ঘর সাজাতে বাহারি DIY বার্ড নেস্ট তৈরি করুন নিজেই!

- · Jul 07, 2024 · 1 min read

ঘর সাজাতে বাহারি DIY বার্ড নেস্ট তৈরি করুন নিজেই!

একবিংশ শতাব্দীতে এসে মানুষ যেন ঘর আর কর্মক্ষেত্রেই সীমাবদ্ধ হয়ে গেছে। আর ছুটির দিনগুলো কেউ কেউ ব্যাগপ্যাক নিয়ে বের হয়ে পড়লেও দেখা যায় বাসাতেই একটু মি টাইম বা ফ্যামিলি টাইম কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করে বেশিরভাগ মানুষ৷ সেক্ষেত্রে আপনার বাসা যদি হয় গোছানো, ছিমছাম আর একদম মনের মতো, তাহলে তো কথা-ই নেই৷ ঘর সাজাতে বাহারি ডেকোর আইটেমের চাহিদা বাড়ছে! এখন তো ঘর সাজানোর বিভিন্ন ডেকোর আইটেম অনলাইন-অফলাইনে পাওয়া যায়।

বিভিন্ন ফেলনা জিনিস দিয়ে ডেকোর আইটেমগুলো বানাতে পারেন খুব সহজেই। এতে মন ভালো থাকবে, সৃজনশীলতার চর্চা-টাও থাকবে। ধরুন ড্রয়িং রুমের এক সাইডের দেয়াল বা ঘরে ঢুকতেই দরজার পাশের দেয়ালটা ফাঁকা বা বারান্দাটা কেমন খালি খালি! এ জায়গাগুলোতে যদি হ্যান্ডমেড ক্র্যাফট বানিয়ে রেখে দেন, তাহলে দেখবেন ঘরের লুকটাই বদলে গেছে! সুলভ উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়, এমন দারুণ একটি ডেকোর আইটেম সম্পর্কে আইডিয়া দিবো আজ, তা হলো বার্ড নেস্ট বা পাখির বাসা। আর বাসায় যদি বাচ্চা থাকে, তারাও উৎসাহিত হবে নতুন জিনিস বানাতে। এটি টয় হিসেবেও বানিয়ে গিফট করতে পারেন বাচ্চাকে। চলুন দেখে নেওয়া যাক।

যা যা লাগবে

  • কার্ডবোর্ড বা পুরানো বক্স
  • ছোট চুড়ি, কাটার, ছোট কাঠি
  • কাঁচি, স্কেল, পেন
  • গ্লু, স্কচটেপ
  • রং এবং সাজানোর জন্য পুঁতি, স্টোন বা আইসক্রিম স্টিক

ঘর সাজাতে বাহারি বার্ড নেস্ট যেভাবে বানাবেন

১) একটি লম্বা কার্ডবোর্ড স্কেল ও পেনের সাহায্যে চারটি ভাজ দিবেন এমনভাবে যেন চার সাইডই সমান হয়। চার সাইডের মাঝে দুই সাইডের উপরে ত্রিভুজ শেইপে দাগ দিয়ে কেটে নিন। এই উপরের দুই সাইড পরবর্তীতে উপরে যখন ছাদ দিবেন তার সাথে অ্যাট্যাচ করতে সুবিধা হবে।

২) যেকোনো এক সাইডে মাঝ বরাবর থেকে একটু উপরে চুড়ি বসিয়ে গোল দাগ দিয়ে সেটা কাটারের সাহায্যে কেটে নিন। দেয়ালে ঝুলিয়ে রাখার সময় এটি সামনে থাকে যেন তাহলে মনে হবে পাখি ঢোকার পথ এটি। এখন মাঝ বরাবর ছোট কাঠি কালার করে অ্যাটাচ করে নিন। এটা অপশোনাল।

