নারকেলেই সোজা হবে চুল!

sub-editor · Jul 18, 2017 · 1 min read

নারকেলেই সোজা হবে চুল!

সোজা জটহীন ঝলমলে চুল আমাদের সবারই বেশ পছন্দ। জন্মগতভাবে যাদের চুল সোজা তারা তো অবশ্যই ব্লেসড! কিন্তু যাদের চুল পুরোপুরিভাবে সোজা নয়, বেশ রুক্ষ এবং জট বেঁধে থাকে, তারাই জানেন সিল্কি-স্ট্রেইট চুলের মর্ম কি! আমরা হাজার হাজার টাকা খরচ করে পার্লারে রিবন্ডিং করাতে চলে যাই, কেমিক্যাল ট্রিটমেন্ট করাই, বিভিন্ন রকম এক্সপেন্সিভ হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্টস, হেয়ার সিরাম কিনি, হেয়ার স্ট্রেইটেনিং মেশিন কিনে ফেলি। আমার এক ছোটবোন তো একবার ওর মায়ের সাথে হেয়ার স্ট্রেইটেনিং আয়রন কিনে না দেয়ায় ঝগড়া করে কাপড় ইস্ত্রি করার আয়রন দিয়ে চুল আয়রন করতে গিয়ে হাতই পুড়িয়ে ফেললো! এত কিছুর পরেও কি হয় জানেন তো? বছরখানেকের মাথায় এই হুজুগের খেসারত দিতে বসা লাগে! রুক্ষ, নিষ্প্রাণ, ড্যামেজড চুল, আগাগুলো আয়রন করে করে ফেটে গিয়েছে, চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়া যাচ্ছে। এবং তারপর যথারীতি হায়-হুতাশ করে আমরা আবার ও অনলাইন আর অফলাইনে ম্যাজিকাল চকচকে প্রোডাক্টের পিছনে একগাদা টাকা খরচ করতে চলে যাই। কি লাভ?

