এই শীতে শুষ্ক ত্বকের যত্নে কী করব?

sub-editor · Nov 26, 2017 · 1 min read

এই শীতে শুষ্ক ত্বকের যত্নে কী করব?

শীতের হাওয়া দিন দিন তীব্র হতে শুরু করেছে। আর এই সময়টাতে তো তৈলাক্ত ত্বকও তার নিজস্ব ময়েশ্চার হারাতে থাকে সেখানে শুষ্ক ত্বকের অধিকারীদের অবস্থাটা ভাবতেই কষ্ট হচ্ছে! তাই আজকের পুরো লেখাটি সাজানো হয়েছে ড্রাই বা শুষ্ক ত্বকের অধিকারীদের স্কিন কেয়ার নিয়ে। আমারা কমবেশি সবাই জানি, সাধারনত ৫টি ধরন আছে স্কিনের।  অয়েলি স্কিন,  ড্রাই স্কিন,  নরমাল স্কিন, কম্বিনেশন স্কিন, সেনসিটিভ স্কিন।  এই ৫ ধরনের মধ্যে সবচেয়ে কমন হলো ড্রাই স্কিন। তাছাড়াও তরুণদের তুলনায় যাদের বয়স ৬৪ বছরের উপরে, তাদের স্কিন ড্রাই হয়ে যায়। গবেষনায় দেখা যায়, যে সকল মহিলাদের স্কিন ড্রাই, তারা তাদের অধিকাংশ টাকাই খরচ করে স্কিন কেয়ার প্রোডাক্টের পেছনে। তাই আজ আমরা জানবো, ড্রাই স্কিন সম্পর্কে।

আপনার ত্বক যে শুষ্ক টা বুঝবেন কি করে? ড্রাই স্কিনের প্রধান লক্ষণ হলো, এই ধরনের স্কিন খুব বেশী রুক্ষ, শুষ্ক হয় এবং ড্রাই রেড প্যাচ দেখা যায়। মাঝে মাঝে এগুলোতে ইচিং হয়। বিশেষ করে,  কনুই, হাত, নাকের দুই পাশ, মুখের চারপাশ, তলপেট, হাটু, পায়ের পাতা, গোড়ালি ইত্যাদি জায়গা বেশি ড্রাই হয়।

[picture]

এবার চলুন জেনে নিই, ড্রাই স্কিনের কারণগুলো কী কী হতে পারে?

(১) স্কিন এবং বডি ডিহাইড্রেট রাখা।

(২) শীতকালীন আবহাওয়া ডাই স্কিনের কারন। এইসময় যে কোনো টাইপের স্কিনই কিছুটা হলেও ড্রাই হয়ে যায়।

(৩) দীর্ঘ সময় ধরে হট শাওয়ার নেওয়ার ফলেও স্কিন ড্রাই হয়ে যেতে পারে।

(৪) অনেকেই আছেন, যারা জ্বিহ্বা  দিয়ে ঠোঁট ভেজান। ঠোঁট ড্রাই হয়ে যাওয়ার এটা একটা বড় কারণ।

(৫) বডি লোশন ব্যবহার না করা।

(৬) যারা গৃহিনী, তাদের দিনে প্রচুর পরিমানে হাত ধোয়া হয়। এর ফলে স্কিন ড্রাই হয়ে যায়।

(৭) সঠিক খাদ্য গ্রহন না করাও ড্রাই স্কিনের কারন হতে পারে।

ড্রাই স্কিনের অধিকারীদের যে সকল জিনিস মেনে চলা উচিত!

(১) ডিহাইড্রেশন ড্রাই স্কিনের অনেক বড় কারণ। তাই চেষ্টা করবেন ডেইলি এটলিস্ট ৮ গ্লাস পানি পান করতে।

(২) পর্যাপ্ত ঘুমের অভাব স্কিন ড্রাই হয়ে যাওয়া, পিম্পল এবং রিংকেলের কারণ হতে পারে। তাই ৬-৮ ঘন্টা ঘুমানোর অবশ্যই চেষ্টা করবেন।

