বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ১)

sub-editor · Dec 23, 2017 · 1 min read

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ১)

বিয়ে মানে একটা জীবনের এক নতুন অধ্যায়।তাই এই নতুন জীবনের পথচলায় শুরুটা কীভাবে সুন্দর এবং স্মরণীয় করে রাখা যায় এই নিয়ে কারও প্রচেষ্টার কোনও কমতি থাকে না। তাই বিয়ে নিয়ে চলে নানা আয়োজন।বিয়ের কেনাকাটা নিয়েও থাকে নানান প্রশ্ন। বাজেটের মধ্যে আপনার বিয়ের কেনাকাটা কীভাবে পরিপূর্ণ করা যেতে পারে সেই নিয়ে আমাদের এই আয়োজন।

বিয়ের কার্ড বা নিমন্ত্রণপত্র

বিয়েতে আত্মীয়স্বজন,বন্ধুবান্ধবদের নিমন্ত্রণ তো করতেই হবে। শুধু নিমন্ত্রণপত্র হিসেবেই নয়, কার্ডের মাধ্যমে আপনার রুচিবোধ এবং পছন্দের ও আভাস পাওয়া যাবে। তাই বিয়ের কার্ড হওয়া চাই একটু দৃষ্টিনন্দিত। বর্তমানে বিয়ে এবং বৌ-ভাতের পাশাপাশি গায়ে হলুদের জন্য ও কার্ড দেওয়া হয়ে থাকে। তবে গায়েহলুদের কার্ড বিয়ের কার্ডের মতো জমকালো না করে একটু সিম্পল কালারফুল করতে পারেন।

দোকান এবং ধরণ ভেদে সাধারণ কার্ডের দাম ২০-৫০ টাকা পর্যন্ত হতে পারে। আর মখমলের তৈরি কার্ডের দাম ৬০ টাকা থেকে শুরু।

বাংলাবাজার ও পল্টনে কার্ডের বাজার রয়েছে। এছাড়া কাটাবন নিউ মার্কেটেও রয়েছে কার্ডের কিছু দোকান। এছাড়া আজাদ কিংবা আইডিয়াল প্রোডাক্টসে ও ভালো মানের বিয়ের কার্ড পাবেন। তাছাড়া বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রয়েছে যারা আপনার ইচ্ছে এবং পছন্দমতো ডিজাইনের কার্ড তৈরি করে দেবে।

গায়ে হলুদের সরঞ্জাম

‘দাও গায়ে হলুদ পায়ে আলতা,হাতে মেহেদি’ ‘হলুদ বাটো,মেন্দি বাটো,বাটো ফুলের মৌ’গায়ে হলুদের রয়েছে এরকম বহু প্রচলিত গান। কারণ বিয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে গায়ে হলুদ।তাই একে সবচেয়ে সুন্দর ভাবে উদযাপন করা চাই।

হলুদের তত্ত্বের উপকরণের মধ্যে থাকে-ডালা, কুলা, প্রদীপ, বাটি, রাখি, চন্দন, সোহাগপুরী, আফসান, হলুদ তোয়ালে, মেহেদি, ছোট পালকি, ঝুড়ি, মাছডালা, হাড়ি, পান-সুপারি, জর্দা, মিষ্টি, কনের জন্য কসমেটিক প্রভৃতি। এগুলো আলাদা করে কিনে নিজেই ডালা তৈরি করে নিতে পারেন। অথবা ডালার তৈরি সেট কিনে নিতে পারেন যেখানে সব সাজানো থাকবে।

এছাড়া ফুল গায়ে হলুদের অন্যতম অনুষঙ্গ। গহনা কিংবা স্টেজ সাজাতে প্রাকৃতিক ফুলের পাশাপাশি কৃত্রিম ফুল ও ব্যবহৃত হচ্ছে বর্তমানে।

কোথায় পাবেন?