চুলটা গেল কার?
  • আপনার!
টাকাটা গেল কার?
  • আপনার!
ভুক্তভোগী কে?
  • আপনি!
তাহলে কি করবেন? সোজা চুলের দরকার নেই? কিনবো না কোন দামী প্রোডাক্ট? ঈদে, পহেলা বৈশাখে পার্লারগুলোতে রিবন্ডিং এর আকর্ষণীয় মূল্য ছাড় দেখেও দৌড় দিবো না? [picture] আমাদের স্বভাব হচ্ছে আমরা মনে করি যা কিছু এক্সপেনসিভ সেটাই বেস্ট। তাই আফটারম্যাথ জেনেও আমরা চুল নিয়ে এত তুলকালাম কাণ্ড করে থাকি। অথচ আমাদের রান্নাঘরে আর ড্রেসিং টেবিলে থাকা খুব সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের জিনিস দিয়ে যে ধীর গতিতে, কিন্তু কোন সাইড ইফেক্ট ছাড়াই সিল্কি, স্ট্রেইট, শাইনি আর হেলদি চুল পাওয়া সম্ভব আমরা সেটা অনেকেই জানি না, আর যারা জানি, তারা মানি না। আমার চুল জন্মগতভাবেই ভীষণ সুন্দর ছিল। স্ট্রেইট, সিল্কি, জটহীন আর অনেক লম্বা। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের চারপাশে পলিউশন বেড়েছে, আমরা যা খাই তাতেও ভেজাল, যা মাখি তাতেও ভেজাল। আর আমার সন্তান জন্মদানের পর অধিকাংশ মেয়েদের মতো আমার চুল ও তার স্বাভাবিক ­সৌন্দর্য হারিয়ে ফেলে। চুল অতিরিক্ত পড়ায় চুলের ভার কমে যায়, এবং নতুন যত চুল গজাচ্ছে সেগুলোর স্ট্রাকচার ও পুরোপুরি স্ট্রেইট না। তো আমি যেটা করা শুরু করলাম সেটা হল চুল ন্যাচারালি সোজা রাখার একদম সনাতন পদ্ধতি। সেটার জন্য আমি যা ব্যবহার করি তা হল নারকেল! কি অবাক হচ্ছেন? নারকেল দিয়ে আবার চুল কিভাবে সোজা হয়? বলছি, দাঁড়ান!
  • ৫০ এম.এল ১০০% পিওর কোকোনাট অয়েল (নারকেল তেল)
  • দুই কাপ কোরানো নারকেল
  • ছয় টেবিল চামচ অ্যালোভেরা জেল
  • দুই টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  • তিন টেবিল চামচ লেবুর রস
  • ৬০ এম.এল. পানি
আগের রাতে সবগুলো চুলকে সেকশনে সেকশনে ভাগ করে পুরো মাথার স্ক্যাল্পে এবং চুলে, অর্থাৎ আগাগোড়া ভালো করে নারকেল তেল  দিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকালে মাইল্ড কোন শ্যাম্পু দিয়ে চুল ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। এবার ব্লেন্ডারে দুই কাপ কোরানো নারকেল, ছয় টেবিল চামচ অ্যালোভেরা জেল আর ৬০ এম এল পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। বেশ ঘন ক্রিমি স্ট্রাকচারের পেস্ট তৈরি হবে। ঐটা একটা পাতলা কাপড়ে ছেঁকে নিলেই নারকেলের দুধ (Coconut Milk) পেয়ে যাবেন। এবার আরেকটা পাত্রে কর্ণফ্লাওয়ার আর লেবুর রসের সাথে নারকেলের দুধটা ভালো করে মিশিয়ে নিন। একটা ছোট হাঁড়ি বা ননস্টিক প্যান চুলায় বসিয়ে একদম ধিমে আঁচে ঐ মিশ্রণটা আস্তে আস্তে জ্বাল দিতে থাকুন। বেশ ঘন ক্রিমি স্ট্রাকচারের হয়ে আসলে চুলা বন্ধ করে মিশ্রণটি ঠাণ্ডা হবার জন্য রেখে দিন। এবার গায়ে কোন পুরাতন তোয়ালে পেঁচিয়ে পুরো মাথার চুলকে কয়েক ভাগে ভাগ করে ধীরে ধীরে আগাগোড়া পুরো চুলে লাগিয়ে নিন। লাগানো শেষ হলে চুল সোজা করে আঁচড়ে নিন এবং ঐ অবস্থাতেই রেখে দিন, কমপক্ষে এক ঘণ্টার জন্য। এ সময় চুল বাঁধবেন না, চেষ্টা করবেন সোজা অবস্থায় রাখতে। তারপর বেশি করে ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল শুকিয়ে গেলে আবার আগাগোড়া নারকেল তেল মেখে ঘুমিয়ে যান। পরদিন সকালে শ্যাম্পু করে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। চুল আঁচড়ে কি দেখতে পাচ্ছেন? সিল্কি, স্ট্রেইট, জটহীন, ঝলমলে চুল! সপ্তাহে অন্ততপক্ষে দুই-তিন দিন নিয়মিত প্যাকটি ব্যবহার করেই দেখুন। তিন-ছয় মাসের মধ্যে আপনার অবাধ্য চুলগুলো বাধ্য হয়ে উঠবে for sure. পার্লারে আর মার্কেটে দৌড়াতে ও হবে না। আর হেয়ার স্ট্রেইটেনিং আয়রন দিয়ে চুলকে রেগুলার বেসিসে তন্দুরি ও বানাতে হবে না। শুধু প্রয়োজন একটু সময় আর ধৈর্য! দিনশেষে কিন্তু চুলের বেস্ট ফ্রেন্ড তেলই। তেল বিনা কোন সাইড ইফেক্টে প্যাকটির ১০০% ইফেক্টিভিটির জন্য চুলকে প্রস্তুত করবে। তাই দিনশেষে কিন্তু ন্যাচারাল প্রোডাক্ট-গুলোই আপনার চুল আর ত্বকের বেস্ট ফ্রেন্ড। Stay Beautiful, Stay Gorgeous. লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?
চুলের যত্ন

ড্যামেজ ছাড়াই কার্লি চুল স্ট্রেইট করবেন কীভাবে?

কার্লি চুল নিয়ে বিড়ম্বনার যেন শেষ নেই! আমাদের যাদের চুল কার্লি, হেয়ার ম্যানেজেবল রাখতে কত ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে; আমাদের মধ্যে অনেকেই চুল পার্মান...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!
চুলের যত্ন

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!

আমি আজকে সকালে নার্সারি থেকে একটা গোলাপের চারাগাছ কিনে এনেছি। এখন আমি যদি গাছটায় আজকে পানি দেই, সার দেই, চারাগাছের গোঁড়ার মাটিটুকুর অনেক যত্ন নেই, তাহ...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

…