ত্বকের দাগছোপ দূর হবে যেকোনো একটি উপাদান ব্যবহার করলেই

Munia · Mar 11, 2025 · 1 min read

ত্বকের দাগছোপ দূর হবে যেকোনো একটি উপাদান ব্যবহার করলেই

ত্বকের কালচে দাগ, ব্রণের দাগ বা রোদের কারণে হওয়া পিগমেন্টেশন দূর করতে দামী স্কিনকেয়ারের পিছনে টাকা খরচ করার আগে জেনে নিন—সঠিক একটি উপাদান ব্যবহার করলেই ত্বকের দাগছোপ হবে অনেকটাই কম! আজ জানাবো এমন কিছু শক্তিশালী উপাদানের কথা, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও দাগ দূর করতে কার্যকর এবং বৈজ্ঞানিকভাবেও কিন্তু এগুলো এখন প্রমাণিত।

ত্বকের দাগছোপ কমিয়ে আনবো কীভাবে?

স্কিনকেয়ারে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার এখন নতুন কিছু নয়! অনেকেই এখন সিরাম বা অ্যাম্পুল ব্যবহার করছেন। কিন্তু ত্বকের প্রয়োজন অনুসারে সঠিক উপাদান বেছে নেওয়া খুবই জরুরি। ত্বকের দাগছোপ দূর করতে কোন কোন উপাদান ম্যাজিকের মতো কাজ করে, চলুন দেখে নেই এখনই।

১. ভিটামিন সি (Ascorbic Acid)

ভিটামিন সি হলো ত্বকের জন্য অন্যতম শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। এটি কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যার ফলে আপনি পাবেন ইয়াংগার লুকিং স্কিন। ভিটামিন সি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে। নিয়মিত ভিটামিন সি সিরাম বা ক্রিম ব্যবহার করলে দাগছোপ দ্রুত হালকা হয়ে যাবে। সকালে সানস্ক্রিন ব্যবহারের আগে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করতে পারেন, এতে ভালো ফলাফল পাবেন।

২. গ্লাইকোলিক অ্যাসিড 

বয়স ২০ এর বেশি হলে সাপ্তাহিক স্কিনকেয়ার রুটিনে গ্লাইকোলিক অ্যাসিড যোগ করতে পারেন। গ্লাইকোলিক অ্যাসিড হল AHA (Alpha Hydroxy Acid), যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সাহায্য করে। এটি হাইপার পিগমেন্টেশন আর সানবার্ন কমিয়ে স্কিন ইভেন টোনড করতে হেল্প করে। এই উপাদানটি দাগছোপ হালকা করে এবং সেই সাথে ত্বককে মসৃণ করে। বডির বিভিন্ন এরিয়া যেমন- হাঁটু, আন্ডারআর্ম, কনুই- এগুলো দাগমুক্ত রাখতে এই উপাদানটি ম্যাজিকের মতো কাজ করে।

৩. নিয়াসিনামাইড

নিয়াসিনামাইড বা ভিটামিন বি৩ ত্বকের দাগছোপ কমাতে খুবই কার্যকর। এটি ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, হাইপারপিগমেন্টেশন কমায় ও ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এছাড়া এটি ত্বকের অতিরিক্ত সেবাম সিক্রেশন কমিয়ে আনে, ব্রণ আর ব্রণের দাগ দূর করতেও সাহায্য করে।

৪. কোজিক অ্যাসিড

কোজিক অ্যাসিড এক ধরনের ন্যাচারাল স্কিন লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট, যা ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে হাইপারপিগমেন্টেশন ও ব্রণের দাগ হালকা করে। এটি অনেক স্কিনকেয়ার প্রোডাক্টে এখন ব্যবহার করা হয়, বিশেষ করে স্পট ট্রিটমেন্ট হিসেবে।

৫. আলফা আরবুটিন

জেন্টল কিন্তু পাওয়ারফুল ব্রাইটেনিং এজেন্ট হিসেবে এর কদর আছে। যারা সেনসিটিভ স্কিন নিয়ে চিন্তিত, তাদের জন্য আলফা আরবুটিন সবচেয়ে সেইফ। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে দাগছোপ হালকা করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এটি নিয়াসিনামাইডের সাথে ব্যবহার করা হলে আরও ভালো ফল পাওয়া যায়। ধৈর্য সহকারে টানা কয়েক মাস ব্যবহার করলে নিজেই ত্বকের উজ্জ্বলতা দেখে চমকে যাবেন!

তাহলে বুঝতেই পারছেন, স্কিনকেয়ার রুটিনে এই উপাদানগুলোর একটি যোগ করলেই ত্বকের দাগছোপ কমতে শুরু করবে! তবে দ্রুত ফল পেতে হলে নিয়মিত ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক, কারণ এসব উপাদান ত্বককে সূর্যরশ্মির প্রতি সংবেদনশীল করে তোলে। তাহলে আজ এই পর্যন্তই!

