সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করবেন কীভাবে?

sub-editor · Apr 04, 2017 · 1 min read

সঠিক স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করবেন কীভাবে?

আচ্ছা,  আমার স্কিন অয়েলি, আমার জন্যে কোন ময়েশ্চারাইজার ভালো হবে?  এই ধরণের প্রশ্ন সচরাচরই পাওয়া যায়।অনেকেই অনেক কিছু সাজেস্ট করলেও দেখা যায় স্কিনে স্যুট করছে না এবং আরো নানা প্রবলেম। কারণ, সবার স্কিন সমান নয়। তাই সবচেয়ে ভালো নিজের স্কিন কেয়ার প্রোডাক্ট নিজেই সিলেক্ট করা। কিন্তু অনেকেই কনফিউজড হয়ে যায় এই ব্যাপারে।  তাই আজকে জানাবো কিছু টিপস, যার মাধ্যমে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অনেকটা ধারণা পেয়ে যাবেন।  

১. স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে সবচেয়ে বেশী যেটা গুরুত্বপূর্ণ, তা হলো নিজের স্কিন টাইপ জানা। কারণ এতে কোন  প্রোডাক্টটি আপনার স্কিনের জন্যে তৈরী তা বুঝতে পারবেন। নিজের স্কিন টাইপ বুঝতে হলে একটি টেস্ট করতে পারেন। সকাল বেল ঘুম থেকে উঠে আপনার মুখের ত্বকে হাত বোলালেই তা বুঝতে পারবেন। যদি আপনার ত্বক খসখসে লাগে তাহলে আপনার ড্রাই স্কিন। যদি পুরো মুখ তেলতেলে লাগে, তাহলে আপনার অয়েলি স্কিন। আর যদি মুখের টি জোন এড়িয়া অয়েলি এবং বাকি অংশ নরমাল/ড্রাই লাগে তবে আপনার কম্বিনেশন স্কিন।

[picture]

২. অনেক চটকদার বিজ্ঞাপন দেখে মজে যাওয়া থেকে বিরত থাকুন। কারণ চট করে  হেলদি স্কিন পাওয়া সম্ভব নয়। এ জন্যে ধৈর্য ধরে ভালো কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হয়। অনেক প্রোডাক্ট দাবি করে যে, কয় দিনের মধ্যেই স্কিন ফর্সা , সুন্দর করে তুলবে। এই সবের দিকে পা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ। কারণ এতে স্কিনের ক্ষতি ছাড়া কিছুই হবে না।  

৩. নিজের জন্যে সময় নিন। সবসময় আপনি একবারেই আপনার জন্যে পারফেক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট খুজে পাবেন না। এজন্য সময় নিতে হবে। ইন্টারনেটে অনেক ধরণের প্রোডাক্ট এর রিভিউ পাবেন, সেগুলো চেক করতে পারেন। হুট করে শপে একটা প্রোডাক্ট দেখেই কিনে ফেলা উচিত নয়।

 ৪. অনেকেই ভাবেন, কমদামী প্রোডাক্ট খারাপ। বেশী দামি প্রোডাক্টগুলো ভালো কাজ করে। তাই হুট করে অনেকগুলো টাকা খরচ করে এক একটা প্রোডাক্ট কিনে ফেলেন। এটা কখনোই ঠিক না। বেশী দামি প্রোডাক্ট মানেই যে ভালো তা কিন্তু নয়। অনেক কমদামী প্রোডাক্টসও কিন্তু বেশী দামের প্রোডাক্টস এর মতো সেইম কাজ করে। তাই প্রোডাক্টস এর উপর প্রথমে রিসার্চ করতে হবে, এরপর এর দিকে হাত বাড়াতে হবে।  

৫. স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে এর উপাদানসমূহের দিকে নজর দিতে হবে। যে কোনো হ্মতিকর উপাদান যেমন, প্যারাবেন ইত্যাদি যুক্ত প্রোডাক্ট থেকে নিজেকে দূরে রাখবেন। চেষ্টা করবেন হারবাল উপাদান সমৃদ্ধ উপাদান যেমন - কোকোনাট অয়েল, আর্গান অয়েল, নিম, রোজমেরী ইত্যাদি সমৃদ্ধ প্রোডাক্ট কিনতে।  

৬. সবসময় চেষ্টা করবেন বিশ্বস্ত ব্র্যান্ডের প্রোডাক্ট কিনতে। কারণ এটা আপনার স্কিন বলে কথা। তাই এটা সবসময় মাথায় রাখবেন। যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি আগে ব্যবহার করেছেন এবং ভালো ফল পেয়েছেন, ওই সকল ব্র্যান্ডের প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন। তবে আপনি যদি নতুন কোনো ব্র্যান্ড ট্রাই করতে চান, তবে নেট থেকে আগে রিভিউ দেখে নেবেন।  

৭. আর যে জিনিসটা গুরুত্বপূর্ণ, তা হলো স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার আগে তা ট্রাই করে দেখা। এতে ওই প্রোডাক্টে আপনার অ্যালার্জেটিক প্রব্লেম আছে কিনা তা বুঝতে পারবেন। এছাড়াও স্কিনে স্যুট করে কিনা তাও বুঝতে পারবেন। তাই ভালো কোনো শপ থেকে প্রোডাক্ট অবশ্যই ট্রাই করে নেওয়ার চেষ্টা করবেন।  

৮. সর্বোপরি,  নিজের স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে নিজেকেই সচেতন ভুমিকা পালন করতে হবে। দরকার পড়লে স্কিন স্পেশালিষ্ট এর সাথে আলাপ করে নিতেও পারন। নইলে প্রোডাক্ট কিনে এনে বাসায় ফেলে রাখা ছাড়া উপায় থাকবে না।  

ছবি -  দিফ্যাশনস্টাইলওয়াল ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ  

সম্পর্কিত লেখা

স্কিন কেয়ার প্রোডাক্টস | অনলাইনে কিনতে কোন বিষয়গুলো লক্ষণীয়?
ত্বকের যত্ন

স্কিন কেয়ার প্রোডাক্টস | অনলাইনে কিনতে কোন বিষয়গুলো লক্ষণীয়?