(৩) প্রতিবার হাত ধোয়ার পর, হাত মুছে অবশ্যই হ্যান্ড ক্রিম লাগাবেন।

(৪) যতোটা পারবেন হট শাওয়ার এভয়েড করার চেষ্টা করবেন।

(৫) শাওয়ার সবসময় ১০ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন।

(৬) গোসলের জন্যে সবসময় যে কোনো ভালো মানের ময়েশ্চারাইজিং সোপ ব্যবহার করবেন।

(৭) প্রতিবার মুখ পরিষ্কারের পর অবশ্যই ভালো মানের ড্রাই স্কিনের উপযোগী ময়েশ্চারাইজার এবং বডি পার্টস এর জন্যে বডি লোশন ব্যবহার করবেন।

(৮) স্কিনে ড্রাই প্যাচ দেখা গেলে সেগুলো স্ক্রাবিং করে তোলার চেষ্টা করবেন না।

(৯) গোসলের পর কোনো সফট টাওয়ালের সাহায্যে স্কিন প্যাট ড্রাই করে নিবেন।

(১০) আপনার ডায়েট ফুডে অবশ্যই হলুদ, জিরা, ধনিয়া রাখবেন।

এই শীতে ঘরে বসে নিজেই জেন নিজের যত্ন নিতে পারেন সেজন্য কিছু হোম রেমেডি দিয়ে দিচ্ছি- 

  • স্কিন এক্সফোলিয়েটের জন্যে ব্যবহার করবেন টকদই। এটি স্কিনকে মাইল্ডভাবে এক্সফোলিয়েট করে এবং স্কিনের ড্রাইনেস দূর করতে সাহায্য করে।
  • মধুকে ন্যাচারাল ময়েশ্চারাইজার বলা হয়। যে কোনো ফেইস প্যাকের সাথে মধু যোগ করতে পারেন। এছাড়াও - টকদই ১ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ, মধু হাফ টেবিল চামচ। এই ৩ টি ইনগ্রিডিয়েন্টস মিলিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন এবং ময়েশ্চারাইজার লাগান।
  • একটি পাকা এভোকেডো নিয়ে এটি কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিন। এর মধ্যে ১ চা চামচ মধু যোগ করুন। এই প্যাকটি মুখসহ পুরো বডিতে ব্যবহার করতে পারবেন। এভোকেডো আপনার স্কিনকে নারিশড করতে সাহায্য করবে।
  • কাঁচা দুধ একটি কটনপ্যাডে নিয়ে আপনার ফেস এবং বডিতে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বেষ্ট রেজাল্টের জন্যে দিন ২ বার করুন।
  • গোসলের আগে ১ টেবিল চামচ মিল্ক ক্রিমের সাথে ৩-৪ ফোটা লেবুর রস মিলিয়ে নিয়ে ফেইস এ লাগান। ১০ মিনিট পর গোসল সেরে নিন। এটি স্কিনের এক্সট্রা ড্রাইনেস দূর করবে।

এই তো জেনে নিলেন, ড্রাই স্কিনের আগাগোড়া। আশা করছি এই শীতে শুষ্ক ত্বকের অধিকারীদের একটু হলেও সাহায্য করতে পেরেছি। ভালো থাকবেন।

ছবি - চার্লিসম্যাগাজিন ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

ড্রাই স্কিনের মেকআপ প্রোডাক্টে কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকা যাবে না?
মেকআপ

ড্রাই স্কিনের মেকআপ প্রোডাক্টে কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকা যাবে না?

ত্বকের ধরন অনুযায়ী যেমন স্কিন কেয়ার করতে হয়, ঠিক তেমনই খেয়াল রাখতে হয় মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রেও। বিশেষ করে শুষ্ক ত্বকে মেকআপের ক্ষেত্রে এ...

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?
ড্রাই স্কিন

আপনার স্কিন ড্রাই নাকি ডিহাইড্রেটেড সেটা বুঝবেন কীভাবে?

একটা বিষয় নিয়ে আমাদের প্রায় সময়ই কমপ্লেইন থাকে, ‘এত কিছু ব্যবহার করি তাও স্কিনের কোনো পরিবর্তন নেই! দামি দামি প্রোডাক্ট কিনলাম, ডায়েট চেঞ্জ করলাম, কিছ...

