বিয়ের পর চুলের যত্ন | একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের চাই এক্সট্রা কেয়ার

নাইমা আক্তার · Nov 29, 2023 · 1 min read

বিয়ের পর চুলের যত্ন | একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের চাই এক্সট্রা কেয়ার

বিয়েতে মেকআপ আর হেয়ার স্টাইলের উপর আলাদাভাবে ফোকাস করা হয়, কারণ সব মেয়েই চায় তার জীবনের এই বিশেষ দিনে তাকে যেন সবচেয়ে সুন্দর দেখাক। দেখা যায় কনে হলুদের দিন থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত বিভিন্ন অকেশনে ভিন্ন ভিন্নভাবে হেয়ার স্টাইল করেন। এই সময় চুল ঠিকভাবে সেট করার জন্য স্প্রে, হেয়ার ওয়্যাক্স ইউজ করা হয়। আর ডিফারেন্ট হেয়ার স্টাইলিংয়ের জন্য হিট দেওয়া তো মাস্ট! একটানা হিট স্টাইলিংয়ের কারণে চুলে কিছুটা হলেও স্ট্রেস পড়ে, তাই না? সে কারণে বিয়ের পর চুলের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। পোস্ট ওয়েডিং হেয়ার কেয়ার টিপস নিয়ে আজকের ফিচার।

বিয়ের পর চুলের যত্ন

প্রোগ্রাম শেষে চুলের জট ছাড়ানো, ফ্রিজিনেস কন্ট্রোল করা কিন্তু রীতিমতো চ্যালেঞ্জিং! নতুন কনে যারা আছেন, বা যারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন; তাদের জন্য আজ কিছু ইফেক্টিভ টিপস শেয়ার করবো।

বিয়ের পর চুলের যত্ন

চুলের জট ছাড়াতে ডিট্যাঙলিং ব্রাশ

প্রথমে চুলের সব ক্লিপ, ইউ পিন আস্তে আস্তে খুলে নিন। এরপর হাতের আঙুলের সাহায্যে ব্রেইড, কার্লগুলো ছাড়িয়ে নিন। এবার লাইট ওয়েট হেয়ার অয়েল চুলে অ্যাপ্লাই করে ডিট্যাঙলিং ব্রাশ দিয়ে চুলের জট ছাড়িয়ে নিন। ডিট্যাঙলিং ব্রাশ না থাকলে আপনি কাঠের চিরুনিও ব্যবহার করতে পারেন। হেয়ার ছোট ছোট সেকশন করে নিয়ে আঁচড়িয়ে নিন।

শ্যাম্পু সিলেকশন

হেয়ার স্প্রে, সেরাম এগুলোর রেসিডিউ হেয়ারে যেন না থেকে যায়, সে কারণে একটি সালফেট বেইজড শ্যাম্পু চুজ করুন। রেগুলার বেসিসে আমরা মাইল্ড শ্যাম্পু ইউজ করছি, কিন্তু চুল ও স্ক্যাল্প থেকে সিলিকন বিল্ডআপ ক্লিন করতে আপনাকে অবশ্যই ক্ল্যারিফায়িং শ্যাম্পু অথবা সালফেট যুক্ত শ্যাম্পু সপ্তাহে একদিন ব্যবহার করতে হবে।

ডিপ কন্ডিশনিং

এই স্টেপটি ফ্রিজি, রাফ হেয়ারের জন্য মাস্ট! বিয়ের সময় চুলে ডিফারেন্ট স্টাইলিং করতে হাই টেম্পারেচারে ক্রিম্পার, স্ট্রেইটনার, কার্লার এগুলো ব্যবহার করা হয়; যার ফলে চুল খুব সহজে ড্যামেজ হয়ে যায়। চুলের ময়েশ্চার ও শাইন রিস্টোর করতে ডিপ কন্ডিশনার চুজ করুন। শ্যাম্পুর পর ভেজা চুলে কন্ডিশনার ১০ মিনিট রেখে ওয়াশ করে ফেলুন।

ডিপ কন্ডিশনিং

হেয়ার স্পা

বিউটি সেল্যুন থেকে হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট অথবা হেয়ার স্পা নিতে পারেন। ইনস্ট্যান্ট শাইনি ও সিল্কি হেয়ার পেতে হেয়ার স্পা দারুণ ইফেক্টিভ। তাছাড়া এক্সপার্ট হ্যান্ডে যখন আপনি এই স্পা বা সার্ভিস নিবেন, তখন অয়েল ম্যাসাজও করা হয় যা বেশ রিল্যাক্সিং। ঘরে বসেও কিন্তু হেয়ার স্পা করে নিতে পারেন। প্রথমে অয়েল ম্যাসাজ, তারপর স্টিমিং, এরপর হেয়ার প্যাক অ্যাপ্লাই। জাস্ট ৩টি স্টেপসে ঘরে বসে হেয়ার স্পা করা যায়।

স্পা প্যাক কীভাবে বানাবেন?

