ঘরে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভের সহজ উপায়টি জানা আছে তো?

শাহরীন অনি · Oct 04, 2020 · 1 min read

ঘরে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভের সহজ উপায়টি জানা আছে তো?

মুখের অবাঞ্ছিত লোম বা ফেসিয়াল হেয়ার নিয়ে কমবেশি প্রতিটি মেয়েকেই বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়। মুখের পশম শরীরের অন্যান্য অংশে পশম হওয়ার মতই স্বাভাবিক। তবে অনেকেরই পশম স্বাভাবিকের চেয়ে তুলনামূলক বেশি হয়ে থাকে বা পশমের গ্রোথ অনেক ফাস্ট হয়। বাসার যত কাছেই পার্লার হোক না কেনও দুই দিন পর পর সময় ম্যানেজ করে আমাদের যাওয়া হয়ে ওঠে না। তাছাড়া আমাদের অনেকের ফেইসের স্কিন সেনসিটিভ। স্কিনের চামড়া যাদের তুলনামূলক পাতলা বা যাদের সেনসিটিভ স্কিন, তাদের জন্যে ফেসিয়াল হেয়ার রিমুভ করতে গেলে থাকতে হয় একটু বেশি সচেতন। তা না হলে স্কিনে ইচিং, জ্বালা-পোড়া হওয়ার সম্ভাবনা থাকে। কেমন হয় যদি বাড়িতে আপনার নিজের কাছেই থাকে এর ইন্সট্যান্ট সমাধান? চলুন আজকে আমরা জেনে নিই ঘরে বসেই ফেসিয়াল হেয়ার রিমুভের সহজ উপায়টি!

মুখের অবাঞ্ছিত লোম তুলতে নিরাপদ উপায়

ফেসিয়াল হেয়ার রেজর কেন ব্যবহার করবো?

আমরা অনেকেই রেগুলার ফেসিয়াল হেয়ার রিমুভ করলেও জানি না যে, ফেসিয়াল রেজরের ব্যবহার আমাদের জীবনকে কত সহজ করে দিতে পারে! যেমন-

১. কোনো রকম ইচিং ছাড়াই ঝটপট সমাধান

ফেসিয়াল হেয়ার রিমুভার রেজরগুলো বিশেষ করে আমাদের ফেইস ও নাজুক ত্বককে টার্গেট করে তৈরি করা হয়। তাই এটি স্কিনকে একদমই রাফ করে না। কাজ করে খুব দ্রুত এবং স্মুথলি। ব্যবহার করার পর স্কিনে কোন খসখসে ভাব অনুভব হয় না। জাস্ট ব্যবহারের পর স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করে নিলেই যথেষ্ট।

২. একই সাথে করা যাবে আপারলিপ এবং আইব্রো হেয়ার রিমুভ

সৌন্দর্য বৃদ্ধিতে আপারলিপ এবং আইব্রো প্লাক করার ট্রেন্ড কিন্তু বহুকাল ধরেই। যারা রেগুলার আপারলিপ এবং আইব্রো প্লাক করে থাকেন, প্রতিনিয়ত তা ঠিকমত মেইনটেইন করা না হলে কিন্তু দেখতে খুবই বাজে লাগে। একই রেজর দিয়েই যখন প্রয়োজন নিজেই ঘরে বসে করে নিতে পারেন এই ছোট খাটো কাজগুলো।

৩. পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে

মার্কেটে এখন অনেক ধরণের ফেসিয়াল রেজর পাওয়া যায়। এদের প্রাইজ রেঞ্জও খুবই রিজনেবল। যে কেউই খুব সহজেই কিনতে পারবে, সিঙ্গেল বা সেট দুই ভাবেই পেয়ে যাবেন। অনেক ব্র্যান্ডের মধ্যে আপনার স্কিন বুঝে পছন্দ অনুযায়ী বাছাই করে কিনে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

