হেয়ার গ্রোথ সিক্রেট | ৬টি উপাদানে ঘরোয়াভাবেই চুল হোক লম্বা!

তানিজা ইসলাম · Jul 21, 2020 · 1 min read

হেয়ার গ্রোথ সিক্রেট | ৬টি উপাদানে ঘরোয়াভাবেই চুল হোক লম্বা!

কয়েকমাস আগে পার্লার থেকে হেয়ার কাট করতে যেয়ে চুল অনেকটা ছোট হয়ে গেলো। স্টাইল করতে গেলে মানানসই হেয়ার কাটের দরকার আছে কিন্তু মনটা বেশ খারাপ লাগছিলো। কত কষ্ট করে চুল বড় করলাম, যত্ন নিলাম! শুরু করলাম রিসার্চ আর এক্সপেরিমেন্ট, কীভাবে চুল তাড়াতাড়ি বড় করা যায়। স্বাস্থ্যোজ্জ্বল লম্বা চুল পেতে আমরা কতকিছুই না ট্রাই করি। সহজলভ্য কিছু প্রাকৃতিক আর অরগানিক উপাদান চুলের দ্রুত বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখে, সেটা জানা আছে কি? রেগুলার হেয়ার কেয়ারের পাশাপাশি চুলের যত্নে ব্যবহার করতে পারেন সেই ৬টি উপাদান। চলুন তাহলে জেনে নেই হেয়ার গ্রোথ সিক্রেট, কোন কোন উপাদানগুলো চুলের দ্রুত বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখে!

হেয়ার গ্রোথ সিক্রেট

প্রাকৃতিক উপাদানের উপর আমাদের সবারই ভরসা আছে, কারণ এগুলোর কোনো সাইড ইফেক্ট থাকে না। শ্যাম্পু, কন্ডিশনার ছাড়া চুলের যত্নে আমরা অনেকেই কেমিক্যাল জাতীয় প্রোডাক্টগুলো এড়িয়ে চলি। আজ আমরা এমন কিছু উপাদান সম্পর্কে জানবো যেগুলো চুলের দ্রুত বৃদ্ধিতে অব্যর্থ ইনগ্রেডিয়েন্টস হিসাবেই পরিচিত।

ঘরোয়াভাবেই স্বাস্থ্যোজ্জ্বল ও লম্বা চুল কীভাবে পাবেন?  

১) এগ মাস্ক বা ডিমের প্যাক

দারুণ একটি হেয়ার লেন্থ বুস্টিং মাস্ক বানিয়ে ফেলতে পারেন ডিম ও টকদই দিয়ে। সাথে সামান্য মধু ও কিছুটা তরল দুধ যোগ করলে পারলে আরও ভালো হয়। ৩০ মিনিট পর চুল ধুয়ে ফেলবেন। সপ্তাহে অন্তত ১ বার এই এগ মাস্ক বা ডিমের প্যাক লাগিয়ে নিলে চুল হবে লম্বা ও সুন্দর। কারণ এই প্যাকটি আপনাকে কেরাটিন প্রোটিনের যোগান দেবে, যাতে চুলের আগা ফাটা কমে আসে এবং হেলদি হয়ে ওঠে। তাই একে আপনি ম্যাজিকাল হেয়ার মাস্কও বলতে পারেন!

২) আমলা

চুলের দ্রুত বৃদ্ধিতে আমলকী বা আমলার ভূমিকা আমাদের সবারই কম বেশি জানা। আমলকী পাউডার বা পেস্ট মেহেদির সাথে ভালোভাবে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। ৪৫ মিনিট পর চুল ধুয়ে নিন ভালোমানের মাইল্ড শ্যাম্পু দিয়ে। অথবা কুসুম গরম তেলে আমলা পাউডার মিক্স করে হট অয়েল ম্যাসাজও করে নিতে পারেন। এতে আপনার চুলের বৃদ্ধি তরান্বিত হবে কেননা আমলার ফ্যাটি অ্যাসিড  হেয়ার ফলিকলে প্রয়োজনীয় পুষ্টি যোগায়।

৩) অ্যাসেনশিয়াল অয়েল

দুই থেকে তিন ড্রপ রোজমেরি কিংবা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল অয়েল মিলিয়ে নিন যেকোনো হেয়ার প্যাকের সাথে। সাপ্তাহিক হেয়ার কেয়ারে প্যাক লাগানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডিম, মধু, কলা অথবা যেটা আপনাকে স্যুট করে, সেই উপাদানগুলো দিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে নিন। কিংবা রাতে ঘুমানোর আগে যেকোনো তেলের সাথে দুই ড্রপ রোজমেরি কিংবা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়াল  অয়েল মিলিয়ে মাথার তালুতে মালিশ করতে পারেন। এতেও বেশ উপকার পাবেন। অ্যাসেনশিয়াল অয়েল চুলের গোড়া মজবুত করে আর চুলের দ্রুত বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখে।

