প্রচেষ্টা স্কুল | আসুন কিছু স্বপ্নের সুরক্ষা করি

তাসিয়া নাজিন · Sep 22, 2013 · 1 min read

প্রচেষ্টা স্কুল | আসুন কিছু স্বপ্নের সুরক্ষা করি

“ শিশুশ্রম বন্ধ কর, শিশুদের শিক্ষিত কর ” এই শ্লোগানকে সামনে রেখে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রায় ৪০ জন পথশিশু নিয়ে  প্রচেষ্টা শিশু শিক্ষা কেন্দ্র যাত্রা শুরু করে। চাওয়াটা খুব বেশি ছিল না, শুধু কয়েকটি খেটে খাওয়া টোকাই, শ্রমিক শিশু ও এতিম শিশুকে ন্যূনতম পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ১০০। স্কুলটিতে শিক্ষকরা ক্লাস নেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সহ সব শিক্ষা উপকরণ ফ্রি দেয়া হয়। পথশিশুদের অবৈতনিক শিক্ষা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা।

কিন্তু কোন স্থায়ী জায়গা না থাকায় স্কুলটি চালাতে গিয়ে উদ্দ্যোক্তারা এতদিন বিভিন্ন প্রতিকুলতার সম্মুখীন হচ্ছিলেন। আসছে অক্টোবরের ১ম সোমবার ৭ তারিখ বিশ্ব শিশু দিবস। ওই দিন তারা প্রচেষ্টা স্কুলঃ পথশিশু ও শিশুশ্রমিক শিক্ষা কেন্দ্র এর স্থায়ী ভাবে উদ্বোধন করতে যাচ্ছেন। স্থায়ী ভাবে চালু করার জন্য বাড়ির মালিককে ৫০০০০ টাকা অগ্রিম দিতে হবে। শুধু তাই নয়, স্কুলটি চালাতে প্রতি মাসে প্রায় ২০,০০০ টাকার মতো খরচ হয়। এর মধ্যে ১৪,০০০ টাকাই শুধু দিতে হয় ঘর ভাড়া বাবদ, বাকি ৬,০০০ টাকা লাগে বাচ্চাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করতে। এমতাবস্থায় শুধু এককালীন সাহায্য নয় মাসে মাসে টাকা দিতে পারবেন এমন ডোনার প্রয়োজন এই উদ্দ্যোগটিকে সফল করতে। প্রচেষ্টা স্কুল একটি দীর্ঘ মেয়াদী প্রকল্প।

হাতিরঝিল উত্তর বেগুনবাড়িতে সিদ্দিক মাষ্টারের ঢালে স্কুলটি অবস্থিত। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনার ব্যবস্থা আছে। এখানে বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির ছেলে মেয়েরা পড়িয়ে থাকেন। শুধু টাকা পয়সা নয়, যদি আগ্রহী হন এখানে শিক্ষক হিসাবেও কাজ করতে পারেন, বা সেটাও যদি সম্ভব না হয় তাহলে এক বেলার জন্য ঘুরে আসুন স্কুলটাতে, কথা বলুন এই সুবিধা বঞ্চিত শিশুদের সাথে, আপনার অনুপ্রেরণাই হয়ত ওদের জন্য পাথেয় হয়ে থাকবে।

আর যারা সাহায্য করতে চান, তারা নিচের নম্বরে বিকাশ করুন অথবা ডাচ বাংলায় টাকা পাঠাতে পারেন। বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা নিচের নম্বরে ফোনও করতে পারেন উদ্দ্যোক্তাদের।

বিকাশ- +৮৮০১৬১৬৪৪৪৯৯১ DBBL- +৮৮০১৬৭০০৯০১০৩৩

আপনার হয়ত মনে হবে এটি কোন উদ্দ্যোগ নয়, হয়ত মনে হবে ১০০টা পথশিশুকে শিক্ষিত করে কি হবে? হয়ত কিছুই হবে না, তবুও ঐ শিশুগুলো অন্তত তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না, হয়ত এই ১০০ জন একদিন ১০০০ জন হবে অথবা হয়ত এই ১০০ জন থেকেই আগামী দিনের সম্ভাবনাময় কোন মুখ বের হয়ে আসবে।

আমরা চ্যারিটি কথাটির পক্ষপাতী না, আপনি ভাবুন আপনি সাহায্য করছেন না বরং এই বাতাসের যেই অক্সিজেন গ্রহন করে বেঁচে আছেন, বড় হয়েছেন, মনে করুন আজকে একটু অক্সিজেন সেই বাতাসে ফিরিয়ে দিচ্ছেন। এটা আমাদের কাছে এই শিশুগুলোর প্রাপ্য। পথের শিশু বলে এড়িয়ে না যাই। বরং আমরা সবাই মিলে "আমরা" হই। দেশটা তো আমাদের ই, তাই না?

লিখেছেনঃ তাসিয়া

ছবিঃ ঢাকাট্রিবিউন ডট কম

সম্পর্কিত লেখা

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?
লাইফ স্টাইল

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?

বেতন হাতে আসতে না আসতেই চলে যায়? কোনভাবেই টাকা জমাতে পারছেন না? এই আফসোস অনেকেরই, কিন্তু টাকা জমানোর জন্য সঠিক পদক্ষেপ কয়জনই বা নিচ্ছে? হয়তো আপনার প্র...

আরও পড়ুন

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

কর্মজীবী নারীর সাজগোজ | দারুণ কিছু টিপস
রিভিউ

কর্মজীবী নারীর সাজগোজ | দারুণ কিছু টিপস

রাতে ঘুমোতে ঘুমোতে দেরি হয়ে গিয়েছে। এদিকে সকালে আছে অফিস। ঘড়ির কাঁটা তো আর থেমে থাকে না। ঘুম থেকে উঠে অনেকেরই অফিসে যাবার এই তাড়াহুড়ো থাকে, কিন্ত...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

…