৪. একাধিকভাবে ব্যবহার উপযোগী 

একটি রেজর অনায়াসে ৪ থেকে ৫ বার ব্যবহার করতে পারবেন। আর যদি একটি সেট কিনে ফেলেন তাহলে কয়েক মাসের জন্যে একদম নিশ্চিন্ত থাকা যাবে। মার্কেটে এই প্রোডাক্টটি এখন খুবই জনপ্রিয়। বাসায় বসে রূপচর্চায় এটি একটি মাস্ট হ্যাভ আইটেম।

যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

ফেসিয়াল হেয়ার রেজর ব্যবহার করা খুবই সহজ। কিন্তু তারপরও কিছু ট্রিকস জেনে নেয়া থাকলে ব্যবহার আরও ইফেক্টিভ হবে। দেখে নিন সেগুলো-

  • হেয়ার রিমুভের সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে এক সাইড থেকে সাবধানে ইউজ করতে হবে।
  • ফেইস একদম শুষ্ক থাকলে, তাতে হালকা একটু ময়েশ্চারাইজার ব্যবহার করে নিতে হবে। এতে ব্যবহারের সময় স্কিন অনেকটাই স্মুথ থাকবে।
  • সবচেয়ে ভালো হয় যদি গোসলের পর পর ফেসিয়াল হেয়ার রেজর ব্যবহার করা হয়, তখন স্কিন তুলনামূলকভাবে নরম থাকে।
  • রেজর ব্যবহার করার পর অবশ্যই আবারও একটি ভালো মানের ময়েশ্চারাইজার ত্বকে লাগিয়ে নিতে হবে।
  • অবশ্যই ব্যবহার করার আগে ও পরে অ্যালকোহলজাতীয় কিছু দিয়ে প্রোডাক্টটিকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে।
  • প্রোডাক্টটি যেই ক্যাপ দিয়ে ঢাকা থাকে, চেষ্টা করবেন ব্যবহারের পরে ক্লিন করে ক্যাপ দিয়ে আবার ঢেকে রাখতে। এতে বাতাস প্রোডাক্টের গায়ে লাগবে না, তা না হলে মরিচা পরে যাওয়ার সম্ভাবনা থাকে।

একটা নির্দিষ্ট বয়স পরে ত্বকের নিয়মিত যত্ন নেয়া আমাদের জন্যে অনিবার্য হয়ে পরে। হাত-পা বা চুলের যত্নে জন্যে সপ্তাহ বা মাসে দুই একবার পার্লারে যাওয়াই যায়। তবে, ফেসিয়াল হেয়ারের গ্রোথ অন্যান্য জায়গার পশমের চেয়ে একটু বেশি হয়ে থাকে এবং ফেইসে ভিসিবলও হয় বেশি। কিন্তু পাঁচ ছয় দিন পর পর এর জন্যে পার্লারে যাওয়াটা কিন্তু অনেকের জন্যেই বিরক্তিকর এবং সময় সাপেক্ষ, চিন্তার কোন কারণ নেই। কোনো রকম টেনশন ছাড়াই ব্যবহার করে দেখতে পারেন এই ফেসিয়াল হেয়ার রেজর। আশা করছি, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভালো থাকবেন।

  ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

জিলেট ভেনাস রেজর ফর ওমেন
ত্বক

জিলেট ভেনাস রেজর ফর ওমেন

বেশ কিছুদিন আগে অনাকাঙ্ক্ষিত হেয়ার প্রবলেমের সলিউশনে বডি শেভিং, এ সম্পর্কে প্রচলিত কিছু মিথ আর সঠিক সেভিং মেথড নিয়ে লিখেছিলাম... সেদিন ইনবক্সে বেশিরভা...

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?
ত্বকের যত্ন

বয়স ভেদে ফেসিয়াল | ১৭ থেকে ৫০ বছর পর্যন্ত কিভাবে হবে ত্বকের যত্ন?

কথায় বলে, সুন্দর মুখের জয় সর্বত্র। তাই আমাদের জানা উচিত কীভাবে নিজেকে সুন্দর রাখা যায়। মানুষ সুন্দর হয়ে জন্মালেও যত্নবান না হলে সৌন্দর্য বেশি দিন...

