ঘরে তৈরি শ্যাম্পু | ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ১০টি উপায়

রোজেন · Jun 03, 2013 · 1 min read

ঘরে তৈরি শ্যাম্পু | ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে ১০টি উপায়

আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ড-এর শ্যাম্পু ব্যবহার করে থাকি। অনেক সময় আশানুরূপ ফল পাই না। তাই ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি শ্যাম্পু ব্যবহারের মাধ্যমে সবাইকে তাক লাগিয়ে দিন। কথা হবে এমন ১০টি ঘরে তৈরি শ্যাম্পু নিয়ে।

ঘরে তৈরি শ্যাম্পু

১) দেড় কাপ পানিতে ২টি টি-ব্যাগ দিয়ে ১০ মিনিট ফুটাতে হবে। তারপর টি-ব্যাগ তুলে এর ভেতর ডাভ (Dove) সাবানের কয়েকটি টুকরো দিতে হবে। আধা ঘণ্টা অপেক্ষা করতে হবে যাতে সাবানটা গলে যায়। তারপর গ্লিসারিন মিশিয়ে একটি বোতলে ভরে পরে প্রয়োজনমত ব্যবহার করতে হবে।

২) হারবাল শ্যাম্পু বানাতে পারেন। এতে যা যা লাগবে- বেবি শ্যাম্পু ১৫০মিলি., শুকন হার্ব ১ টেবিল চামচ, পানি ৩০০ মিলি.। পানিতে হার্বগুলো ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে। তারপর ঠাণ্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। তারপর বেবি শ্যাম্পু মিশিয়ে ছেঁকে নিতে হবে। তৈরি হয়ে গেল হারবাল শ্যাম্পু।

৩) পানি ১ কাপ, লিকুইড সাবান ১ কাপ, অ্যাসেনসিয়াল অয়েল আধা চা চামচ একসাথে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করা যায়।

৪) নারকেলের দুধ ১ কাপ, লিকুইড সাবান ৪ টেবিল চামচ, ভিটামিন-ই অয়েল আধা চা চামচ, অ্যাসেনসিয়াল অয়েল ১ চা চামচ, অলিভ অয়েল আধা চামচ (শুষ্ক চুলের জন্য) এক সাথে মিশিয়ে ২০ দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে।

নারকেলের দুধ ও সাবান এর শ্যাম্পু - shajgoj.com

৫) লেবু বা শসা শুধু যে ত্বকের জন্য উপকারি তা কিন্ত নয়। এই উপাদান ২টি চুলের যত্নেও অসাধারণ। খোসা ছাড়া একটি লেবু ও ১টি শসা ভালোভাবে পিষে নিন। তারপর প্রয়োজনমত ব্যবহার করুন!

ঝলমলে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে লেবু বা শসা - shajgoj.com

৬) অ্যালোভেরা জেল, লেবুর রস ও কয়েক টুকরা ডাভ সাবান দিয়ে চটপট বানিয়ে ফেলুন ঘরোয়া শ্যাম্পু!

৭) এক চা চামচ বেকিং সোডার সাথে আপনার পছন্দ মত দুই তিন ফোঁটা অ্যাসেনসিয়াল অয়েল ও পরিমাণ মত পানি মিশিয়ে তৈরি করুন শ্যাম্পু।

৮) ডিম ১টি, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চা চামচ, অলিভ অয়েল ৩০ মিলি. ভালোভাবে মিশিয়ে গোসলের সময় শ্যাম্পুর বদলে ব্যবহার করুন।

৯) রিঠা সারা রাত ভিজিয়ে রেখে এর পানিটা শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করুন।

১০) মুলতানি মাটি ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখে ফুলে উঠলে তা ভালোভাবে মিশিয়ে শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন।

এইতো জানলেন ঘরে তৈরি শ্যাম্পু নিয়ে কিছু কথা। এবার নিজের পছন্দ মতন শ্যাম্পু তৈরি করে নিন! আর চুল রাখুন সুন্দর ঝলমলে!

ছবিঃ Shutterstock

সম্পর্কিত লেখা

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কোমল হোক চুলের যত্ন!
চুল

কোমল হোক চুলের যত্ন!

‘মাইল্ড শ্যাম্পু’ শব্দটা এই পেজের কতোগুলো লেখায় অথবা ভিডিও কনটেন্টে পেয়েছেন বলুন তো। অনেক অনেক বার তাই না? চুলের যত্নে যেকোনো মাস্ক বা তেলের রেসিপি দে...

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

আরও পড়ুন

ড্রাই শ্যাম্পু
চুল

ড্রাই শ্যাম্পু

আমরা অনেক শ্যাম্পু, চুলের বিভিন্ন প্রসাধনী নিয়ে আলোচনা করেছি। আজ একটু নতুন ধরনের শ্যাম্পু নিয়ে আলোচনা করব, আর সেটা হল ড্রাই শ্যাম্পু। অনেকেই এই শ্যাম্...

চুলের ধরন বুঝে শ্যাম্পু
চুল

চুলের ধরন বুঝে শ্যাম্পু

চুল সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। আর তাই চুলের সঠিক পরিচর্যা নেয়া বিউটি রুটিনের খুব প্রয়োজনীয় একটা অংশ। চুলের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যে জিন...

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়
চুলের যত্ন

স্ক্যাল্পের বিল্ড আপ রিমুভ করার ৪টি সহজ ও কার্যকর উপায়

স্ক্যাল্পের বিল্ড আপ কথাটি বর্তমানে বেশ পরিচিত। অনেকেই এখন এই সমস্যায় ভুগে থাকেন, অনেকে আবার খুশকির সাথে বিল্ড আপকে এক করে ফেলেন। অথচ এ দুইয়ের মাঝে বে...

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?
চুলের যত্ন

শ্যাম্পুতে সালফেট থাকা মানেই কি ক্ষতিকর, নাকি এটা আমাদের ভুল ধারণা?

শ্যাম্পু বাছাই করতে যেয়ে উপাদান তালিকায় সালফেট দেখে অনেকেই ভয় পেয়ে যান, কারণ বর্তমানে একটি বেশ প্রচলিত তথ্য হলো সালফেট চুল ও স্ক্যাল্পের জন্য ক্ষতি...

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?
চুলের যত্ন

স্ক্যাল্পের ধরন ও হেয়ার প্রবলেমকে টার্গেট করে সঠিক শ্যাম্পু কিনছেন তো?

আচ্ছা! স্কিন টাইপ নিয়ে আমরা যত মাথা ঘামায়, মাথার ত্বক বা স্ক্যাল্পের টাইপ নিয়ে এত চিন্তা করা হয়? একটু ভেবে দেখুন তো, আপনার মাথার স্ক্যাল্প কী টাইপের?...

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?
চুলের যত্ন

হেয়ার কালার করার আগে আলাদাভাবে চুলের যত্ন নিতে হবে কি?

চুলকে পছন্দের রঙে রাঙাতে অনেকেই পছন্দ করেন। হেয়ার কালার করলে ফেইসে ডিফারেন্ট একটি লুক আসে। কেউ হয়তো পার্লারে যেয়ে হেয়ার কালার করেন, কেউবা ঘরে বসেই। তব...

…