এলিফ্যান্ট রোডে অনেক দোকান রয়েছে যেখানে পেয়ে যাবেন হলুদের সব উপকরণ।এছাড়া কাটাবন, নিউ মার্কেট, গাউসিয়া, বসুন্ধরা সিটির লেভেল-৮, যমুনা ফিউচার পার্ক, ইস্টার্ন প্লাজাতে পাবেন হলুদ সামগ্রী। এছাড়া বিভিন্ন ফ্যাশন হাউজ যেমন- রঙ, ইনফিনিটি, অঞ্জন’স এগুলোর শোরুমেও গায়ে হলুদের সকল উপকরণ পেয়ে যাবেন।

শাহবাগ, গাউসিয়া, এলিফ্যান্ট রোডের ফুলের দোকানগুলোতে পেয়ে যাবেন প্রয়োজনীয় ফুল।এসব দোকানে গায়ে হলুদের জন্য ফুলের গহনার সেট ও পেয়ে যাবেন।

দরদাম 

ডালা ১৫০-৬০০ টাকা, কুলা ১৫০-৬০০ টাকা, প্রদীপ বাটি ১০-৫০ টাকা। এছাড়া বিয়ের উপটান-চন্দন, সোহাগপুরীর দাম পরবে ২০০-৬০০ টাকা।মেহেদি, আলতা ৪০-১৫০ টাকা। ঝুড়ি, পালকি, রুমাল, আফসান এগুলোর দাম পড়বে ১০০-৮০০ টাকা। পান-সুপারি, মাছডালা ৩০০-১৫০০ টাকা।তত্ত্বের সেট কিনতে চাইলে দাম পড়বে ৫০০-৩০০০ টাকা।

ছবি - সাটারস্টক লিখেছেন - আফসানা প্রীতি

বাজেটের মধ্যেই বিয়ের কেনাকাটা (পর্ব ২)

সম্পর্কিত লেখা

গায়ে হলুদের কেনাকাটা
ব্রাইডাল

গায়ে হলুদের কেনাকাটা

বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় কনে-বর কে হলুদ লাগিয়ে। গায়ে হলুদের বিয়ের দিন এর মত ঝক্কি-ঝামেলা না থাকলেও, ছোট ছোট অনেক দিক দেখতে হয়। যেমন - বর-কনের ডালা স...

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?
বিউটি টিপস

হবু কনের প্রস্তুতি | বিয়ের আগে নিজের দিকে খেয়াল রাখছেন তো?

বিয়ে একজন নারীর জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। বিশেষ এই দিনটি নিয়ে সব মেয়েরই অনেক পরিকল্পনা থাকে। সেই সাথে বিয়ের পোশাক কেমন হবে, কেমন সাজ হবে,...

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?
ব্রাইডাল

বিয়ের আগে কনের প্রস্তুতি | ১ মাসে কীভাবে তৈরি হবেন?

বিয়ের দিনটি হয় একটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর মধ্যে একটি। এদিন বিয়ের কনেই হচ্ছে আসরের মধ্যমণি। তাই সবার চোখ থাকে সেদিন বিয়ের কনের দিকে। আর প্...

নতুন বউ এর মেক-আপ বক্স
ব্রাইডাল

নতুন বউ এর মেক-আপ বক্স

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থ...

আরও পড়ুন

বিয়ের সাজের যত কথা
ব্রাইডাল

বিয়ের সাজের যত কথা

হবু কনেদেরকে অভিনন্দন! বিয়ের প্রস্তুতি নিয়ে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন, তাইতো? তবে এটাও নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে বিয়ের পরিকল্পনা...

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?
লাইফ স্টাইল

সেভ মানি | টাকা জমানোর ৭টি উপায় জানেন কি?

বেতন হাতে আসতে না আসতেই চলে যায়? কোনভাবেই টাকা জমাতে পারছেন না? এই আফসোস অনেকেরই, কিন্তু টাকা জমানোর জন্য সঠিক পদক্ষেপ কয়জনই বা নিচ্ছে? হয়তো আপনার প্র...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

…