ট্রেসেমে ক্যারোটিন শ্যাম্পুটি আসলে কেমন?

sub-editor · Jan 05, 2016 · 1 min read

ট্রেসেমে ক্যারোটিন শ্যাম্পুটি আসলে কেমন?

চুলের যত্ন বলতে প্রথমেই যে জিনিসটি সবার মনে আসে তা হল, চুল ধোয়ার কথা বা পরিষ্কার করার কথা। আর এই কাজটি করতে আপনার প্রয়োজন হবে একটি ভালো মানের শ্যাম্পুর। প্রত্যেকটি মানুষের শরীর, মুখ কিংবা মাথার ত্বক আলাদা আলাদা হয়। তাই একজন সচেতন মানুষ হিসেবে আপনার উচিত আপনার নিজের চুল ও মাথার ত্বকের ধরন অনুযায়ী শ্যাম্পু নির্বাচন করা। আমি আজকে Tresemme Keratin Shampoo’রকাজও গুরুত্বপূর্ণ কিছু উপাদানসম্পর্কে লিখছি। এই আর্টিকেলটি পড়ার পর আপনি নিজেই  সিদ্ধান্ত নিতে পারবেন যে, এই প্রোডাক্টটি আপনার চুলের জন্য জরুরী কি না।

গুরুত্বপূর্ণ কিছু উপাদান:

  • Hydrolyzed Keratin
  • Phosphate
  • Pyridoxine Hydrochloride এবং
  • Refreshing Perfume

উপাদানগুলো যেভাবে কাজ করে:

১. Keratin চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরী একটি উপাদান। এটি চুলের texture improve করে এবং চুলের shine, elasticity ও strength বাড়ায়। একই সাথে এই উপাদানটি চুলের frizziness কমিয়ে চুলকে নরম ও কোমল করে তুলে।

২. Phosphate স্বাস্থ্যকর উপায়ে চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। এই উপাদানটি সাধারণত ডিম, শস্যদানা ইত্যাদি খাবার থেকে পাওয়া যায়। Tresemme Keratin Shampoo’তে থাকা  Phosphate নামক এই উপাদানটি আপনার চুলের সৌন্দর্য বাড়াতে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩. Tresemme Keratin Shampoo তে থাকা Pyridoxine Hydrochloride এই উপাদানটি চুল পড়া রোধ করে। এটি একটি essential vitamin যেটা মূলত Hair loss treatment এ ব্যবহার করা হয়।

৪. সবশেষে বলতে হয় এই শ্যাম্পুটির ঘ্রাণ খুবই সুন্দর। যা দিবে আপনাকে এক চাঙ্গা অনুভূতি। আর তাছাড়া অনেকের চুলে দুর্গন্ধ জনিত সমস্যা থাকে। এই শ্যাম্পুর ঘ্রাণ চুল ধোয়ার ২-৩ দিন পর পর্যন্ত চুলে থাকে এবং চুলের দুর্গন্ধজনিত সমস্যা দূর করে।

এই শ্যাম্পুটি ব্যাবহার করে যারা উপকৃত হতে পারেন:

১. প্রথমত যাদের চুল ভয়ঙ্কর রকম শুষ্ক, নির্জীব ও রুক্ষ তারা আশা করি এই শ্যাম্পুটি ব্যাবহার করে উপকৃত হবেন। কারণHydrolyzed Keratin চুলকে খুব ভালোভাবে moisturize করে চুলের শুষ্কতা ও রুক্ষতা দূর করে।

২. যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে তারা Tresemme Keratin Shampoo’টি কোন দুশ্চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারেন। আমি ১০০% নিশ্চিত যে এতে আপনার মুখে হাসি ফুটবেই। অতিরিক্ত চুল পড়ার সমস্যা ও অল্প কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবেন- প্রতিদিন গড়ে ১০০ টি চুল ঝরে পড়া স্বাভাবিক। যদি আপনার চুল পড়ার পরিমাণ এর চেয়ে বেশি হয় তাহলেই সেটি ভাববার বিষয় তার আগে নয় কিন্তু।

৩. আমি চুলের যে সমস্যাগুলোর কথা লিখলাম এগুলো কম-বেশি সব মানুষেরই সাধারণ সমস্যা। সুতরাং এই ধরণের সমস্যাগুলো ছেলে বা মেয়ে যারই হোক না কেন সেই Tresemme Keratin Shampoo’টি নিঃসন্দেহে ব্যবহার করতে পারে।

কোথা থেকে পাবেন? আদৌ আসল পণ্য নাকি নকল পণ্য কিনছেন? দাম কত?  আপনার সুবিধার্থে সাজগোজ পুরো প্রক্রিয়াটি  সহজতর করে তুলেছে SAPPHIRE ( সাফায়ার) এর মাধ্যমে। পণ্যটি সম্পর্কে  জানতে এবং কিনতে দেয়া লিঙ্কগুলোতে ক্লিক করুন।

আমি নিজে এই শ্যাম্পুটি ব্যাবহার করছি প্রায় ১ বছর যাবত। আমি Satisfied এবং আমার সেই সন্তুষ্টির জায়গা থেকেই আজকে আপনাদের জন্য এই আর্টিকেলটি লিখা। আশা করছি, এই প্রোডাক্টটি চুলের নিত্যদিনের সমস্যা দূর করে আপনার মুখে ও হাসি ফোটাতে পারবে।

লিখেছেন – রিভা খান

সম্পর্কিত লেখা

চুলের ধরন বুঝে শ্যাম্পু
চুল

চুলের ধরন বুঝে শ্যাম্পু

চুল সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। আর তাই চুলের সঠিক পরিচর্যা নেয়া বিউটি রুটিনের খুব প্রয়োজনীয় একটা অংশ। চুলের পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যে জিন...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?
চুলের যত্ন

কেরাটিন ট্রিটেড চুলের যত্ন নেয়ার রুলসগুলো মেনে চলছেন তো?

'কয়েকদিন আগেই তো কেরাটিন ট্রিটমেন্ট করলাম, এখনই চুল ফ্রিজি হয়ে যাচ্ছে কেন?তাহলে কি ট্রিটমেন্টটি করা উচিত হয়নি?' কেরাটিন ট্রিটমেন্ট করার পর যদি এই সমস্...

চুলের জন্য কেরাটিন ট্রিটমেণ্ট
চুলের যত্ন

চুলের জন্য কেরাটিন ট্রিটমেণ্ট

আপনার চুলের জৌলুস কি দিন দিন কমে যাচ্ছে? নানা রকম ঘরোয়া টোটকা দেওয়ার পরেও চুলে প্রাণ নেই? কিছুদিন পরপরই চুলের ডগা ফেটে যাচ্ছে? উপায় একটাই, কেরাটিন ট্র...

আরও পড়ুন

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

বায়োটিন বা ভিটামিন বি৭ দিয়ে চুল পড়া কমানোর গ্যারান্টি
রিভিউ

বায়োটিন বা ভিটামিন বি৭ দিয়ে চুল পড়া কমানোর গ্যারান্টি

'চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে' চুল পড়া সবচেয়ে কমন হেয়ার প্রবলেম, তাই না? ইদানিং এত বেশি পল্যুশন, আর আমাদের রেগুলার লাইফের স্ট্রেস, নিজের...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…