ব্ল্যাকহেডস প্রবলেম? ডিপ ক্লিন স্ক্রাব দিয়ে দূর করুন খুব সহজে

আরফাতুন নাবিলা · Mar 27, 2023 · 1 min read

ব্ল্যাকহেডস প্রবলেম? ডিপ ক্লিন স্ক্রাব দিয়ে দূর করুন খুব সহজে

সকালেই একটি ইন্টারভিউ দিতে যেতে হবে, অথচ আগের দিন সন্ধ্যাতে দেখলেন নাকের উপর ব্ল্যাকহেডস বেশ ভিজিবল হয়ে আছে। একটু হলেও কনফিডেন্স কমে গেলো কি? খুব স্বাভাবিক। কারণ নিজেকে যেখানে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে সেখানে প্রথম দেখাতেই যদি নাকের উপর কালো কালো বাম্পগুলো দেখা যায় তাহলে কেমন লাগবে বলুন তো? ব্ল্যাকহেডসের এই সমস্যা ফেইস করেননি এমন ব্যক্তি খুব কমই আছেন। ব্ল্যাকহেডস প্রবলেম দূর করার একটি সল্যুশন সম্পর্কে জানাবো আজকে।

ব্ল্যাকহেডস প্রবলেম কী ও কেন হয়?

এটি হচ্ছে ছোট ছোট বাম্পস যেগুলো হেয়ার ফলিকল ক্লগড হয়ে যাওয়ার কারণে দেখা দেয়। আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়ত ময়লা জমে। এক সময় এই ময়লা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজ হয়ে ব্ল্যাকহেডসে পরিণত হয়। আমাদের ফেইসের টি জোনের অয়েল গ্ল্যান্ডস অন্যান্য অংশের তুলনায় বেশি অ্যাকটিভ থাকে। যার কারণে এ জায়গাগুলোতে সিবাম প্রোডাকশন বেশি হয় এবং ধুলোবালি জমে ব্ল্যাকহেডস দেখা দেয়। ফেইস ক্লিন না রাখলে এবং বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো না করলে দিন দিন এই সমস্যা বাড়তে থাকে। যাদের স্কিন অয়েলি, তারা এই সমস্যায় বেশি ভোগেন। তবে সব ধরনের স্কিনেই এই প্রবলেম হতে পারে।

ব্ল্যাকহেডস রিমুভালে ডেইলি স্ক্রাব

ব্ল্যাকহেডস প্রবলেম দূর করতে ডেইলি স্ক্রাব

আচ্ছা বলুন তো, আপনি যে ফেইস ওয়াশটি ইউজ করছেন সেটি কি ব্ল্যাকহেডস দূর করতে হেল্প করে? যদি তা না হয়, তাহলে বেসিক স্কিন কেয়ার রুটিনে অ্যাড করতে হবে এমন কিছু যা ব্যবহারে ব্ল্যাকহেডসও দূর হবে এবং স্কিনও ফ্রেশ থাকবে। আমি নিজেও বেশ কিছুদিন ধরে এই প্রবলেম ফেইস করছিলাম। আমার স্কিনে সব ধরনের স্ক্রাব স্যুট করে না। তাই আমি অয়েল ফ্রি ও মাইল্ড বিডস যুক্ত একটি ডেইলি স্ক্রাব খুঁজছিলাম। বেশ কিছুদিন ধরে খুঁজতে খুঁজতে Neutrogena Deep Clean Scrub Blackhead Eliminating Daily Scrub টির কথা জানতে পারি। Neutrogena একটি ট্রাস্টেড বিউটি কেয়ার ব্র্যান্ড। আমি শিওর এই ব্র্যান্ডের নাম আপনারা সবাই শুনেছেন। এই স্ক্রাব সম্পর্কে ডিটেইলস জেনে সাজগোজের ওয়েবসাইট থেকে পারচেজ করে নেই। স্ক্রাবটি ব্যবহারে কী কী বেনিফিটস পেয়েছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো।