ছবি- সাজগোজ লেখা- তানিজা ইসলাম

সম্পর্কিত লেখা

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার কেন এতটা জনপ্রিয়?
ত্বকের যত্ন

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার কেন এতটা জনপ্রিয়?

স্কিনকেয়ারে গ্লাইকোলিক অ্যাসিডের ব্যবহার নতুন কিছু না। কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে তো বটেই, তার পাশাপাশি অ্যান্টি এজিংয়েও এটির জুড়ি মেলা ভার। যদি স্...

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?
ত্বকের যত্ন

ভিটামিন সি vs আলফা আরবুটিন | ব্রাইটেনিংয়ের জন্য কোনটি বেশি কার্যকর?

স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি আর আলফা আরবুটিন দু’টোই বেশ ভালো অপশন। ব্রাইটেনিং মানে এই না যে স্কিন রাতারাতি একদম ফর্সা হয়ে যাবে। বরং স্কিন হবে...

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!
ত্বকের যত্ন

CTM রুটিন জুড়েই থাকুক ভিটামিন-সি!

স্কিন কেয়ারে যারা নতুন তারা অনেকেই হয়তো ক্যাপশন দেখে ভাবছেন, CTM আবার কী? জটিল কিছু মনে হলেও আসলে ব্যাপারটি খুবই সিম্পল। আমরা স্কিন কেয়ারে প্রধানত যে...

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?
ত্বকের যত্ন

প্রবলেম টার্গেট করে ত্বকের জন্য সেরা সিরামটি কীভাবে বেছে নিবেন?

অনেকদিন ধরেই সিরাম কেনার কথা ভাবছেন। কিন্তু কোন সিরামটি আপনার জন্য ভালো সেটা বুঝতে পারছেন না? নাকি মধ্যবিত্ত জীবনে সব খরচের পরে আবার স্কিনকেয়ারের একটা...

আরও পড়ুন

আলফা আরবুটিন | স্পটলেস ও ব্রাইট স্কিনের জন্য ম্যাজিকাল ইনগ্রেডিয়েন্ট
ত্বকের যত্ন

আলফা আরবুটিন | স্পটলেস ও ব্রাইট স্কিনের জন্য ম্যাজিকাল ইনগ্রেডিয়েন্ট

আপনার স্কিন কেয়ার রুটিনে আপনি হয়তো একটি সঠিক ইনগ্রেডিয়েন্ট খুঁজছেন যেটা স্কিনের উজ্জ্বলতা বাড়াবে, ডার্ক স্পটস ফেইড করবে, হাইপার পিগমেন্টেশন কমাবে। কিন...

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?
ত্বকের যত্ন

স্কিন কেয়ারের দুনিয়ায় কেন ট্রেন্ড করছে 'হায়ালুরনিক অ্যাসিড'?

প্রতি বছরই স্কিন কেয়ারের জগতে আসে নতুন নতুন পরিবর্তন। আর এই বছরও এর ব্যতিক্রম নয়। সময়ের সাথে তাল মিলিয়ে এ বছরেও বেশ কিছু ফেসিয়াল অ্যাসিড স্কিন কেয়ারের...

ত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?
ত্বকের যত্ন

ত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?

AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিড স্কিনকেয়ার ট্রেন্ডে এখনও হাইপড! AHA সবথেকে বেশি পরিচিত কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে। এই উপাদানটি ত্বকের যত্নে দারুণ কা...

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?
ত্বকের যত্ন

স্কিনকেয়ার প্রোডাক্টে ভিটামিন সি-এর কোন ফর্ম সবথেকে বেশি স্ট্যাবল?

ভিটামিন সি-এর আছে অসাধারণ গুণাগুন। তাই রেগুলার স্কিনকেয়ারে অনেকেই হয়তো ভিটামিন সি অ্যাড করেছেন। আমরা সবাই কম বেশি জানি যে, এটি স্কিনের কোলাজেন বৃদ্ধি...

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অ্যান্টি অক্সিডেন্ট কতটা গুরুত্বপূর্ণ জানা আছে কি?

সময়ের সাথে সাথে স্কিনকেয়ার ট্রেন্ডে যুক্ত হচ্ছে নানা রকম ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট, যেগুলোর মধ্যে অন্যতম হলো অ্যান্টি অক্সিডেন্ট। এটির নাম মোটামুটি সবার...

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!
ত্বকের যত্ন

ব্রাইট এবং হেলদি স্কিন পেতে ত্বকের যত্নে রাখুন ভিটামিন সি!

আচ্ছা, ব্রাইট ও হেলদি স্কিন বলতে আমরা কেমন স্কিনকে বুঝি, বলুন তো? এমন স্কিন যেখানে থাকবে না কোনো দাগ বা স্পট। সাথে নেই একনে বা ব্লেমিশ এর মত সমস্যাও!...

…