৩) এখন যে সাইড বাইরে থাকবে তাতে কালার করে নিন। চারপাশে আইসক্রিম স্টিক বা পুঁতি দিয়ে দিয়ে বর্ডার করে নিন। ডেকোরেশন আপনার পছন্দ বা প্রিফারেন্স অনুযায়ী করে নিন।

৪) গ্লু এর সাহায্য চার সাইড জোড়া দিয়ে শুকাতে দিন। এরপর উপরের যে খালি জায়গা আছে তার জন্য পরিমাপ করে কার্ডবোর্ড এমনভাবে কাটুন যাতে উপরের ত্রিভুজ শেইপে যে কাটা ছিল সাথে বরাবর লাগানো যায়। বা একটু বড় করেও বোর্ড দুই ভাজ করে নিয়ে লাগাতে পারেন। এতে ছাদ একটু বড় হবে, মনমতো ডিজাইন করতে পারেন।

আর কীভাবে বানানো যায়?

কার্ডবোর্ড না থাকলে শক্ত কালারফুল পেপারও ব্যবহার করতে পারেন। কিংবা আইসক্রিম স্টিক একটার সাথে জোড়া লাগিয়ে ফ্রেমিং করে নিয়েও সহজে বানানো যায় বার্ড হাউজ। গ্লু দিয়ে জোড়া দিয়ে নিলেই হয়, এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন। সাথে প্লাস্টিকের যে ছোট ছোট পাতা বা ফুল কিংবা ছোট একটি কাগজের পাখিও লাগিয়ে নিতে পারেন। আর এগুলো না থাকলে বাসায় তো কালারফুল লেস থাকেই, সেটি দিয়ে সুন্দর করে বর্ডার বানিয়ে নিন। এখন এটি আপনার পছন্দের জায়গায় হুক বা সুতা কিংবা দড়ির সাহায্য গ্লু দিয়ে আটকে নিন।

হয়ে গেলো ঘর সাজাতে বাহারি পাখির বাসা। এরকম ছোট ছোট পাখির বাসা বানিয়ে যদি বারান্দায় ঝুলিয়ে রাখেন, সাথে যদি মরিচ বাতি বা স্ট্রিং লাইট অ্যাড করে দেন, দেখবেন বাসা বা বারান্দার সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গিয়েছে। এখন আমাদের কাছে পার্সেল বক্স প্রচুর। কিছু অর্ডার করলে সুন্দর সুন্দর বক্স পেয়ে যাচ্ছি। এগুলা ফেলে না দিয়ে বরং সুন্দর এই ডেকোর আইটেমটি বানাতে পারেন। সময় কাটানোর এই দারুণ উপায়টি কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ছবি- সাটারস্টক, heartfilledspaces

লেখা- রুজাইয়াত তানজিল

সম্পর্কিত লেখা

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং
ক্র্যাফট

আইসক্রিম স্টিক দিয়েই হোক হোম ডেকোর ও মজার ক্রাফটিং

আইসক্রিম পছন্দ করে না, এমন মানুষ কি পাওয়া যায় বলুন তো? আমরা আজ অব্দি যত আইসক্রিম টেস্ট করেছি, আর সেই সাথে যতগুলো আইসক্রিম স্টিক পেয়েছি তা গণনা করলে সং...

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না
গৃহসজ্জা

ঘরের শোভা বাড়াতে নিজেই বানিয়ে ফেলুন নান্দনিক আয়না

আয়না আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ উপকরণ। আবিষ্কারের পর থেকেই এর প্রতি মানুষের তৈরি হয়েছে অন্যরকম ভালোবাসা। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখেই স...

ন্যাচারালি ফ্রেশ ও ব্রাইট লুক পেতে স্কিন কেয়ারে পাখির বাসা!
রিভিউ

ন্যাচারালি ফ্রেশ ও ব্রাইট লুক পেতে স্কিন কেয়ারে পাখির বাসা!

