সেরা রোমান্টিক সিনেমা | ভালোবাসা দিবসে দেখতে পারেন এই ৩ রোমান্টিক মুভি

Jannatul Kawser · Feb 12, 2025 · 1 min read

সেরা রোমান্টিক সিনেমা | ভালোবাসা দিবসে দেখতে পারেন এই ৩ রোমান্টিক মুভি

ভালোবাসা যেন বিবিধ অনুভূতির খেলা। আর ভালোবাসার সেসব অনুভূতিকে অসাধারণভাবে তুলে ধরে রোমান্টিক সিনেমাগুলো। এই ভালোবাসা দিবসে, প্রিয়জনের হাত ধরে কিংবা একা এক কাপ কফি হাতে, দেখতে পারেন এমন ৩টি সেরা রোমান্টিক সিনেমা, যেগুলো হৃদয় ছুঁয়ে যাবে আর মনে করিয়ে দেবে ভালোবাসার সৌন্দর্যের কথা ।

চলুন জেনে নিই ৩টি ইংরেজি সিনেমার কথা যা দেখে কাটাতে পারেন আপনার ভালোবাসা দিবস।

৩ সেরা রোমান্টিক সিনেমা যেগুলো ভালোবাসা দিবসে দেখতে পারেন

১. Past Lives (2023)
IMDb রেটিং: ৭.৯/১০

নোরা (গ্রেটা লি) এবং হায়সাং (তিও ইউ) দক্ষিণ কোরিয়ার শৈশবের দুই বন্ধু, যারা একে অপরের প্রতি গভীর অনুভূতি পোষণ করত। কিন্তু ভাগ্যের টানে নোরা পরিবারসহ কানাডায় চলে যায়, আর হায়সাং রয়ে যায় কোরিয়ায়। বহু বছর পর, তাদের আবার একে অপরের সাথে সাক্ষাৎ হয়—প্রথমে অনলাইনে, পরে বাস্তবে নিউ ইয়র্কে দেখা হয়। কিন্তু সময়, দূরত্ব এবং জীবনযাপনের পার্থক্য কি তাদের পুরনো অনুভূতিগুলোকে টিকে থাকতে দেবে? নাকি তারা কেবল একে অপরের "past lives" অর্থাৎ অতীত জীবনেরই অংশ হয়ে থাকবে?

২০২৩ সালে মুক্তি প্রাপ্ত এই চলচ্চিত্রর দৃশ্যায়নে নিউ ইয়র্ক ও সিউলের সৌন্দর্য, মৃদু ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর চরিত্রদের সংলাপ সিনেমাটিকে একদম কবিতার মতো করে তুলেছে। সেই সাথে ছবির দুই প্রধান চরিত্রে অভিনয় করা গ্রেটা লি ও তিও ইউ-এর সূক্ষ্ম ও বাস্তব অভিনয় দেখে মনে হবে আপনি তাদের সত্যিকারের গল্প দেখছেন।

Past Lives সিনেমার দৃশ্য
২. The Notebook (2004)
IMDb রেটিং: ৭.৮/১০

নিকোলাস স্পার্কসের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত The Notebook এমনই এক গল্প, যেখানে নোয়াহ আর অ্যালির প্রেম শুরু হয় এক গ্রীষ্মের বিকেলে। সামাজিক পার্থক্য সত্ত্বেও একে অপরকে তারা গভীরভাবে ভালোবাসে। কিন্তু পরিবার ও ভাগ্যের তাদের আলাদা হয়ে যেতে হয়। বছর পেরিয়ে গেলেও সেই ভালোবাসা কি টিকে থাকে? এক বৃদ্ধ ব্যক্তি যখন এই গল্প শুনিয়ে যান, তখন অতীত ও বর্তমানের সংযোগ ধীরে ধীরে উন্মোচিত হয়। রায়ান গসলিং ও র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের অনবদ্য অভিনয় এই চলচ্চিত্র কে নিয়ে গেছে অন্য এক মাত্রায়। আজও রোমান্টিক সিনেমা প্রেমীদের মনের এক বিশেষ জায়গা দখল করে আছে 'দ্যা নোটবুক'। কাজেই এই ভালবাসা দিবসে দেখে নিতে পারেন এই অসাধারণ আবেগঘন সিনেমাটি।

The Notebook সিনেমার বিখ্যাত পোস্টার
3.To All the Boys I’ve Loved Before (2018)
IMDb: ৭.০/১০

মিষ্টি ও হৃদয়স্পর্শী টিন রোমান্স, যা প্রথম প্রেমের অনিশ্চয়তা, বন্ধুত্ব এবং নিজেকে জানার গল্প বলে।লারা জিন (লানা কনডর) একজন স্বপ্নবিলাসী কিশোরী, যে তার জীবনে গোপনে ভালো লাগা ছেলেদের উদ্দেশ্যে চিঠি লিখে, কিন্তু কখনো পাঠায় না। হঠাৎ একদিন সেই চিঠিগুলো রহস্যজনকভাবে তাদের কাছে পৌঁছে যায়, আর এর ফলে তার জীবন ও সম্পর্ক একদম বদলে যেতে শুরু করে। দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় এই সিনেমাটি ভ্যালেন্টাইনস ডে-তে একটানা দেখার মতো একদম ক্যান্ডি-কোটেড রোমান্টিক অভিজ্ঞতা!