২ চামচ অ্যালোভেরা জেল, ৩ টেবিল চামচ নারকেল তেল, ১টি ডিম আর ১ টেবিল চামচ টকদই- সব উপকরণ মিক্স করে স্মুথ পেস্ট তৈরি করে ফেলুন। এবার চুলে অ্যাপ্লাই করে ৪০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিন।

বিয়ের পর হিট স্টাইলিং এড়িয়ে চলুন

প্রোগ্রাম শেষ হয়ে গেলে হিট স্টাইলিং টুলস অ্যাভোয়েড করার চেষ্টা করুন। এখন হেয়ারকেও একটু রেস্ট দিন! বিয়ের পর খুব স্বাভাবিকভাবেই দাওয়াত, গেট টুগেদার, পার্টি এগুলো অ্যাটেন্ড করতে হয়। এই সময় হিটলেস কার্লস, সিম্পল বান এগুলো ট্রাই করুন। চুলে কন্টিনিউয়াস হিট দিলে ফ্রিজিনেস আরও বাড়তে থাকবে। যদি হিট স্টাইলিং করতেই হয়, তাহলে হিট প্রোটেকটর সিরাম বা স্প্রে অ্যাপ্লাই করে নিন।

কেমিক্যাল ট্রিটমেন্ট এড়িয়ে চলুন

এই সময় রিবন্ডিং, কালার এগুলো না করা-ই ভালো। কারণ ড্যামেজড হেয়ারে এই ধরনের কেমিক্যাল বেইজড ট্রিটমেন্ট নিলে চুলের ড্রাইনেস, রাফনেস আরও বাড়তে পারে। এই সময় চুলে কোনো এক্সপেরিমেন্ট নয়! জাস্ট বেসিক হেয়ার কেয়ার রুটিন মেনটেইন করুন।

চুলের যত্ন

পুষ্টিকর খাবার ডায়েটে রাখুন

বাহ্যিক যত্নের পাশাপাশি ভেতর থেকেও পুষ্টি প্রয়োজন। আপনার শরীরকে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পানি পান করুন। আপনার খাদ্যতালিকায় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন। ডিম, বাদাম, সবুজ শাকসবজি, দুধ, সিজনাল ফ্রুট ডায়েট চার্টে রাখুন।

কিছু বিষয় যা মনে রাখা জরুরি

  • চুলের আগা ফাটা থাকলে সেই অংশটুকু ট্রিম করে নেওয়া বেটার
  • এক্সট্রিম ড্রাই হেয়ার হলে আরগান অয়েল ইউজ করতে পারেন
  • স্যাটিনের পিলো কভার ব্যবহার করুন
  • প্লাস্টিকের চিরুনির বদলে কাঠের চিরুনি বেছে নিন
 

একটানা হিট স্টাইলিংয়ে পর চুলের যত্ন নেওয়ার সহজ উপায় জেনে নিলেন তাহলে! বিয়ের পর সবার জীবনেই কিছুটা পরিবর্তন আসে, খুব স্বাভাবিক। শত ব্যস্ততার মধ্যেও নিজের যত্ন নিতে ভুলবেন না। অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ, সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!
চুলের যত্ন

চুলে জট পাকানো রোধ করতে ১০টি ইজি সল্যুশন!

সিনেমাতে আমরা সচরাচর দেখেই থাকি যে নায়িকা একরাশ জটহীন, স্মুথ চুল নিয়ে ঘুম থেকে উঠছে। কিন্তু আমাদের বাস্তব জীবনে ঘটে কিন্তু তার উল্টোটা। চুল ছোট হোক বা...

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?
চুলের যত্ন

হিট ড্যামেজড হেয়ার রিপেয়ার করার কি কোনো উপায় আছে?

গোসল সেরে চটজলদি ঘর থেকে বের হওয়ার আগে আমরা হেয়ার ড্রাইয়ার দিয়ে চুল শুকিয়ে নেই, আবার চুল সেট করতে স্ট্রেইটনার বা কার্লিং আয়রন ব্যবহার করি। এতে আমাদের...

আরও পড়ুন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস
চুলের যত্ন

হিট ড্যামেজ থেকে চুল সুরক্ষিত রাখতে ৬টি টিপস অ্যান্ড ট্রিকস

এখনকার যুগটাই এমন, যেখানে সবাই নিজেকে যতটুকু সম্ভব সুন্দর করে প্রেজেন্ট করতে চেষ্টা করে। আর হেয়ার স্টাইলিং এমন একটা পার্ট, যেটা আমাদের পুরো লুকটাই চেঞ...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

টিনেজে বেসিক হেয়ার কেয়ার | এ সময়ে চুলের যত্ন কীভাবে নিবেন?
চুলের যত্ন

টিনেজে বেসিক হেয়ার কেয়ার | এ সময়ে চুলের যত্ন কীভাবে নিবেন?

এইতো সেদিন সাফা ১৬ বছর বয়সে পা দিলো। কিন্তু বয়স কম হলে কী হবে, ফ্যাশনে সে অনেক বেশি এগিয়ে। যুগের সাথে তাল মিলিয়ে সেও মেকআপ আর হেয়ার স্টাইলিং করছে। চু...

হবু কনের হেয়ার কেয়ার | স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে খেয়াল রাখুন ৭টি বিষয়
চুলের যত্ন

হবু কনের হেয়ার কেয়ার | স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে খেয়াল রাখুন ৭টি বিষয়

উইন্টার সিজন মানেই বিয়ের মৌসুম। ওয়েডিং মেকআপ, ড্রেস, ইভেন্ট ডেকোরেশন, ফুড, ইনভাইটেশন এসবের মধ্যে নিজের যত্নের কথা ভুলে যাচ্ছেন না তো? সেদিন আপনি-ই কিন...

ঘরে বসেই হেয়ার স্পা করে নিন স্বল্প খরচে ও অল্প সময়ে!
চুলের যত্ন

ঘরে বসেই হেয়ার স্পা করে নিন স্বল্প খরচে ও অল্প সময়ে!

ঘন, কালো ও লম্বা চুল পেতে আমরা কতো কিছুই না করি। অনেক সময় এক্সপেন্সিভ হেয়ার ট্রিটমেন্টও নেই। সবসময় পার্লার বা বিউটি সেল্যুনে যেয়ে হেয়ার ট্রিটমেন্ট নেও...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

…