প্রাইভেট পার্টে রেজর ব্যবহারের সময় এ বিষয়গুলো খেয়াল রাখছেন তো ?
ত্বকের যত্ন

প্রাইভেট পার্টে রেজর ব্যবহারের সময় এ বিষয়গুলো খেয়াল রাখছেন তো ?

আন্ডারআর্মস এবং বিকিনি লাইন মেয়েদের শরীরের অন্যান্য প্রতিটি অংশের মতই একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে শরীরের অন্যান্য জায়গা থেকে এই অংশগুলো অনেক বেশি স্পর্...

ভিট ফেইস ওয়্যাক্স স্ট্রিপস (ইজি জেলওয়্যাক্স)
ত্বক

ভিট ফেইস ওয়্যাক্স স্ট্রিপস (ইজি জেলওয়্যাক্স)

বেশ অনেকদিন আগে জিলেট শেভিং রেজর-এর রিভিউ দিয়েছিলাম, আজকের রিভিউ-ও একটা হেয়ার রিমুভাল প্রোডাক্ট নিয়ে, ভিট ফেসিয়াল ওয়্যাক্স স্ট্রিপস! কিন্তু আজকের প্রো...

আরও পড়ুন

বডি শেভিং | পারফেক্ট ত্বকের জন্য
ত্বকের যত্ন

বডি শেভিং | পারফেক্ট ত্বকের জন্য

দেহের যেকোনো অংশের অবাঞ্ছিত লোম দূর করার জন্য টেম্পোরারি পদ্ধতিগুলোর ভেতরে শেভিং একটি। যদিও ত্বকের জন্য প্রফেশনাল ওয়াক্সিং এর চেয়ে শেভিং কোনভাবেই বেট...

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?
বিউটি টিপস

ওয়্যাক্সিং নাকি শেভিং, বডি হেয়ার রিমুভ করতে কোনটি বেস্ট সল্যুশন?

আনওয়ান্টেড বডি হেয়ার নির্দিষ্ট সময় পরপর রিমুভ করতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই হেয়ার রিমুভের প্রচলিত পদ্ধতিগুলোর ভেতর শেভিং আর ওয়্যাক্সিং সবথেকে...

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকের রকমভেদে ফেসিয়াল | ২টি টাইপ জেনে করুন স্কিন কেয়ার

সাধারণত আমরা হারবাল ফেসিয়াল, গোল্ড ফেসিয়াল এসবের সাথে পরিচিত। ত্বকের প্রয়োজন অনুযায়ী ও ত্বকের রকমভেদে ফেসিয়াল আরো আছে সেগুলোর সাথে আমরা অনেকেই পর...

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!
ত্বকের যত্ন

গোল্ড ও সিলভার ফেসিয়াল করার উপায় জেনে নিন!

একটি নির্দিষ্ট বয়সের পর নিয়মিত ফেসিয়াল করাটা জরুরী। কিন্তু সময়ের অভাবে বা অতিরিক্ত খরচের কথা ভেবে পার্লারে যাওয়া হয় না। কিন্তু এই তাল বাহানায় ত্বকের ত...

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই
রিভিউ

স্বল্প সময়ে ও অল্প খরচে ব্রাইটেনিং ফেসিয়াল করুন ঘরে বসেই

কোনো দাওয়াত বা স্পেশাল অকেশনের আগে আমরা সবাই চাই আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো আসুক। আর সেজন্য পার্লারই একমাত্র ভরসা! যদি বলি সব সময় পার্লারে না গিয়ে...

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে
রিভিউ

পার্লারের মতো হারবাল গ্লো ফেসিয়াল বাসাতেই করে নিন মাত্র ৪টি ধাপে

রেগুলার লাইফের স্ট্রেস, বাইরের ধুলোবালি, পল্যুশন এসব কারণে স্কিনের ন্যাচারাল গ্লো দিন দিন হারিয়ে যাচ্ছে? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয় না যে স্কিনটা যদি...

…