সামারে গ্ল্যাম মেকআপ লুক

Farhana Preeti · Apr 16, 2018 · 1 min read

সামারে গ্ল্যাম মেকআপ লুক

ভীষণ গরম পড়েছে কিন্তু, তাই না? এই গরমেও কিন্তু দাওয়াত, গেট টুগেদার থাকেই। আর সাজগোজ ও নিশ্চয়ই করা হয়। কিন্তু ভয় পাচ্ছেন এই গরমে কিভাবে সাজবেন? মেকআপ টা কিরকম হওয়া চাই? গার্নিয়ার লাভার্সদের জন্য মেকআপ আর্টিস্ট মনামী এলাহী খুব সুন্দর আর গ্ল্যামারাস একটা মেকআপ লুক মডেল আনুশকার উপরে, যেটা যেকোন আউটফিটের সাথেই ভালো লাগবে।

  • যেকোন মেকআপ শুরু করার আগে প্রথম শর্ত হচ্ছে মুখ পরিষ্কার থাকা। আর এজন্য মডেল গার্নিয়ার লাইট কমপ্লিট হোয়াইট স্পিড ফেইসওয়াশ দিয়েমুখটা ভালো করে ধুয়ে নিয়েছেন। এরপর স্ক্রাবিং করে নিলে আরো ভালো। স্ক্রাবিং করলে স্কিনের উপরের লেয়ারের ডেডসেলস দূর হয়, আর মেকআপ টাও স্কিনে সুন্দরভাবে বসে।
  • এর পরের স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা। মনামী তার মডেলের মুখে গার্নিয়ার লাইট কমপ্লিট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছেন। এর নিয়মিত ব্যবহারে এটা স্কিনের ডালনেস কমাতে সাহায্য করে। সেই সাথে ধীরে ধীরে স্কিনের বিভিন্ন দাগ আর অসামঞ্জস্যতাকে দূর করে স্কিনকে একটা ইভেন টোন দিতে সাহায্য করে। আর এতে থাকা এসপিএফ (এসপিএফ ১৯) সূর্যের ক্ষতিকারক ইউভিএ আর ইউভিবি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
  • এবার মেকআপ শুরু করার পালা। মনামী সবার আগে মডেলের আইব্রো টা এঁকে নিয়েছেন, একটা অ্যাংগেলড আইব্রো ব্রাশ আর টিন্টের সাহায্যে। আপনারা চাইলে ভালো কোন আইব্রো পেন্সিল ও ইউজ করতে পারেন। তারপর আইব্রো জেল দিয়ে সেট করে নিতে পারেন। ভ্রু জোড়া সুন্দর হলে কিন্তু চোখ অনেক বেশি আকর্ষণীয় লাগে।
  • ভ্রু এর আশেপাশে কন্সিলার দিয়ে নেয়া হলো।
  • এবং চোখের উপরেও কন্সিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। আর সেটা সেটিং পাউডার দিয়ে সেট করে নিন।
  • এবার পালা আই মেকআপ এর। ক্রিজে সবার আগে একটা লাইট ব্রাউন শেইড ট্রান্সিশন কালার হিসেবে অ্যাপ্লাই করা হলো। তারপর পুরো চোখে গ্লিটার গোল্ডেন শ্যাডো অ্যাপ্লাই করা হলো। তারপর আইলাইনার আর মাস্কারা লাগিয়ে আই মেকআপ কমপ্লিট করা হলো।
[picture]
  • এবার শুরু হলো ফেইস মেকআপ। সবার আগে স্কিনের রোমকূপগুলোকে ভিজ্যুয়ালি মিনিমাইজড দেখানোর জন্য একটা প্রাইমার অ্যাপ্লাই করা হলো।
  • তারপর অল্প অল্প করে ফাউন্ডেশন নিয়ে একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে পুরো ফেইসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেয়া হলো।
  • চোখের নিচে, নাকের উপরে, জ লাইনের উপরে, কপালের সামনের অংশে ফাউন্ডেশনের শেইডের চেয়ে দু শেইড হালকা রঙের কন্সিলার অ্যাপ্লাই করে নেয়া হলো। ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেয়া হলো।
  • চোখের নিচের অংশে ব্রাউন আইশ্যাডো দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে স্মোক আউট করে নেয়া হলো।
  • পুরো ফেইস লুজ পাউডার আর ব্রাশের সাহায্যে সেট করে নেয়া হলো।
  • এবার একটা উজ্জ্বল গাড় লাল রঙের লিপস্টিক দেয়া হলো ঠোঁটে।
  • সবশেষে মেকআপ সেটিং স্প্রে দিয়ে পুরো ফেইসের মেকআপ টাকে ভালো করে সেট করে ফেলা হলো।

সবশেষে একটা কথা ই আবারও বলবো। সাজগোজ করাটা যতটা জরুরি, সঠিক নিয়মে ত্বকের যত্ন নেয়াটা তার চেয়েও বেশি জরুরি। আপনার স্কিন সুন্দর হলে তবেই না সাজগোজে আপনাকে আরও সুন্দর লাগবে, তাই না? তাই নিয়মিত ক্লেঞ্জিং, টোনিং আর ময়েশ্চারাইজিং এর অভ্যাস গড়ে তুলুন। আর গার্নিয়ারের প্রোডাক্ট বরাবরই বাজেট ফ্রেন্ডলি, এবং সব জায়গায় অ্যাভেইলেবল। কাজেই যারা ভাবছেন স্কিনকেয়ার মানেই রাজ্যের খরচ, তাদের ধারণাটি কিন্তু একদম ভুল। সৌন্দর্যের শুরু ভিতর থেকেই। তাই রেগুলার দুবেলা ফেইসওয়াশ দিয়ে মুখ ধোয়া, ময়েশ্চারাইজার ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

 

এই গরমেও থাকুন সবসময় গর্জিয়াস।

Take Care.

লিখেছেন : ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?
রিভিউ

গ্রুমি প্রফেশনাল মেকআপ ব্রাশ সেট | কোনটির কেমন ব্যবহার?

ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে মেকআপ টিউটোরিয়াল দেখছেন আর ভাবছেন কি সুন্দর ফ্ললেস এবং স্মুদ ফিনিশিং। আপনিও প্রতিটা স্টেপ ফলো করে স্কিন টোনের সাথে ম্যাচ ক...

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

আরও পড়ুন

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?
মেকআপ

ফাউন্ডেশন প্যাচি হয়ে যাচ্ছে! ফিক্স করার কি কোনো উপায় আছে?

বেশ অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখা একটি প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আউটফিটও পরে ফেলেছেন। মেকআপ করতে যেয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

…