১০টি অতি প্রয়োজনীয় বর্ষাকালীন চুলের যত্ন

sub-editor · Aug 29, 2017 · 1 min read

১০টি অতি প্রয়োজনীয় বর্ষাকালীন চুলের যত্ন

আমাদের দেশে এখন বর্ষাকাল চলছে, এই সময়টায় আবহাওয়া অনেক আদ্র। এই সময় প্রায় বৃষ্টি হচ্ছে, তার পাশাপাশি একটা ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছে। এই সময়টায় অনেকেরই চুল পড়া সমস্যা দেখা দিচ্ছে, চুল রুক্ষও হয়ে যাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি পাবার জন্য চাই কিছু নিয়মিত চুলের পরিচর্যা। আজকের লেখায় বর্ষাকালীন চুলের যত্নে ১০ টি অতি প্রয়োজনীয় পরিচর্যার কথা বলব যা খুব সহজেই করতে পারবেন।

(১) চুল সবসময় শুকনো রাখা

বৃষ্টির দিনে ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, ভিজে গেলে প্রথমেই চুলটা ভালো করে মুছে শুকিয়ে নিবেন। বৃষ্টির পানিতে এসিড থাকে ফলে চুল ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভবনা থাকে, তাই যত দ্রুত শুকিয়ে নেয়া ভালো। এতে চুলের যেমন কম ক্ষতি হবে, তেমনি ঠাণ্ডার লাগার হাত থেকেও রেহাই পাবেন।

(২) তেল ম্যাসাজ

বিশ্বাস করুন, তেল দিয়ে সপ্তাহে ২/৩ বার হালকা ম্যাসাজ আপনাকে যেমন আরাম দিবে তেমন বর্ষার আদ্রতায় চুলগুলোকে ঝলমলে করে তুলবে। তবে খেয়াল রাখবেন, খুব বেশি তেল যেন দেয়া না হয়, এতে তেল দূর করার জন্য বেশি শ্যাম্পু ব্যবহারে চুল রুক্ষ হয়ে যাবে।

(৩) সপ্তাহে ২/৩ বার শ্যাম্পু

আগেরদিন রাতে তেল ম্যাসাজ করে পরদিন শ্যাম্পু করে ফেলতে হবে। অথবা সেই পুরনো নিয়ম, শ্যাম্পু করার ৩০ মিনিট আগে তেল মালিশ করে নিতে হবে। বর্ষার দিনে মাইল্ড শ্যাম্পু ব্যাবহার করলে ভালো, তবে ডিপ ক্লিঞ্জিং হতে হবে।

[picture]

(৪) কন্ডিশনার ব্যবহার

শ্যাম্পু করার পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার চুলের গোঁড়া বা মাথা স্কাল্পে না লাগানোই ভালো। সবচেয়ে ভালো হয় কন্ডিশনার লাগিয়ে মিনিট ৫ অপেক্ষা করে, মোটা দাতের চিরুনি দিয়ে চুলটা আঁচড়িয়ে নেয়া। এরপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

(৫) চুল শক্ত করে না বাঁধা

বৃষ্টির দিনে যদি চুল খুব শক্ত করে বেঁধে বাইরে গেলে, সেটা ভিজে গেলে বাসায় না পর্যন্ত আপনার চুলে পানি জমে ভ্যাপসা হয়ে যাবে। তাই সবচেয়ে ভালো হয় হালকা করে পনিটেইল বা খোঁপা করে ক্লিপ লাগানো।

(৬) ভালো চিরুনি ব্যবহার করুন

চুল শুকিয়ে গেলে ভালো একটা চিরুনি দিয়ে ভালোভাবে আঁচড়িয়ে নিতে হবে। দিনে অন্তত একবার ভালোভাবে চুল আঁচড়ানো খুব জরুরী। এর ফলে মাথার স্কাল্পেরও ব্যায়াম হয়, চুলের জট থাকলে তা দূর হয়।

(৭) সঠিক খাদ্যাভ্যাস

এতক্ষণ যা যা বললাম তা সবই চুলের বাহ্যিক পরিচর্যা। আমাদের খাদ্যাভ্যাসও ত্বক- চুলের সমস্যার কারণ হতে পারে। তাই সুষম খাবার ও বেশি করে পানি খেতে হবে। ভাজা-পোড়া ও অতিরিক্ত তেলযুক্ত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো।

(৮) ছাতা সাথে রাখুন বর্ষাকালে

কখন বৃষ্টি নামে তা বোঝা দায়, তাই সাথে সবসময় ছাতা, রেইন-কোট রাখুন। এতে হুটহাট ভিজে যাওয়া থেকে বেচে যাবেন।

(৯) চুল ছোট করার উপযুক্ত সময়

যদি চুল ছোট করে কাটতে চান, তবে এটাই উপযুক্ত সময়। চুলে দিতে পারেন সুন্দর কোন কাট।

(১০) প্রাকৃতিক উপাদানের ব্যবহার

চুলের যত্নে এ সময় ক্যামিকেলযুক্ত শ্যাম্পু না ব্যবহার করে  প্রাকৃতিক উপাদান যেমনঃ রিঠা ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ সবাইকে ! ছবি - স্টাইলক্রেজ ডট কম লিখেছেন - ফাতেমা সিকদার

সম্পর্কিত লেখা

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়
চুলের যত্ন

প্রতিদিন চুলের যত্নের ৬টি উপায়

প্রতিদিন চুলের যত্ন নেবার সময় কার আছে বলুন তো? সপ্তাহে একদিনই তো ঠিকমত হেয়ার প্যাক লাগানোর সময় পাইনা অনেকেই। কিন্তু চুলের যত্ন হতে পারে প্রতিদিন সহজ ৬...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?
চুলের যত্ন

বর্ষার মৌসুমে চুলের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

ওয়েদার চেঞ্জের ইফেক্ট আমাদের ত্বকে ও চুলে বেশ ভালো বোঝা যায়! বর্ষার সিজনে চুল একটু বেশিই পড়ে, তাই না? কেন এই সময় বেশি চুল পড়ে বলুন তো? বর্ষাকালে স্যাঁ...

আরও পড়ুন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!
চুলের যত্ন

কালার চুলের রাফনেস দূর করুন খুব সহজে!

হালের ফ্যাশনে বা নিজের লুকে একটু পরিবর্তন আনতে অনেকেই এখন চুলে কালার করে থাকে। অমব্রে, হাইলাইটার, ফ্যাশন কালার আরও অনেক কিছুই তো এখন ট্রেন্ডে চলছে, তা...

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?
চুলের যত্ন

চুলের যত্নে এই ১০ টি ভুল আপনিও করছেন না তো?

সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুল আমরা প্রত্যেকেই চাই। চুলের পরিচর্যা কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের সবারই ভীষণ আগ্রহ। তবে চুলের যত্ন করতে গিয়ে কোনো ভ...

…