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!
মেকআপ

ড্রাই ও ডিহাইড্রেটেড স্কিনের জন্য মেকআপ গাইডলাইন!

যাদের স্কিন টাইপ ড্রাই এবং স্কিনটা বেশ ডিহাইড্রেটেড, তারাই জানে মেকআপ পারফেক্টলি সেট রাখাটা তাদের জন্য কতটা কঠিন। আর সঠিক মেকআপ প্রোডাক্ট না ব্যবহার ক...

টিনেজারদের জন্যে বাজেট ফ্রেন্ডলি সেরা ৬টি ফেইসওয়াশ
ত্বকের যত্ন

টিনেজারদের জন্যে বাজেট ফ্রেন্ডলি সেরা ৬টি ফেইসওয়াশ

টিনেজারদের মধ্যে বেশীরভাগ সময়ই যে কনফিউশনটি দেখা যায় তা হলো, অনেকেই বুঝে উঠতে পারেনা কোন প্রোডাক্টটি তাদের স্কিনের জন্য ব্যবহার করা উচিৎ, আর কোনটি ব্য...

আরও পড়ুন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!
ত্বকের যত্ন

হেলদি স্কিন পেতে কনসার্ন বুঝে স্কিন কেয়ার রুটিনে অ্যাড করুন ময়েশ্চারাইজার!

ঋতু পরিবর্তনের পরিক্রমায় প্রকৄতির মতো ত্বকেও আসে নানা পরিবর্তন। আর সেই পরিবর্তনের রেশ ধরেই কারও চলে পৌষ মাস আর কারও সর্বনাশ! এখন আপনারাই বলুন তো, কখন...

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ড্রাই ব্রাশিং!
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ড্রাই ব্রাশিং!

নিশ্চয়ই আপনি নিজের দাঁত রোজ ব্রাশ করেন, সিল্কি চুল আর স্বাস্থ্যজ্জল স্কাল্পের জন্য নিজের চুল রোজ ব্রাশ করতেও ভোলেন না। কিন্তু আপনাকে যদি এখন আপনার স্ক...

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো এড়িয়ে চলবেন?
ত্বকের যত্ন

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো এড়িয়ে চলবেন?

স্কিনকেয়ারে কোন কোন প্রোডাক্টস রাখা উচিত এটা নিয়ে আমরা খুবই কনসার্নড। এই বিষয়টিকে আমরা যেভাবে গুরুত্ব দেই, ইনগ্রেডিয়েন্ট সিলেকশনের সময় ততটা কেয়ারফুল থ...

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?
ত্বকের যত্ন

শাওয়ার জেল নাকি বডি ওয়াশ | কোনটি আপনার ত্বকের জন্য প্রয়োজন?

এতকাল ধরে তো জানতাম শাওয়ার জেল ও বডি ওয়াশ একই জিনিস! তাহলে, মাঝে আবার “ও” কেন? কি! টাইটেলটি পড়ে আপনিও কনফিউসড হয়ে যাননি তো? যদি মাথায় এমন কিছুই এসে থা...

শুষ্ক ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজারটি আপনার জন্য বেস্ট অপশন?
রিভিউ

শুষ্ক ত্বকের যত্নে কোন ময়েশ্চারাইজারটি আপনার জন্য বেস্ট অপশন?

ত্বক একদম শুষ্ক হয়ে যাওয়া, ময়েশ্চার কমে যেয়ে স্কিন খসখসে লাগা, চামড়া সাদা সাদা হয়ে উঠে আসা- এই ধরনের নানা সমস্যা হয়ে থাকে ড্রাই স্কিনের। ড্রাই থেকে অত...

গরমে ড্রাই স্কিন থাকুক ফ্রেশ, হাইড্রেটেড ও হেলদি
ড্রাই স্কিন

গরমে ড্রাই স্কিন থাকুক ফ্রেশ, হাইড্রেটেড ও হেলদি

ফ্রেশ, হেলদি, ইয়াংগার লুকিং স্কিন কে না পেতে চায়? কিন্তু আমাদের চারপাশে এত পল্যুশন, এতে শরীরের সাথে সাথে আমাদের স্কিনের অবস্থারও বারোটা বেজে যায়। সেই...

…