আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন?

তানিজা ইসলাম · Jan 23, 2024 · 1 min read

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন?

কিছুদিন আগে বান্ধবীদের সাথে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। হুট করেই প্ল্যানিং! এত ব্যস্ততার মধ্যে পার্লারে যেয়ে হাত-পা ওয়্যাক্স করানোর সময় বের করতে পারিনি। রেজর কাটের ভয়ে আমি শেভিং করি না সাধারণত। ট্যুরে যাওয়ার পর হাফ স্লিভের ড্রেস বা শর্ট হাতার ড্রেস পরতে একটু আনকমফোর্টেবল ফিল করছিলাম, কারণ আমার আর্ম এরিয়াতে আনওয়ান্টেড বডি হেয়ার ছিলো। তখন আমার এক বান্ধবীর সাজেশনে তার কাছ থেকে নিয়ে ট্রাই করলাম Veet Pure Hair Removal Cream।

ভিট হেয়ার রিমুভাল ক্রিম আগেও আমি ব্যবহার করেছি। কিন্তু এবারের এক্সপেরিয়েন্স ছিলো একটু ডিফারেন্ট! অনেকেই হয়তো জানেন না যে ‘ভিট’ এখন ‘ভিট পিওর’। কিন্তু এতে নতুন কী আছে, আর আমার অভিজ্ঞতাই বা কেমন ছিলো; বিস্তারিত জানাতেই আজকের এই রিভিউ ফিচারটি লেখা। আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য যারা ইজি ও ইনস্ট্যান্ট সল্যুশন খুঁজছেন, তাদের জন্য এই ফিচারটি হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক তাহলে।

Veet Pure Hair Removal Cream এর রিভিউ

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ

‘ভিট’ এই ব্র্যান্ডটি নম্বর ওয়ান ‘Depilatory Brand’ হিসেবে পৃথিবীব্যাপী পরিচিত। আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভ করার জন্য ক্রিম, কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস এমন অনেক অপশনই তাদের আছে। খেয়াল করলে দেখবেন যে, মার্কেটে গেলে হেয়ার রিমুভাল ক্রিমের নাম আলাদা করে কখনো বলতে হয় না। হেয়ার রিমুভাল ক্রিম বললে সবার মাথায় ভিটের নামই প্রথমে আসে! তাই ব্র্যান্ড নিয়ে নতুন করে কিছু বলার নেই। চলুন প্রথমে Veet Pure Hair Removal Cream এর ভ্যারিয়েন্টগুলো নিয়ে জানা যাক।

ভিট পিওরের ৩টি ভ্যারিয়েন্ট

ড্রাই, নরমাল ও সেনসিটিভ স্কিনের জন্য ভিট পিওর নিয়ে এসেছে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট। নতুন ফর্মুলেশনে আছে প্রাকৃতিক নির্যাস আর দারুণ সুগন্ধ। ড্রাই স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে গ্রেপ সিড অয়েল, নরমাল স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে কিউকাম্বার বা শসা এবং সেনসিটিভ স্কিনের জন্য ফর্মুলেটেড ক্রিমে আছে অ্যালোভেরার নির্যাস। আপনার বডি স্কিন টাইপ অনুযায়ী কিংবা পারসোনাল প্রিফারেন্স অনুযায়ী যেকোনো ভ্যারিয়েন্ট চুজ করতে পারেন। হেয়ার রিমুভাল ক্রিমের সাথে একটি স্প্যাচুলাও দেওয়া থাকে।

ভিট পিওরের ৩টি ভ্যারিয়েন্ট

নতুন ভিট পিওরের বিশেষত্ব কী?

ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম কম সময়ে ড্রাইনেস ছাড়াই খুব স্মুথলি বডি হেয়ার ক্লিন করে দেয়। হেয়ার রিমুভালের পর স্কিন বেশ ময়েশ্চারাইজড লাগে। স্প্যাচুলা থাকাতে অ্যাপ্লিকেশন প্রসেস খুবই ইজি। আর এবারের ফর্মুলেশনের বেস্ট পার্ট হচ্ছে, এতে আছে রিফ্রেশিং ফ্রেগ্রেন্স। আগে যাদের হেয়ার রিমুভাল ক্রিমের স্ট্রং স্মেল নিয়ে অভিযোগ ছিলো, তারা কিন্তু এখন ভিট পিওর ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে।

ব্যবহারবিধি

১) বিকিনি লাইন, আন্ডারআর্মস, হাতে, পায়ে ব্যবহার করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী বডি পার্টে ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম ব্যবহার করুন।

২) ইভেনলি অ্যাপ্লাই করতে স্প্যাচুলা ব্যবহার করুন। ৩) এবার ৩-৬ মিনিট অপেক্ষা করে স্প্যাচুলা দিয়েই হেয়ার রিমুভাল ক্রিম ক্লিন করে ফেলুন। ৪) শেষে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিন।

সতর্কতা

এই প্রোডাক্টটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই ত্বকের জন্য নিরাপদ। কিন্তু আমাদের একেক জনের স্কিন টাইপ ও কনসার্ন একেক রকম। তাই, ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিতে হবে।

১) প্যাচ টেস্ট করার জন্য আপনার হাত কিংবা পায়ের স্কিনের খুব ছোট অংশে অল্প পরিমাণে ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম অ্যাপ্লাই করে আবার রিমুভ করে ফেলুন। ২৪ ঘন্টার মধ্যে যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হয়, তাহলে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

২) যদি এই প্রোডাক্টটি ব্যবহার করার ফলে ত্বকে কোনো অস্বস্তি হয়, তাহলে ক্রিম ভালোভাবে তুলে ফেলে ঠাণ্ডা পানি দিয়ে ওয়াশ করে নিন। স্কিনে লং টাইম বার্নিং সেনসেশন হলে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

৩) হেয়ার রিমুভাল সেশনের মধ্যে মিনিমাম ৭২ ঘন্টা গ্যাপ দেওয়া উচিত।

ভিট পিওর হেয়ার রিমুভাল ক্রিম রিভিউ

৪) প্রোডাক্টের প্যাকেজিংয়ে ব্যবহারবিধি ও টাইমিং সম্পর্কে সব তথ্য দেওয়া আছে। ব্যবহারের আগে ভালোভাবে লেবেল পড়ে নিতে হবে এবং সেই গাইডলাইন ফলো করতে হবে।

আমার এক্সপেরিয়েন্স

  • খুবই সহজ ও ঝামেলাহীন প্রসেস বলে আমার মনে হয়েছে
  • স্মুথলি সব বডি হেয়ার রিমুভ হয়ে যায়
  • এবার ব্যবহারের সময় ফ্রেগ্রেন্সটাও আমার বেশ ভালো লেগেছে
  • রেজর কাট এর কোনো চিন্তা নেই
  • ট্র্যাভেলের সময় ব্যাগেও ক্যারি করা যায়
  • ব্যবহারের পর স্কিন বেশ সফট আর ময়েশ্চারাইজড মনে হয়েছে
  • দাম হাতের নাগালে

আমার ওভারঅল এক্সপেরিয়েন্স বেশ ভালো। আমি অবশ্যই আবারও পারচেজ করবো। আপনারাও ট্রাই করে দেখুন!

Veet Pure

আনওয়ান্টেড বডি হেয়ার রিমুভাল পারসোনাল হাইজিন মেনটেইনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য বেশ কয়েকটি অপশন আছে, যেমন- শেভিং, ওয়্যাক্সিং, হেয়ার রিমুভাল ক্রিম ইত্যাদি। আপনার প্রিফারেন্স অনুযায়ী যেকোনো প্রসেসই ফলো করতে পারেন। কিন্তু যখন হাতে সময় কম, হুটহাট আউটিংয়ের প্ল্যান হয় কিংবা পার্টি অ্যাটেন্ড করতে হয়, তখন Veet Pure Hair Removal Cream হতে পারে আপনার লাইফ সেভিয়ার!