"আরে বাহ!ফেস মাস্ক-টা এত ভালো! তাহলে তো কিনতেই হয়! আচ্ছা এখনই অর্ডার করে দেই। ২/১ দিনের মধ্যেই তো পেয়ে যাবো।" ২/১ দিন পর প্রোডাক্ট হাতে পেয়ে ২-৩ দিন...

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন
ত্বকের যত্ন

বয়সভেদে স্কিন কেয়ার | জেনে নিন ৫ ধরনের এজ গ্রুপের ত্বকের যত্ন

আমাদের প্রত্যেকের স্কিনই আলাদা। তবে, বয়সের সাথে সাথে আমাদের স্কিন কিন্তু পরিবর্তন হয়। আর আমাদেরও উচিত বয়সভেদে স্কিন কেয়ার করা যেহেতু বয়সের সাথে সাথে স...

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?
ত্বকের যত্ন

হাইড্রেটেড স্কিন পাওয়ার জন্য কেমন হওয়া উচিত স্কিন কেয়ার রুটিন?

ফ্রেশ ও হেলদি স্কিন আমরা সবাই চাই। কিন্তু আবহাওয়া, পরিবেশ এমনকি বয়সের সাথে সাথে স্কিন তার ন্যাচারাল হাইড্রেশন হারিয়ে নিষ্প্রাণ ও মলিন হয়ে পড়ে। আর ডিহা...

আরও পড়ুন

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?
বিউটি টিপস

অফিসে বসেও কীভাবে করবেন বেসিক স্কিন কেয়ার?

অফিসে বসেও ঝটপট করে নিন বেসিক স্কিন কেয়ার! অবাক হচ্ছেন তাইনা? সময়ের পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে আমাদের জীবন যাত্রার ধরণও। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আ...

ড্রাই স্কিনের মেকআপ প্রোডাক্টে কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকা যাবে না?
মেকআপ

ড্রাই স্কিনের মেকআপ প্রোডাক্টে কোন ইনগ্রেডিয়েন্টগুলো থাকা যাবে না?

ত্বকের ধরন অনুযায়ী যেমন স্কিন কেয়ার করতে হয়, ঠিক তেমনই খেয়াল রাখতে হয় মেকআপ প্রোডাক্ট ব্যবহার করার ক্ষেত্রেও। বিশেষ করে শুষ্ক ত্বকে মেকআপের ক্ষেত্রে এ...

হেলদি ও ফ্ললেস স্কিন পেতে সিলেক্ট করুন রাইট স্কিনকেয়ার প্রোডাক্টস!
রিভিউ

হেলদি ও ফ্ললেস স্কিন পেতে সিলেক্ট করুন রাইট স্কিনকেয়ার প্রোডাক্টস!

নিজেকে কে না ভালোবাসে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের উজ্জ্বল আর দাগহীন ফেইসটা দেখলে মনটাই ভালো হয়ে যায়, তাই না? যত ব্যস্ততাই থাকুক না কেন, নিজের যত্ন নিতে...

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?
বিউটি টিপস

পার্জিং vs ব্রেকআউট : এই দুইয়ের পার্থক্য জানেন কি?

সুন্দর এবং ক্লিয়ার স্কিন কে না চায়! স্কিনকে ভালো রাখতে আমাদের কতই না তোড়জোড়! আর ত্বকের যত্নে তাই আমরা অনেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করে থাক...

এত শখের ক্রিম/ময়েশ্চারাইজার থেকে ম্যাক্সিমাম বেনেফিট পাচ্ছেন তো?
ত্বকের যত্ন

এত শখের ক্রিম/ময়েশ্চারাইজার থেকে ম্যাক্সিমাম বেনেফিট পাচ্ছেন তো?

সত্যি কথা বলি? সিরিয়াসলি স্কিনকেয়ার করাটা শুধু কঠিনই নয় একই সাথে অনেক খরচের ব্যাপার। কারণ স্বাভাবিক, আপনার স্কিনের প্রবলেম সল্ভ করার জন্য যে শক্তির...

আপনার ত্বক সেনসিটিভ কিনা সেটা কীভাবে বুঝবেন?
ত্বকের যত্ন

আপনার ত্বক সেনসিটিভ কিনা সেটা কীভাবে বুঝবেন?

ত্বক একটু জ্বালাপোড়া করলেই আমরা ধরে নেই আমাদের মনে হয় সেনসিটিভ স্কিন এবং সেই অনুসারে ত্বকের যত্ন নেই আর প্রোডাক্ট সিলেক্ট করি। কিন্তু আসলেই কি তাই? শু...

…