To All the Boys I’ve Loved Before

ভালোবাসার অনুভূতিগুলো সার্বজনীন। কখনো তা নতুন ভালোবাসার উত্তেজনা, কখনো বিচ্ছেদের কষ্ট, কখনো আবার অতীতের স্মৃতির সাথে হারিয়ে যাওয়া মুহূর্তের নস্টালজিয়া। Past Lives, The Notebook, To All the Boys I’ve Loved Before—এই তিনটি সিনেমা ভালোবাসার বিভিন্ন রূপকে অসাধারণভাবে তুলে ধরে। তাই এবারের ভালোবাসা দিবস সিনেমা দেখে কাটাতে চাইলে, এই তিন মুভি হতে পারে আপনার সেরা পছন্দ।

লিখেছেন- আহমাদ শাহিদিন শীর্ষ ছবি- সাটারস্টক, গুগল

সম্পর্কিত লেখা

বাংলা প্রেমের সিনেমা | ছুটির দিনটি আনন্দে কাটুক ৩টি সেরা মুভিতে
বিনোদন

বাংলা প্রেমের সিনেমা | ছুটির দিনটি আনন্দে কাটুক ৩টি সেরা মুভিতে

আপনার কাছে সেরা বাংলা প্রেমের সিনেমা কোনগুলো? আচ্ছা কয়েকটা গানের লাইন বলি... "তুমি এসেছিলে পরশু, কাল কেন আসো নি, তুমি কি আমায় বন্ধু কাল ভালবাসো নি......

অভিনয় | সৃজনশীল পেশা
বিনোদন

অভিনয় | সৃজনশীল পেশা

" অভিনয় মানে অন্য কেউ হয়ে যাওয়া নয় বরং সম্পূর্ণ ভিন্ন কোন চরিত্রে নিজের সাথে সাদৃশ্য খুঁজে নেয়া তারপর নিজেকে সেখানে আবিষ্কার করা।" - মেরিল স্ট্রিপ, অ...

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি  (পর্ব ২)
লাইফ স্টাইল

মেয়েদের সেলফ ডিফেন্স প্রস্তুতি (পর্ব ২)

গত পহেলা বৈশাখে যৌন হয়রানির যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে, সেগুলো প্রতিহত করে সগর্বে কীভাবে মাথা তুলে দাঁড়াবেন, এই নিয়ে এ লেখাটি। প্রথম লেখায় প্র...

বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন
সংস্কৃতি

বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়ে তুলুন

ভালোবাসা পৃথিবীর সবচেয়ে মধুর ও কোমলতাময় অনুভূতি। সাহিত্য-শিল্প-সংস্কৃতি সর্বত্রই পাওয়া যায় ভালোবাসার সন্ধান।ভালোবাসার মূলত কোনো সংজ্ঞা আজও নির্দিষ্ট হ...

আরও পড়ুন

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?
সম্পর্ক

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?

ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস... খুব পরিচিত... খুব মধুর একটা দিন! অনেকে এই দিবসটিকে খুব পছন্দ করেন। অনেকে আবার ঢং বলেও সম্বোধন করেন! কারণ ছ...

সিরাম ব্যবহার | সঠিক প্রোডাক্ট কিভাবে বাছাই করবেন?
ত্বক

সিরাম ব্যবহার | সঠিক প্রোডাক্ট কিভাবে বাছাই করবেন?

সিরাম নিয়ে এর আগের লেখায় এ সম্পর্কে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করেছিলাম। কিন্তু সবার মেইন প্রশ্ন যেটা সেটা হচ্ছে- "আম...

মা এর জন্য ভালোবাসা
সম্পর্ক

মা এর জন্য ভালোবাসা

‘মা’- যেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক, আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। সব বয়সের মানুষের কথাই ভেবে দেখুন তো। বিপদে পড়লে সবার আগে কিন্তু মা এর কথাই মনে হয়। একটু...

ভালোবাসার মানুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কিছু মেকাপ টিপস
মেকআপ

ভালোবাসার মানুষের চোখে নিজেকে আকর্ষণীয় করে তুলতে কিছু মেকাপ টিপস

পৃথিবীর অন্যান্য দেশের মত আমাদের দেশে ও ভালোবাসা দিবস এখন একটি সার্বজনীন অনুষ্ঠান হিসেবে উদযাপিত হচ্ছে। মাঝবয়সী থেকে শুরু করে টিন-এজার, কলেজ, ভার্সিটি...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

প্রাক্তন প্রেমিক আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে না তো?
সম্পর্ক

প্রাক্তন প্রেমিক আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে না তো?

আমাদের দেশে ছেলে মেয়ের সম্পর্ক ভেঙে যাবার পর সবচাইতে কমন হলো প্রাক্তন প্রেমিকের ব্ল্যাকমেইলের শিকার হওয়া। একটা সময়ে আপনি আপনার সর্বস্ব দিয়ে যে বদমায়েশ...

…