দুর্ঘটনার পর শিশুর ট্রমা কাটিয়ে তুলতে বাবা-মা কীভাবে সাহায্য করবেন?

জান্নাতুল কাওসার · Jul 23, 2025 · 1 min read

দুর্ঘটনার পর শিশুর ট্রমা কাটিয়ে তুলতে বাবা-মা কীভাবে সাহায্য করবেন?

দুর্ঘটনার পর শিশুর ট্রমা যেন নিঃশব্দ এক ভূমিকম্পের মতো—চোখে দেখা যায় না, অথচ ভেতরে সবকিছু ভেঙেচুরে দেয়। একটা হঠাৎ আগুন লাগা বা বিস্ফোরণের ঘটনা, কোনও গাড়ি দুর্ঘটনা বা কাছের কাউকে রক্তাক্ত হতে দেখা অথবা কারো মৃত্যু প্রত্যক্ষ করা —এই সব অভিজ্ঞতা শিশুদের মনে গভীর ভীতি সৃষ্টি করতে পারে। আর সেটাই হয়ে ওঠে শিশুর ট্রমা।

মার্কিন সংস্থা CDC (Centers for Disease Control and Prevention)-র তথ্য অনুযায়ী, ৮০% এর বেশি শিশুই জীবনের কোনও না কোনও সময় ট্রমাটিক ঘটনার মধ্য দিয়ে যায়। আর সময়মতো সাড়া না দিলে এই মানসিক ক্ষত দীর্ঘমেয়াদে শিশুর আচরণ, ঘুম, আবেগ ও মনোযোগে প্রভাব ফেলে।এমন অবস্থায় বাবা মা হিসেবে আপনারা তাদের কীভাবে সাহায্য করতে পারেন- সে বিষয়েই আমাদের আজকের লেখা।

দুর্ঘটনার পর শিশুর ট্রমা দূর করতে বাবা মায়ের করণীয়

দুর্ঘটনার কথা মনে করে শিশু আতঙ্কিত হতে পারে

শিশুদের ট্রমা কীভাবে বোঝা যায়?

শিশুরা অনেক সময় ভাষায় প্রকাশ করতে পারে না তাদের ভেতরের ভয়। অতিরিক্ত আতঙ্কে অনেক সময়ই শিশু তার আবেগ অনুভূতির সঠিক প্রকাশ করতে পারে না।

এরকম অবস্থায় ট্রমার লক্ষণগুলো বেশিরভাগ সময় শিশুর আচরণেই ধরা পড়ে।

  •  হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া
  •  বারবার সেই ঘটনার কথা বলা বা আঁকা
  •  ঘুমে সমস্যা, দুঃস্বপ্ন
  •  অকারণে ভয় পাওয়া, মা-বাবাকে আঁকড়ে ধরা
  •  খাওয়ায় অনীহা বা অতিরিক্ত চঞ্চলতা, রেগে যাওয়া
  •  দুর্ঘটনার স্থান বা তার সাথে সম্পর্কিত কিছু পরবর্তীতে দেখলেও আতঙ্কিত হয়ে যাওয়া

গবেষণায় বলা হয়, শিশুদের ব্রেইন গাঠনিক পর্যায়ে থাকায় তারা স্ট্রেস বা দুর্ঘটনার প্রভাব আরও তীব্রভাবে অনুভব করে। মনোবিজ্ঞানীদের মতে, শিশুরা যেভাবে একটি ঘটনা মনে রাখে, তাতে সেটি তাদের ভবিষ্যৎ আচরণ ও আবেগকে এবং তার মানসিক বিকাশ কে গভীরভাবে প্রভাবিত করতে পারে। কাজেই, শিশু কোনও ট্র্যাজেডির মধ্য দিয়ে গেলে অবশ্যই তার মানসিক যত্নের দিকে বিশেষ খেয়াল রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

শিশুর ট্রমা দূর করতে বাবা মা কীভাবে সাহায্য করবেন?