৪) অ্যালোভেরা জেল

আসলে এই উপাদানটি নিয়ে নতুন করে কিছু বলার নেই! সর্বগুণে গুণান্বিত এই উপাদানটি দিয়ে স্ক্যাল্প ম্যাসাজ করতে পারেন, প্যাকে ইউজ করতে পারেন, তেলের সাথে মিক্স করে লাগাতে পারেন। অ্যালোভেরা জেলের সাথে অলিভ অয়েল ও মেথি মিলিয়ে কনটেইনারে রেখে দিন। এটি চুলে লাগিয়ে সারারাত রেখে সকালে ভালোভাবে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। অ্যালোভেরাতে থাকা অ্যাসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, মিনারেলস চুলের স্বাস্থ্য ভালো রাখে, গোড়া মজবুত করে এবং এতে চুল তাড়াতাড়ি বৃদ্ধিও পায়।

৫) ক্যাস্টর অয়েল 

খাঁটি নারকেল তেলের সাথে ১ চামচ ক্যাস্টর অয়েল মিলিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করে নিন সপ্তাহে অন্তত ৩ দিন। এতে হেয়ার রুটে রক্ত সঞ্চালন বাড়বে, চুল ভেতর থেকে মজবুত হয়ে উঠবে। হেয়ার ফলিকলে পর্যাপ্ত পুষ্টি নিশ্চিত করলে চুলের বৃদ্ধি নিয়ে আর চিন্তা করতে হবে না। ক্যাস্টর অয়েলে থাকে ভিটামিন ই, প্রোটিন, ফ্যাটি এসিড, মিনারেলস যেগুলো চুলে ম্যাজিকের মত কাজ করে। এমনকি চুলের আগা ফাটা রোধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে।

৬) জোজোবা অয়েল

আরেকটি সিক্রেট টোটকা হচ্ছে জোজোবা অয়েল দিয়ে হেয়ার কেয়ার! ওমেগা ৬, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন বি কমপ্লেক্সসহ উপকারী ইনগ্রেডিয়েন্টযুক্ত এই তেল হেয়ার গ্রোথের জন্য সুপরিচিত। আপনার পছন্দের হেয়ার অয়েলের সাথে জোজোবা অয়েল এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে নিন। সপ্তাহে অন্তত ৩ বার এটি ব্যবহার করুন, দ্রুতই ফল পাবেন। আমন্ড বা বাদাম তেল, বিশুদ্ধ নারকেল তেল এগুলোর সাথে মিক্স করলে আরও বেশি বেনিফিসিয়াল হবে। এই অয়েল থেরাপি চুল পড়া কমায়, স্ক্যাল্পে ডেড সেলস দূর করে, চুল ভেঙে পড়ার সমস্যা কমিয়ে দেয় এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়।

তাহলে জানা হয়ে গেলো, চুলের দ্রুত বৃদ্ধির জন্য কোন ৬টি উপাদান হেয়ার কেয়ারে রাখতে হবে। সেই সাথে পর্যাপ্ত পানি পান করবেন, জাঙ্ক ফুড বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলবেন, হেলদি ডায়েট চার্ট মেনে চলবেন। ব্যস, লম্বা চুল পাওয়া কিন্তু কঠিন কিছু না! প্রয়োজন একটু যত্ন আর সচেতনতা।

  আপনি চাইলে অনলাইনে অথেনটিক হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। তাছাড়া, সাজগোজের দুটি ফিজিক্যাল শপে নিজে গিয়েও কিনতে পারেন, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত। ছবি- সাজগোজ

Products in this article

Rajkonna Henna Powder

Rajkonna Henna Powder

(4)
50gm
৳ 125.00

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুল তাড়াতাড়ি লম্বা করতে কার্যকরী অয়েল ট্রিটমেন্ট ও হেয়ার মাস্ক

এখন শর্ট হেয়ারের ট্রেন্ড চললেও একরাশ লম্বা চুল নজর কাড়ে সবারই। যত্ন নিতে না পারার কারণে অথবা চুলের আগা ফাটার জন্য অনেকেই চুল কেটে ছোট করে ফেলে। নানা ধ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

আরও পড়ুন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?
চুলের যত্ন

হেয়ার সিরাম ও অয়েল | কেন একটি অন্যটি থেকে আলাদা?

“সিরাম” - ত্বক সচেতন মানুষদের কাছে এই নামটি বেশ পরিচিত। বিউটি ট্রেন্ডে সিরাম এখন বেশ জনপ্রিয়। স্কিনের মতো হেয়ার কেয়ারেও রয়েছে নানা ধরনের সিরাম। মূলত চ...

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

…