বেবির সেনসিটিভ স্কিন সেভিওর!

অর্থিয়া · Dec 10, 2017 · 1 min read

বেবির সেনসিটিভ স্কিন সেভিওর!

ছেলেটার জন্মের সাথে সাথে যেন আমার ও নতুন করে জন্ম হলো। প্রথমবার মা হলাম। সে এক রোলার কোস্টার রাইড আমার জন্য! একজন এই পরামর্শ দিচ্ছে, আরেকজন সেই বাণী দিচ্ছে। ছেলেটার স্কিনটাও সেনসিটিভ। কিছুই লাগানো যায় না। স্কিনে র‍্যাশের মতো বের হয়ে গেলো। আমার স্কুল ফ্রেন্ড ডার্মাটোলজিস্ট। ওর কাছে ছেলেকে নিয়ে গেলাম দেখাতে। র‍্যাশ দূর করার মেডিসিন আর অয়েন্টমেন্ট দিল। আর ক্লোজেটের ভিতর থেকে অ্যাভিনো টুয়েন্টি ফোর আওয়ার ময়েশ্চার লোশনটা দিয়ে বললো, বাবুর গায়ে এইটা ইউজ করতে। তারপর থেকে ছেলের জন্য এই লোশনটাই ব্যবহার করছি। আর ওর সাথে সাথে আমিও আমার স্কিনে এটাই ইউজ করছি। সেনসিটিভ ড্রাই স্কিনের জন্য one of the best products এটি।

অ্যাভিনো ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত স্কিনকেয়ার এবং হেয়ারকেয়ার ব্র্যান্ড, যার ফাউন্ডার আমেরিকান বেইজড ইনভেস্টর ও ফিলানথ্রপিস্ট দু’ভাই অ্যালবার্ট এবং সিডনী মুশার। এবং তারা প্রাকৃতিক উপাদানের উপর বেইজ করে তাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। Avena Sativa হচ্ছে ওটসের ল্যাটিন নাম, যেখান থেকে মূলত অ্যাভিনো ব্র্যান্ডটার নাম আসে।

[picture]

প্যাকেজিং

৩৫৪ এম এল এর অফ হোয়াইট রঙের বোতলে, আকাশি রঙের পাম্প ডিজাইনড মুখে আসে লোশনটি, মেড ইন ক্যানাডা। এতে লেখা আছে যে এটা ফ্র্যাগরেন্স ফ্রি, প্যারাবেন ফ্রি, প্ল্যাথালেট ফ্রি, এবং ডিমেথিকোন স্কিন প্রোটেক্ট্যান্ট সমৃদ্ধ, যাতে ন্যাচারাল কলোইডাল ওটমিল আছে। এবং একজেমাসহ ড্রাই স্কিনের জন্য এই ফর্মুলাটা ভীষণ উপযোগী। প্যাকেজিং এ বলা আছে যে এটা ২৪ ঘণ্টা পর্যন্ত স্কিনকে ময়েশ্চারাইজড রাখে।

কনসিস্টেন্সি

কনসিস্টেন্সি বেশ থিক। যার জন্য অল্প একটু লোশন নিয়ে আমার বেবির সারা গায়ে ম্যাসাজ করলে সারাদিন স্কিন ময়েশ্চারাইজড থাকে। আমি এখন রাতে ঘুমানোর আগে একবার ছেলেকে লোশন লাগিয়ে দেই, আর বেলা ১১টায় গোসলের পরপর।

প্রোডাক্টটির যে যে দিকগুলো ভালো লেগেছে -

  • ফ্র্যাগরেন্স ফ্রি। আমি পারসোনালি নিজের স্কিনের জন্যই সুগন্ধিযুক্ত প্রোডাক্ট পছন্দ করি না। আর এটা তো আমার বাচ্চার স্কিন। এই লোশনে কোন সুগন্ধি দেয়া নেই যেটা আমার ভীষণ পছন্দ হবার একটি কারণ।
  • প্যারাবেন ফ্রি। পত্রপত্রিকা আর ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে নিশ্চয়ই জানেনই যে প্যারাবেন স্কিনের জন্য কতটা হার্মফুল। বাচ্চাদের তুলতুলে স্কিনে নিশ্চয়ই প্যারাবেন সমৃদ্ধ কোন কিছু আপনি ব্যবহার করতে চাইবেন না।
  • অ্যালকোহল ফ্রি।
  • স্টেরয়েড ফ্রি।
  • প্ল্যাথালেট ফ্রি। এইটাও লং টার্মে স্কিনে ইউজড হলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এই লোশনে সেটা নেই।
  • ড্রাই স্কিনের জন্য অনেক বেশি ময়েশ্চারাইজিং, বেশ থিক ফর্মুলা লোশনটার।
  • নন-গ্রীজি ফর্মুলা, মাখলে চটচটে হয়ে থাকে না।
  • দ্রুত স্কিনে অ্যাবসর্ব করে নেয়।
  • বাচ্চাদের স্কিনে একবার লাগালে প্রায় সারাদিনই রি-অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না। তবে আমার স্কিনে লাগালে যেহেতু আমি অ্যাডাল্ট, এসিতে থাকা হয় অলমোস্ট সারাদিন, এবং সেই সাথে সারাদিনে অনেকবার হাত ধোয়া হয়, আমাকে রি অ্যাপ্লাই করতে হয়।
  • সেনসিটিভ স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট।
  • মাল্টিপারপাস এবিলিটি। আমার নিজের স্কিন ও খুব সেনসিটিভ, আমাকে আমার জন্য আলাদা করে লোশন কিনতে হয় না। আমি আর আমার ছেলে একই লোশন ব্যবহার করি। মাঝেমাঝে আমার নারকেল তেল শেষ হয়ে গেলে এইটা দিয়ে মেকআপ ও তুলে ফেলি, কোন অসুবিধে হয় না।

