকটি সিম্পল টিপস

আজ একটা বিয়ের দাওয়াত আছে। মেকাপ-টা সুন্দরভাবেই করা হয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলেন চোখের নিচের দিকটায় ছোট ছোট লাইন দেখা যাচ্ছে। মুখের আশপাশটা...

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম
মেকআপ

ন্যাচারাল বিউটিকে ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য | আনিকা আলম

আচ্ছা মেকাপ এক্সপার্টদের ভিডিও দেখে দেখেই তো মেকাপের হাতে খড়ি আমাদের! তাদের দেখানো পথ অনুসরণ করেই তো মেকাপে পটু হয়ে ওঠা। কিন্তু এই মেকাপ এক্সপার্ট বা...

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!
ত্বক

স্কিন কেয়ার রুটিনের ক্লিঞ্জিং হিরো M & KAORUCO ক্লিঞ্জিং অয়েল!

খুব কম নারীরাই জানেন যে শুধু মেকাপ করলেই নয়, রোজ সানস্ক্রিন ইউজ করলে প্রতিবার বাইরে থেকে ফিরে এসে মেকাপ রিমুভার/ ক্লিঞ্জিং অয়েল দিয়ে সানস্ক্রিন রিমুভ...

…