হেয়ার গ্রোথ হচ্ছে না? সায়েন্টিফিক ১০টি উপায়ে হোক সল্যুশন!

নিগার বর্ষা · May 30, 2022 · 1 min read

হেয়ার গ্রোথ হচ্ছে না? সায়েন্টিফিক ১০টি উপায়ে হোক সল্যুশন!

লম্বা ঘন কালো চুলের জন্য আমরা কত কিছুই না করি। চুল বড় করার জন্য কেউ ব্যবহার করে হেয়ার প্যাক, আবার কারো পছন্দ বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট। কিন্তু এতকিছু করেও হেয়ার গ্রোথ যেন মনের মতো হয় না। এর অবশ্য কিছু কারণ রয়েছে। চুল বৃদ্ধির প্রক্রিয়াটি মূলত অনেক কিছুর উপর নির্ভর করে। আজকের আর্টিকেল থেকে চলুন জেনে নেই সেই প্রক্রিয়াগুলো কী কী এবং নতুন চুল গজানোর জন্য কী কী উপায় মেনে চলা যায়।

কোন কোন বিষয়ের উপর হেয়ার গ্রোথ ডিপেন্ড করে?

স্ক্যাল্পের নিচে অবস্থিত ফলিকল থেকে চুল উৎপন্ন হয়। ফলিকলের গোড়ায় থাকা রক্তনালীগুলো চুলে পুষ্টি সরবরাহ করে। চুল মূলত তিনটি ধাপে লম্বা হয়ে থাকে। অ্যানাজেন, ক্যাটাজেন ও টেলোজেন। অ্যানাজেন ধাপে চুল জন্মগ্রহণ করে এবং তা দুই থেকে ছয় বছর পর্যন্ত থাকে। ক্যাটাজেন ধাপে নতুন চুল গজায় এবং টেলোজেন ধাপে চুল জন্মানো বন্ধ হয়ে যায়। এটি চুলের জীবনচক্র। হেয়ার গ্রোথের জন্য গবেষণায় পাওয়া গিয়েছে দারুণ কিছু উপায়। চলুন জেনে নেই কোন সে উপায়গুলো-

হেয়ার গ্রোথ সাইকেল

চুলের বৃদ্ধি হওয়ার কয়েকটি উপায়

১) স্ক্যাল্প ম্যাসাজ করা

চুলের বৃদ্ধি হওয়া এবং চুল সুন্দর রাখার অন্যতম শর্ত হচ্ছে স্ক্যাল্পে রক্ত চলাচল স্বাভাবিক থাকা। এ জন্য স্ক্যাল্প ম্যাসাজ খুবই জরুরি। নিয়মিত ম্যাসাজ ফলিকলকে স্টিমুলেট করে চুলকে স্ট্রং করে। নারিকেল তেল অথবা অলিভ অয়েলের সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল অথবা পেপারমিন্ট অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার একটি বাটিতে গরম পানি নিয়ে তার ভেতর তেলের বাটিটি রেখে গরম করে নিন। এই তেল স্ক্যাল্পে ৫ মিনিট ম্যাসাজ করুন। চুলে ৩০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন।

২) চুলের আগা কাটা

চুলের আগা ফাটা খুব সাধারণ একটি সমস্যা। নিয়মিত চুল ট্রিম করলে এই সমস্যা কমানো সম্ভব। দুই বা আড়াই মাস পর পর আগা কাটতে পারেন। এতে হেয়ার গ্রোথ বাড়ে। নিয়মিত ট্রিম করার পাশাপাশি ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করলেও আগা ফাটা সমস্যা দূর করা সম্ভব।

৩) কন্ডিশনার ব্যবহার করা

শ্যাম্পুর পর অনেকেই কন্ডিশনার ব্যবহার করেন না। প্রতিবার শ্যাম্পু করার সময় আমাদের চুল থেকে ন্যাচারাল অয়েল ওয়াশ আউট যায়। তাই শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করা উচিত। কন্ডিশনার ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে সাহায্য করে। অতিরিক্ত হার্শ শ্যাম্পু চুল শুষ্ক ও দুর্বল করে। চেষ্টা করুন মাইল্ড শ্যাম্পু ব্যবহার করতে।

৪) ডিমের হেয়ার প্যাক ব্যবহার করা

চুলের অন্যতম প্রধান উপাদান কেরাটিন প্রোটিন। প্রোটিনের অন্যতম উৎস ডিম আর এটি চুলের ফলিকলকে মজবুত করে। চুলের রুক্ষতা দূর করতেও হেল্প করে ডিম। একটি পাত্রে ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন। এর সাথে টকদই মেশান। এই মিশ্রণটি চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু করে ফেলুন।