Neutrogena Deep Clean Scrub Blackhead Eliminating Daily Scrub

সাধারণত এক্সফোলিয়েশনের জন্য স্ক্রাব সপ্তাহে ১/২ দিন ব্যবহার করতে বলা হয়। তবে Neutrogena ব্র্যান্ড ক্লেইম করে এই স্ক্রাবটি ব্যবহার করা যাবে প্রতিদিনই। এই স্ক্রাবের ফর্মুলা দুইভাবে কাজ করে। এটি একইসাথে ব্ল্যাকহেডস দূর করতে সাহায্য করে এবং নতুন করে ব্ল্যাকহেডস ফর্ম হওয়াকে বাঁধা দেয়। এই স্ক্রাবের জেন্টল ও স্কিন সুদিং মাইক্রোবিডস স্কিনকে এক্সফোলিয়েট করে। এই স্ক্রাবে আছে স্যালিসাইলিক অ্যাসিড এবং সিডারউড এক্সট্র্যাক্ট (Cedarwood Extract)। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক-

ব্ল্যাকহেডস প্রবলেম দূর করতে মাইল্ড বিডসের স্ক্রাব
স্যালিসাইলিক অ্যাসিডের বেনিফিটস

স্যালিসাইলিক অ্যাসিড এক ধরনের বিটা হাইড্রক্সি অ্যাসিড। এই অ্যাসিডের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এটি ত্বকের গভীরে যেয়ে ব্রণকে টার্গেট করে এবং ধীরে ধীরে ব্রণ শুকিয়ে ফেলে। এতে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টিজ রেড পেইনফুল একনে কমাতে সাহায্য করে। এছাড়া অয়েলিনেস কমিয়ে স্কিনকে ডিপলি ক্লিন করে এবং ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস কমাতেও সাহায্য করে। এই স্ক্রাবে থাকা স্যালিসাইলিক অ্যাসিড পোরসের গভীরে যেয়ে জমে থাকা ডার্ট ও ট্র্যাপড অয়েল দূর করতে সাহায্য করে।

সিডারউড এক্সট্র্যাক্টের বেনিফিটস

সিডারউডকে বলা হয় ন্যাচারাল অ্যান্টিসেপটিক। স্কিনের যত্নে এর বেশ কিছু উপকারিতা আছে। যেমন-

  • স্কিনে নেগেটিভলি এফেক্ট করে এমন হার্মফুল মাইক্রোঅর্গানিজম গ্রোথ হওয়াকে প্রিভেন্ট করে
  • স্কিনের ইনফ্ল্যামেশন ও ড্রাইনেস কমায়
  • স্কিনের ন্যাচারাল ওয়াটার ও অয়েল ব্যালেন্স করে
স্ক্রাবিং

ব্যবহারবিধি

এর ব্যবহারবিধি খুব সহজ। পানি দিয়ে মুখ ভিজিয়ে নিয়ে স্ক্রাব ফেইসে ম্যাসাজ করে নিন। চোখের আশেপাশের এরিয়া যেহেতু সেনসিটিভ হয় তাই এ জায়গাগুলোতে স্ক্রাব করা থেকে বিরত থাকুন। এবার পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

যারা ব্যবহার করতে পারবেন

বলা হয়, স্যালিসাইলিক অ্যাসিড শুধু অয়েলি স্কিনের জন্য ইউজ করতে হয়। তবে ব্ল্যাকহেডসের প্রবলেম কিন্তু সব স্কিন টাইপেই হতে পারে। এজন্য এই স্ক্রাবের ফর্মুলাও এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি অল টাইপ স্কিনে স্যুইটেবল। ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন।

এই স্ক্রাবের স্পেশালিটি
  • ডার্মাটোলজিস্ট টেস্টেড
  • অয়েল ফ্রি
  • নন-কমেডোজেনিক
  • কান্ট্রি অব অরিজিনঃ থাইল্যান্ড
ব্ল্যাকহেডস ফ্রি স্কিন

স্কিন কেয়ারে হার্শ বিডস যুক্ত স্ক্রাব ইউজ করতে অনেকেই ভয় পান। তাই যারা মাইল্ড ফর্মুলার ডেইলি স্ক্রাব খুঁজছেন, তাদের জন্য একটি অ্যামেজিং অপশন সম্পর্কে আজ জানিয়ে দিলাম। আমি নিজে এখন ফিল করছি স্কিন আগের থেকে বেশ ফ্রেশ হয়েছে, আর ব্ল্যাকহেডস প্রবলেম এখন আর নেই! তাই ভাবলাম আপনাদের সাথেও আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। তাই যারা আমার মতো ব্ল্যাকহেডস নিয়ে টেনশনে আছেন তারা বেসিক স্কিন কেয়ার রুটিনে এই স্ক্রাবটি অ্যাড করে ফেলুন।

অথেনটিক স্কিন ও হেয়ার কেয়ার এবং মেকআপ প্রোডাক্টস কিনতে পারবেন সাজগোজ থেকে। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে shop.shajgoj.com থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

  ছবিঃ সাজগোজ

সম্পর্কিত লেখা

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?
ত্বকের যত্ন

থুতনির ব্ল্যাকহেডস খুব সহজেই কীভাবে রিমুভ করা যায়?