প্রোডাক্টটির যে যে দিকগুলো ভালো লাগেনি -

  • অনেকের কাছে প্রাইস টা বেশি মনে হতে পারে।
  • প্রোডাক্টটি বাংলাদেশে খুব কম জায়গাতেই পাওয়া যায়।

মূল্য, রেটিং এবং প্রাপ্তিস্থান

বাংলাদেশি টাকায় ৩৫৪ এম এল এর বোতলের দাম ১,৬০০/- টাকা এবং ৫৩২ এমএল-এর দাম ১৯৫০/- টাকা।

আমি একে ব্যক্তিগতভাবে রেটিং দিবো ৯/১০।

আমার ডার্মাটোলজিস্ট সেই ফ্রেন্ডের দেয়া সেই বোতলটি শেষ হবার পর থেকে আমি যমুনা ফিউচার পার্কের শপ.সাজগোজ.কম থেকে এই লোশনটা কিনি। তাদের  যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার-এর শাখায়ও এটা পাওয়া যায়। তাছাড়াও আরো কিছু অনলাইন শপ এবং কিছু বড় ফার্মেসিতে এখন এই প্রোডাক্ট-টা পাওয়া যাচ্ছে।

আমার ছেলের স্কিন যেরকম সেনসিটিভ এবং সেই সাথে ড্রাই, আমি অবশ্যই বারবার এই লোশনটাই কিনবো।

ছবি – কৌশিক ইকবাল

সম্পর্কিত লেখা

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!
চুল

প্যারাসুট আয়ুর্বেদিক গোল্ড ব্যবহারে দেখুন আমার চুলের কী অবস্থা!

অনেক দিন হয়ে গেল সাজগোজে এফরডেবল কোন কসমেটিকের রিভিউ লেখা হচ্ছে না। তার জন্য খুবই দুঃখিত! বেশ কিছু পার্সোনাল কারণে নতুন কোন প্রোডাক্ট ট্রাই করা বা রিভ...

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো
মেকআপ

সেনসিটিভ স্কিনে মেকআপ করার সময় খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

“কোনো মেকআপ প্রোডাক্ট ব্যবহার করলেই আমার স্কিনে ইরিটেশন, একনে দেখা দেয়"- এরকম সমস্যা কিন্তু আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি। যদি আপনার স্কিন কন্ডিশন...

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?
ত্বক

ত্বকের জন্য আসলেই কতটা উপকারী আয়ুর অ্যাসট্রিনজেন্ট?

আজ যে প্রোডাক্ট নিয়ে কথা বলব তার সাথে আমার সম্পর্ক প্রায় ৮-৯ বছরের পুরনো। আমার জীবনে প্রথম ব্যবহার করা টোনার এটি। একচুয়ালি টোনার নয়... অ্যাসট্রিনজেন্ট...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

আরও পড়ুন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

আমার ভালো থাকার গল্প!
লাইফ স্টাইল

আমার ভালো থাকার গল্প!

আমি খুবই পজেটিভ মাইন্ডের একজন মেয়ে। সবসময়ই হাসিখুশি থাকতে পছন্দ করি। শুধু পছন্দ করি বললে তা ভুল হবে। হাসিখুশি থাকিও আমি। সবাই আমার মুখে হাসি দেখেই অভ্...

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!
ত্বক

গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম | দাগহীন গ্লোয়িং স্কিন পাওয়ার দারুণ সল্যুশন!

কেন গুয়েরিসন নাইন কমপ্লেক্স ক্রিম নিয়ে কথা বলছি? জানেন? বয়স বাড়ার সাথে সাথে বেটার, একটু রিচ অ্যান্টি এজিং ক্রিম খোঁজা মানেই কিন্তু সারাজীবন তরুণ থাকার...

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন
রিভিউ

সোপ ফ্রি ও অ্যালোভেরা সমৃদ্ধ ক্লেনজার দিয়ে অয়েলি ও একনে প্রন স্কিনের যত্ন

'ঘুম থেকে ওঠার পর ফেইসে হাত দিতেই বেশ চিটচিটে ফিল হলো। বাইরে যেয়েও একই অবস্থা! আবার দিন দিন একনে প্রবলেমও বাড়ছে। এই অয়েল আর একনে কি কোনোভাবেই কন্ট্রোল...

M & KAORUCO ময়েশ্চার রিচ অল ইন ওয়ান জেল
ত্বক

M & KAORUCO ময়েশ্চার রিচ অল ইন ওয়ান জেল

সত্যি করে বলতে গেলে, আমি খুব কম মানুষকেই কস্মেটিকের প্যাকেজিং এর লেখাগুলো একটু মনোযোগ দিয়ে পড়ে কস্মেটিক কিনতে দেখি। উপাদানগুলো কি কি? নিজের স্কিনের সা...

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো এড়িয়ে চলবেন?
ত্বকের যত্ন

ড্রাই অ্যান্ড সেনসিটিভ স্কিন হলে কোন উপাদানগুলো এড়িয়ে চলবেন?

স্কিনকেয়ারে কোন কোন প্রোডাক্টস রাখা উচিত এটা নিয়ে আমরা খুবই কনসার্নড। এই বিষয়টিকে আমরা যেভাবে গুরুত্ব দেই, ইনগ্রেডিয়েন্ট সিলেকশনের সময় ততটা কেয়ারফুল থ...

…