বিয়ের আগে ত্বকের পরিচর্যা | ফ্ললেস স্কিনের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

তানিজা ইসলাম · Oct 09, 2023 · 1 min read

বিয়ের আগে ত্বকের পরিচর্যা | ফ্ললেস স্কিনের জন্য এক্সট্রা কেয়ার করছেন তো?

বিয়ে মানেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা। কতই না প্ল্যানিং থাকে এই দিনটিকে ঘিরে! বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে ত্বকের যত্ন নিয়েও হতে হবে সচেতন। স্বাভাবিকভাবেই বিয়েবাড়িতে মূল আকর্ষণে থাকে কনে। তাই বিয়ের দিন প্রতিটি মেয়েই কনে সাজে নিজেকে সবচেয়ে সুন্দর করে তুলতে চান। আর সেই কারণে প্রয়োজন একটু বিশেষ যত্ন। বিয়ের আগে ত্বকের পরিচর্যা কীভাবে করা যায়, সেটা নিয়েই আজকের ফিচার।

বিয়ের আগে ত্বকের যত্ন

এই সময়ে কোনো এক্সপেরিমেন্ট নয়, জাস্ট বেসিক স্কিনকেয়ার রুটিন মেনটেইন করতে হবে। ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেকশন- এই স্টেপগুলো ফলো করুন। যারা আগে থেকে অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করছেন যেমন- নিয়াসিনামাইড, ভিটামিন সি; তারা এই রুটিনটাই মেনটেইন করুন। নতুন কোনো প্রোডাক্ট ট্রাই না করাই বেটার বিয়ের আগে।

বিয়ের আগে ত্বকের পরিচর্যা

কারণ অনেক সময় নতুন প্রোডাক্ট বা স্পেসিফিক ইনগ্রেডিয়েন্ট থেকে ত্বকে পার্জিং দেখা দেয়, ব্রেকআউটসও হতে পারে। ত্বকের প্রয়োজন অনুযায়ী সপ্তাহে একদিন ফেইস মাস্ক অ্যাপ্লাই করতে পারেন।

অয়েলি স্কিনের যত্ন

যাদের স্কিন একটু বেশি অয়েলি এবং হুটহাট ফেইসে একনে দেখা দেয়, তাদের জন্য মুলতানি মাটির ফেইস মাস্ক খুব ভালো কাজ করে। শসার রস, মুলতানি মাটি ও মধু একসাথে মিক্স করে ফেইস ও গলায় অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট রেখে ধুয়ে নিন। একনে কমাতে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল বেশ কার্যকরী। জাস্ট পিম্পলসের উপর টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল অ্যাপ্লাই করে রাখুন, পিম্পলস আর ইনফ্ল্যামেশন দু'টোই কমে যাবে।

ড্রাই স্কিনের যত্ন

ত্বকের শুষ্কতা নিয়ে টেনশন? সপ্তাহে ২ দিন ব্যবহার করুন নারিশিং ফেইস মাস্ক। কাঁচা দুধ, চন্দন গুঁড়ো, গোলাপজল মিক্স করে মাস্ক বানিয়ে নিন। ফেইস ও নেক এরিয়াতে অ্যাপ্লাই করে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে নিন। ড্রাইনেস দূর করতে নাইট টাইম স্কিনকেয়ারে ডিপ ময়েশ্চারাইজার ইনক্লুড করুন।

হাত ও পায়ের ত্বকের যত্ন

হাতের যত্ন

অনেক সময় হাত ও পায়ের স্কিনে সানট্যান পড়ে যায়! ব্রাইট ও ফ্ললেস স্কিন পেতে হলে একটু এক্সট্রা কেয়ার তো করতেই হবে, তাই না? হাত ও পায়ে DIY স্ক্রাব ব্যবহার করতে পারেন। কফি, চিনি ও আমন্ড অয়েল একসাথে মিক্স করে কনুই, হাঁটু, গোড়ালিতে স্ক্রাবিং করে নিন। উইকে একবার স্ক্রাবিং করাই এনাফ। উপটান, টকদই, অ্যালোভেরা জেল দিয়ে প্যাক বানিয়ে অ্যাপ্লাই করলে সানট্যান অনেকটাই কমে যাবে।

ফেসিয়াল ও ওয়্যাক্সিং

অনেকেই বিয়ের আগে পার্লারে যেয়ে ফেসিয়াল ও ওয়্যাক্সিং করা প্রিফার করে। এক্ষেত্রে ভালোমানের পার্লার বা বিউটি সেল্যুন থেকে বিয়ের অন্তত এক সপ্তাহ আগে ফেসিয়াল করাতে পারেন। গোল্ড ফেসিয়াল, ডিপ ক্লেনজিং ফেসিয়াল, ফ্রুট ফেসিয়াল, হারবাল ফেসিয়াল এগুলো বেশ পপুলার। বডি ওয়্যাক্সিংও করে নিন ৪/৫ দিন আগে।

খেয়াল রাখুন ডায়েট চার্টেও

আচ্ছা বলুন তো, ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য শুধু কি বাহ্যিক রূপচর্চাই যথেষ্ট? অবশ্যই নয়! সুন্দর ত্বক পেতে হলে হেলদি ফুড হ্যাবিটও মেনটেইন করা প্রয়োজন। গ্রিন টি, ফলমূল, শাকসবজি, ডিটক্স ড্রিংকস, কাঠ বাদাম আপনার ডায়েট চার্টে ইনক্লুড করুন। বাইরের তেলে ভাজা খাবার, সুগারি ফুড, অতিরিক্ত কার্ব- এগুলো অ্যাভোয়েড করলে স্কিনে পজেটিভ চেঞ্জ কিন্তু দেখতে পাবেন-ই!

হেলদি ফুড হ্যাবিট

বিয়ের আগে ত্বকের পরিচর্যা কীভাবে করা যায়, সেটা জানা হয়ে গেলো। স্ট্রেস ফ্রি থাকার ট্রাই করুন, হাইড্রেটেড থাকার জন্য পরিমাণমতো পানি পান করুন। বিয়ের আর ক’দিন বাকি, তাহলে প্রস্তুতি সেরে নিন তাড়াতাড়ি! নতুন জীবনের জন্য রইলো শুভকামনা।

অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

Aarong Earth Multani Face Pack
The Ordinary Niacinamide 10%+Zinc1%

সম্পর্কিত লেখা

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

আরও পড়ুন

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

বিগেইনার ওয়্যাক্সিং গাইডলাইন | বডি হেয়ার রিমুভ করুন সহজ উপায়ে
বিউটি টিপস

বিগেইনার ওয়্যাক্সিং গাইডলাইন | বডি হেয়ার রিমুভ করুন সহজ উপায়ে

হেয়ার রিমুভালের প্রসেসগুলোর মধ্যে ওয়্যাক্সিং এখন বেশ জনপ্রিয়। কিন্তু আমাদের অনেকেরই ওয়্যাক্সিং করার পর স্কিনে ইরিটেশন বা বার্নিং সেনসেশন হয়। এই সিচুয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

…