স্কিন যেমনই হোক না কেন স্কিন কেয়ার কমবেশি আমরা সবাই করি। কিন্তু ন্যাচারালি স্কিনের ব্রাইটনেস কীভাবে বাড়বে, কীভাবে একনে প্রন প্রবলেমের সল্যুশন হবে, আবা...

দ্য ওয়েডিং প্ল্যানার
লাইফ স্টাইল

দ্য ওয়েডিং প্ল্যানার

পানচিনি, মেহেদি, গায়ে হলুদ, ব্রাইডাল শাওয়ার, বিয়ে, বৌভাত – একটি বিয়েতে কত আনুষ্ঠানিকতাই না মানুষ পালন করে। সবটা মিলেই বিয়ে যেন ঠিক একটি উৎসব। আর আকাশ...

আরও পড়ুন

বাসা বদল | কিছু গুরুত্বপূর্ণ টিপস যা মনে রাখা জরুরি!
গৃহসজ্জা

বাসা বদল | কিছু গুরুত্বপূর্ণ টিপস যা মনে রাখা জরুরি!

অনেকেই নতুন মাসের শুরুতেই উঠবেন নতুন বাসায়। পিছনে ফেলে আসবেন পুরনো বাসার স্মৃতিগুলো আর সাথে নিয়ে আসবেন বাসা বদলের বেশ কিছু ঝক্কি ঝামেলা। বাসা বদল কর...

সিরামিকের কাপ পিরিচ দিয়ে বানিয়ে ফেলুন আকর্ষণীয় ডেকোর আইটেম
গৃহসজ্জা

সিরামিকের কাপ পিরিচ দিয়ে বানিয়ে ফেলুন আকর্ষণীয় ডেকোর আইটেম

আমাদের অনেকের বাসাতেই সিরামিকের বাসনপত্র আছে। এগুলোর মধ্যে বাহারি রঙের কাপ পিরিচগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তবে দেখতে যতটা সুন্দর, এগুলো ভেঙেও যায় খুব...

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!
গৃহসজ্জা

ছোট বাসা সাজানোর টিপস অ্যান্ড ট্রিকস!

ছোট বাসা কীভাবে রঙ করবেন, সাজাবেন সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেকেই নিশ্চয়ই ভাবেন? নেক্সট কয়েকটা লেখায় একটুখানি জায়গায় কীভাবে জিনিসপত্র গোছগাছ করে...

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস
মেকআপ

কমপ্লিট আইলুক পেতে ফেইক আইল্যাশ অ্যাপ্লাইয়ের ৭টি স্টেপস

পারফেক্ট মেকআপ লুকের জন্য আইলুকটাও হতে হয় কমপ্লিট। আর আইলুক কমপ্লিট হওয়ার জন্য ফেইক আইল্যাশ অ্যাপ্লাই করতে হবে সঠিকভাবে। অনেকেই চোখের পাপড়িতে ঘন করে ম...

ভাড়া বাসা | কীভাবে সাজাবেন?
গৃহসজ্জা

ভাড়া বাসা | কীভাবে সাজাবেন?

ভাড়াটের পেইন শুধু ভাড়াটেই জানে, এইটা ধরবেন না, ওইটা ছোঁবেন না, পেরেক ঠুকবেন না, রঙ যেন নষ্ট না হয়! পানি গ্যাসের হাজার সমস্যা, বাড়িওয়ালার উদ্ভট আবদার আ...

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!
লাইফ স্টাইল

পোষা বিড়াল থাকলে ঘর পরিষ্কার রাখার দারুণ ৫টি হ্যাকস!

বাড়িতে যে কোনো পোষ্য থাকা মানেই তার জন্য আলাদা যত্ন নিতে হয়। বাড়ির ছোট্ট সদস্যটির প্রতি পেট প্যারেন্টসদের থাকে আলাদা নজর। আর থাকবে নাই বা কেন? সারাদিন...

…