শিশুর ভয় দূর করতে তাকে জড়িয়ে ধরুন
১. শিশুকে নিরাপদ অনুভব করান

দুর্ঘটনার পর শিশুর সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা বোধ। তাকে বারবার আশ্বস্ত করুন—"তুমি এখন নিরাপদ", "তোমার পাশে আমরা আছি।"

২. জোর করে ভুলিয়ে দিতে যাবেন না

অনেক সময় আমরা বলি, “আর ভেবো না, ওসব কেটে গেছে।” কিন্তু শিশুর মন তখনও আটকে আছে সেই ভয়াল মুহূর্তে। তাই তাকে বোঝান, আপনি আছেন, শুনছেন এবং তার মনের অবস্থা অনুভব করছেন।

৩. স্পর্শের মাধ্যমে শিশুকে ভরসা দিন

ছোট ছোট স্পর্শ শিশুর ভেতরের ভেঙ্গে যাওয়া আত্মবিশ্বাস গড়তে সাহায্য করে। মায়ের কোলে ঘুম, বাবার হাতে হাত রেখে হাঁটা, আলিঙ্গন- এতে শিশু ভালো বোধ করে ।

শিশু কে নিরাপদ বোধ করান
৪. শিশুকে কথা বলতে দিন

গল্প বলার সময় শিশুটি যদি বারবার দুর্ঘটনার স্মৃতি বলে, থামিয়ে দেবেন না। এটি ট্রমা কাটানোর প্রক্রিয়ার অংশ। তাকে আঁকতে দিন, বলতে দিন- মনের কথা বেরিয়ে আসতে দিন। তবে জোর করে কিছু বলাতে যাবেন না।

৫. রুটিনে ফিরিয়ে আনুন

ট্রমা কাটানোর এক শক্তিশালী উপায় হল শিশুকে চেনা রুটিনে ফিরিয়ে আনা। ঘুম, খাওয়া, খেলা সময়মতো হলে শিশু একরকম স্বস্তি ও নিয়ন্ত্রণবোধ ফিরে পায়।

৬. প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন

যদি লক্ষণগুলো কিংবা ভয় বাড়তেই থাকে—তাহলে চাইল্ড সাইকোলজিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন।

আমাদের মনে রাখতে হবে, একটি দুর্ঘটনার সাক্ষী হলে শিশুর মনে যে ক্ষত সৃষ্টি হয় তা বাস্তব। শিশুকে চাপ প্রয়োগ করে, বকাঝকা করে তাকে হুট করেই স্বাভাবিক জীবনে আনা সম্ভব নয়।

দুর্ঘটনার স্মৃতি, আতঙ্ক শিশুর ছোট্ট হৃদয়টাকে কাঁপিয়ে দেয়। বাবা মা হিসেবে সেই হৃদয়কে সময় দিন, ছায়া দিন, স্পর্শে ভরিয়ে দিন। কারণ একটি শিশুর ট্রমা কাটিয়ে ওঠার সবচেয়ে শক্তিশালী ওষুধ হল ভালোবাসা। সেই গানের মতো, “প্রতিটি শিশু ফুলেল হোক, সবার ভালোবাসায়”।

ভালোবাসা, আদর ও যত্নে ভালো থাকুক এই পৃথিবীর প্রতিটি শিশু।

ছবি- সাটারস্টক  

সম্পর্কিত লেখা

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!
মা ও শিশু

শিশুর ত্বকের যত্ন করে নিন ১০টি উপায়ে!

সংসারে একজন নতুন অতিথি আসার মত আনন্দ বোধহয় আর কিছুতে নেই! কোন দম্পতির ঘর আলো করে যখন সন্তান আসে, তখন সেই মুহুর্তটিকে মনে হয় বেশ সুখের, তৃপ্তির। শুরু থ...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন
মা ও শিশু

নবজাতক শিশুর যত্নে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন

পরিবারে যখন নতুন অতিথি আসে আমাদের খুশির সীমা থাকে না। সবাই প্রস্তুতি নিতে থাকে নতুন শিশুর আগমন উপলক্ষে। এতকিছুর মাঝেও থাকে হাজার রকমের চিন্তা। কীভাবে...

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

আরও পড়ুন

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!
মা ও শিশু

শিশুর অবাঞ্চিত হেঁচকি ওঠা বন্ধে ১০টি টিপস!

নবজাতক থেকে শুরু করে সব বয়সের অনেক শিশুরই দেখা যায় খাওয়ানোর সময় অযাচিত হেঁচকি উঠতে থাকে। যদিও হেঁচকির ব্যাপারটি বেশ স্বাভাবিক, কিন্তু অনেক সময় বাবা মা...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!
মা ও শিশু

শিশুর ওজন বৃদ্ধির জন্য খাদ্য তালিকায় রাখুন ৭টি ফুডস!

শিশুদের ওজন নিয়ে বাবা-মায়ের চিন্তার কমতি নেই। শিশুর ওজন বাড়াতে খাবার তালিকায় কী ধরনের খাবার রাখবেন? শিশু খাবার খেতে চায় না, দিন দিন রোগা হয়ে যাচ্ছে -...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

…