 

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ণ মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!
রিভিউ

ভিট কোল্ড ওয়্যাক্স স্ট্রিপস দিয়ে পার্লারের মতো রেজাল্ট পান ঘরে বসেই!

কিছুদিন আগে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য শাড়ির সাথে ম্যাচ করে হাফ হাতা ব্লাউজ পরবো বলে ডিসিশন নিলাম। বিপত্তিটা বাঁধলো তখনই! কারণ আমার হাতে বেশ...

শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সেইফ?
বিউটি টিপস

শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে সেইফ?

পারসোনাল হাইজিনের একটি অ্যাসেনশিয়াল পার্ট হলো শরীরের অবাঞ্চিত লোম রিমুভ করা। সাজগোজের কমেন্ট সেকশন ও ইনবক্সে আমরা অনেক সময়ই প্রশ্ন পেয়ে থাকি, ‘বডি হেয়...

ভিট সেনসিটিভ টাচ ট্রিমার | হেয়ার রিমুভাল ইলেকট্রিক টুলটি কতটা কার্যকরী?
রিভিউ

ভিট সেনসিটিভ টাচ ট্রিমার | হেয়ার রিমুভাল ইলেকট্রিক টুলটি কতটা কার্যকরী?

আজকের রিভিউটা একটু ডিফারেন্ট একটা প্রোডাক্ট নিয়ে। এটা একটা হেয়ার রিমুভাল প্রোডাক্ট! জানি এটুকু পড়েই অলরেডি অনেকে ভেবে নিয়েছেন আমি কোনও হেয়ার রিমুভাল ক...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

আরও পড়ুন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

মনের মতো রঙিন চুল পেতে কোন হেয়ার কালারটি বেছে নিবেন?
চুল

মনের মতো রঙিন চুল পেতে কোন হেয়ার কালারটি বেছে নিবেন?

‘চুলে রঙ করেছো! এবার তো তোমার চুল সব নষ্ট হয়ে যাবে!’ চুলে রঙ করলে এমন কথা খুব কমন। তাই বলে কি মনের মতো রঙিন চুল পাওয়া বারণ? একদম নয়! আজকের আর্টিকেলে আ...

হেয়ার সাইক্লিং ট্রেন্ড ফলো করে চুল করে তুলুন হেলদি ও শাইনি
চুলের যত্ন

হেয়ার সাইক্লিং ট্রেন্ড ফলো করে চুল করে তুলুন হেলদি ও শাইনি

নতুন চাকরিতে জয়েন করার কিছুদিন পর থেকেই তানহা খেয়াল করছে তার হেয়ার ফল অনেক বেড়ে গেছে, আবার চুল অনেক রাফও মনে হচ্ছে। তানহার মতো সেইম সিচুয়েশন আরো অনেকে...

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?
চুলের যত্ন

ফাইন হেয়ার vs থিন হেয়ার | চুলের ধরন বুঝে হেয়ার কেয়ার করছেন তো?

ত্বকের যত্নে নিজের স্কিন টাইপ জানা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি চুল হেলদি ও শাইনি রাখতে হেয়ার টাইপ জানাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ৷ নিজের চুলের ধরন না জানলে...

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?
বিউটি টিপস

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?

আনওয়ান্টেড বডি হেয়ার নির্দিষ্ট সময় পরপর রিমুভ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই হেয়ার রিমুভের প্রচলিত পদ্ধতিগুলোর ভেতর শেভিং আর ওয়্যাক্সিং সবথেকে...

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক
চুলের যত্ন

ড্যামেজ হেয়ারে নারিশমেন্ট প্রোভাইড করতে সেরা ৪টি মাস্ক

ড্যামেজ হেয়ার নিয়ে আমাদের কনসার্নের শেষ নেই! কী করলে ড্রাই ও ড্যামেজ হেয়ার থেকে রিলিফ পাওয়া যাবে সেটা আমাদের অনেকেরই ভাবনা। নানা কারণে হেয়ার ড্যামেজ হ...

…