হেয়ার প্যাক

৫) শক্ত করে চুল না বাঁধা

চুল শক্ত করে বাঁধা চুলের জন্য বেশ ক্ষতিকর। টাইট করে বেনী বা পনিটেইল করার কারণে চুল ভেঙে যেতে পারে। তাই কিছুটা হালকা করে চুল বাঁধা উচিত। একইরকম হেয়ার স্টাইল না করে ভিন্ন ভিন্ন হেয়ার স্টাইলে চুলকে অভ্যস্ত করুন। এতে চুল সুস্থ ও সুন্দর থাকবে।

৬) বায়োটিন গ্রহণ করা

বায়োটিন হলো এমন একটি ভিটামিন যা হেয়ার গ্রোথ বাড়ায় এবং চুল পড়া রোধ করে। এই ভিটামিন আমাদের শরীরে খাবারকে শক্তিতে রূপান্তর করতে বড় ভূমিকা রাখে। গরুর কলিজা, সয়াবিন, শাক সবজিতে বায়োটিন থাকে। তাই খাদ্য তালিকায় বায়োটিনযুক্ত খাবার রাখুন। এছাড়া চুলের যত্নে বায়োটিনযুক্ত শ্যাম্পু ও কন্ডিশনারও ইউজ করতে পারেন।

স্কিন ক্যাফে শ্যাম্পু

৭) খাদ্য তালিকায় ভিটামিন সি রাখা

চুল পড়ার অন্যতম আরেকটি কারণ হলো আয়রনের অভাব। ভিটামিন সি  শরীরে আয়রন শোষণে সাহায্য করে। পরোক্ষভাবে ভিটামিন সি চুল পড়া কমাতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি জাতীয় খাবার রাখুন।

৮) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা

ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ইনফ্ল্যামেশনের সাথে লড়াই করে এবং চুল পড়া রোধ করে। এটি স্ক্যাল্প সুস্থ রাখতেও সাহায্য করে। সামুদ্রিক মাছ, আখরোটে প্রচুর পরিমাণে এই উপাদানটি রয়েছে। এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট খেলেও হেয়ার গ্রোথ হতে হেল্প করবে।

৯) পর্যাপ্ত পরিমাণে পানি পান করা

পানি কম পান করা হলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এতে শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। আর শরীরে পানিশূন্যতা দেখা দিলে চুল পড়া বেড়ে যায়। তাই প্রতিদিন ২/৩ লিটার পানি পান করা উচিত।

চুল আঁচড়ানো

১০) নিয়মিত চুল আঁচড়ানো

চুল আঁচড়ালে ফলিকলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে অক্সিজেন সাপ্লাই ভালো হয়। তবে অনেকে চিরুনি দিয়ে খুব জোরে জোরে চুল আঁচড়ান। এতে চুল ভেঙে চিরুনিতে চলে আসে। তাই চুল আঁচড়ানোর সময় কিছুটা ধীরে এবং বড় দাঁতের চিরুনি ব্যবহার করুন।

আরও কিছু টিপস

১। কার্বোহাইড্রেট ও হাই সুগার সমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ২। ধূমপানের অভ্যাস থাকলে তা ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। ৩। প্রতিদিনের খাবারে ডিম, ডাল, বাদাম, স্যামন অথবা অন্য কোনো সামুদ্রিক মাছ রাখুন। ৪। প্রতিদিন চুলে হার্শ শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। ৫। অতিরিক্ত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন। ৬। সপ্তাহে এক থেকে দুইবার হেয়ার প্যাক ব্যবহার করার ট্রাই করুন।

এই তো জেনে নিলেন হেয়ার গ্রোথ বাড়ানোর সায়েন্টিফিক কয়েকটি উপায় সম্পর্কে। হেয়ার কেয়ারের যে কোনো অথেনটিক প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। এছাড়া অনলাইনে শপ.সাজগোজ.কম অথবা সাজগোজের চারটি আউটলেট যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও আপনার পছন্দের হেয়ার ও স্কিন কেয়ার, মেকআপের যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন।

ছবিঃ সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?
চুলের যত্ন

হেয়ার গ্রোথ স্টেজ | চুল পড়া কখন স্বাভাবিক এবং কোন ধাপে চুলের গ্রোথ হয়?

সত্যি করে বলুন তো, যেদিন চুল দেখতে সুন্দর লাগে, সেদিন নিজেকে অন্যদিনের চাইতে একটু বেশিই কনফিডেন্ট মনে হয় না? আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের চুল সবসময়...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

আরও পড়ুন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?
চুলের যত্ন

হেয়ার ফল কমাতে বায়োটিন কেন ও কতটুকু হেল্পফুল?

স্বাস্থ্যোজ্জ্বল ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু চাইলেই কি আর মনের মতো চুল পাওয়া যায়? চুল ঘন ও লম্বা হবে, চুলের গোড়া শক্ত থাকবে, সহজে ঝরে পড়বে না- এমনটা...

…