ব্ল্যাকহেডস একটি কমন স্কিন প্রবলেম! ছেলে মেয়ে সবাই-ই কিন্তু এই সমস্যাটা কম বেশি ফেইস করে। ব্ল্যাকহেডস এর নামটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন জানি একটা...

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস প্রবলেম! এই স্কিন কনসার্ন কি পার্মানেন্টলি দূর করা সম্ভব?

ব্ল্যাকহেডস খুবই পরিচিত একটি স্কিন কনসার্ন এবং এই সমস্যায় কম বেশি প্রায় প্রত্যেকেই টিনেজ থেকে ভুগে থাকে। যত বয়স বাড়ে, এই সমস্যাও বাড়তে থাকে যদি না সঠি...

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?
বিউটি টিপস

স্কিন কেয়ারে স্যালিসাইলিক অ্যাসিডের ব্যবহার ও উপকারিতা জানা আছে কি?

ব্রণ, পিম্পল বা একনের কথা আসলে প্রথমেই আসে স্যালিসাইলিক অ্যাসিডের কথা। আমাদের ব্যবহার করা অনেক ক্লেনজার, ময়েশ্চারাইজার, সিরামে স্যালিসাইলিক অ্যাসিড থা...

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?
ত্বকের যত্ন

কীভাবে খুব সহজেই ব্ল্যাকহেডস দূর করবেন?

আমাদের স্কিনের পোরসগুলোতে প্রতিনিয়তই ময়লা জমে। এই ময়লা ঠিক মতো পরিষ্কার করা না হলে এর উপর আরও বেশি তেল ময়লা জমতে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শ...

আরও পড়ুন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!
ত্বকের যত্ন

ব্ল্যাকহেডস রিমুভ করুন মাত্র ১০ মিনিটেই!

নাকের কালো কালো দানাদার ব্ল্যাকহেডস খুবই বিরক্তিকর, তাই না? এটা খুবই কমন স্কিন প্রবলেম। টিনেজে তো বটেই, বয়স বাড়ার সাথে সাথে ব্ল্যাকহেডস আর হোয়াইটহেডস-...

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব
বিউটি টিপস

হাত ও পায়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে ঘরেই বানিয়ে ফেলুন ৫টি স্ক্রাব

আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, ‘আপনি কি নিয়মিত ত্বকের যত্ন নিচ্ছেন?’ এ প্রশ্ন থেকে আপনি হয়ত ভাবতে পারেন আমি আপনাকে মুখের ত্বকের কথা বলেছি, তাই না? এটা হও...

বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ৩টি উপায়!
ত্বকের যত্ন

বিরক্তিকর ব্ল্যাকহেডস থেকে মুক্তি পাওয়ার ৩টি উপায়!

প্রতিদিন আমাদের স্কিনের উপর দিয়ে কতই না ধকল যায়! ঘরে কিংবা বাইরে যেখানেই থাকি, স্কিনের উপর নানা কারণে ময়লা জমতে পারে। বিশেষ করে যাদের নিয়মিত চুলার কাছ...

স্কিন কেয়ারে স্ক্রাবিং | ত্বকের যত্নে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করছেন তো?
রিভিউ

স্কিন কেয়ারে স্ক্রাবিং | ত্বকের যত্নে সঠিক প্রোডাক্টটি সিলেক্ট করছেন তো?

বেসিক স্কিন কেয়ারে ডেইলি ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সান প্রোটেকশন সবই করা হচ্ছে। কিন্তু সপ্তাহে ১/২ দিন ত্বকে জমে থাকা ডেড সেলস আর ব্ল্যাকহেডস ক্...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?
বিউটি টিপস

এক্সফলিয়েটর বা স্ক্রাব নিয়ে আপনার এই ৫টি ভ্রান্ত ধারণা নেই তো?

এক্সফলিয়েটর বা স্ক্রাব এই শব্দ দুটির সাথে পরিচিত আমরা কম বেশি সবাই। তবে স্কিন কেয়ার রুটিনে এর প্রয়োজনীয়তা অনেক হলেও এটি ব্যবহার করার আগে চিন্তায় পড়ে য...

…