চুলের যত্ন | আয়ুর্বেদের ভীষণ কার্যকরী ৮টি ভেষজ উদ্ভিদ

sub-editor · Sep 13, 2017 · 1 min read

চুলের যত্ন | আয়ুর্বেদের ভীষণ কার্যকরী ৮টি ভেষজ উদ্ভিদ

চুল পড়ে যাচ্ছে!

এ কথাটি মুখ দিয়ে উচ্চারণ করেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর!

এখন, চুল তো পড়ছে ঠিকই, চুল পড়ার সঠিক কারণটা কি আমরা জানি? সবার চুল কিন্তু একই কারণে পড়ে না। যে কারণে দেখা যায় যে, যার চুলে একটা প্রোডাক্ট কাজ করেছে, জরুরী না যে আরেকজনের চুল পড়া ও সেই একই প্রোডাক্টে কমবে। আর এখানেই আমাদের প্রয়োজন আয়ুর্বেদের।

[picture]

“আয়ু” শব্দের অর্থ “জীবন”, “বেদ” শব্দের অর্থ “জ্ঞান”। আয়ুর্বেদ শব্দের অর্থ হচ্ছে “জীবনজ্ঞান”। প্রায় ৫০০০ বছরের পুরোনো এই আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদের মাধ্যমে কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বক আর চুলের বিভিন্ন সমস্যা নির্ণয় করে তার জন্য উপযুক্ত সমাধান বের করে থাকে।

আজকে আমি চুলের স্বাস্থ্য রক্ষায়, চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে, খুশকিসহ চুলের যাবতীয় সমস্যা দূর করে আপনাকে সুন্দর, স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে চুল পাবার জন্য প্রাচীন আয়ুর্বেদের ৮টি ভীষণ কার্যকরী ভেষজ উদ্ভিদের গুণাগুণ জানানোর চেষ্টা করবো।

  • ভৃঙ্গরাজ (Bhringraj)

ভৃঙ্গরাজকে king of herbs বলা হয়ে থাকে। এটা নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের অকালপক্বতা রোধ করে, সেই সাথে এর calming effects যাদের নিদ্রাহীনতা আছে তাদেরকে ঘুমোতে সাহায্য করে।

  • ব্রাহ্মী (Brahmi)

চুলের গোড়াকে মজবুত করে তোলে, খুশকি দূর করে, চুলের উপরে একটি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে যার ফলে চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল আর শাইনি দেখায়, নতুন চুল গজাতে সাহায্য করে ফলে চুল অনেক বেশি ঘন দেখায়।

  • আমলকী (Amla)

আমলকীর ভিটামিন সি এর কথা কে না জানে! হেয়ারফল বন্ধ করে আর খুশকিসহ মাথার স্কাল্পের যাবতীয় সমস্যা দূর করে চুলকে করে তোলে ঘন, কালো আর সুন্দর।

  • অ্যালোভেরা (Aloevera)

অ্যালোভেরা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। আর এর ন্যাচারাল ময়েশ্চারাইজিং প্রোপার্টি চুলকে সিল্কি করে তোলে। এটা চুলে এক প্রকার প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে ফলে বাইরের তাপ, ধুলোবালি চুলের তেমন একটা ক্ষতি করতে পারে না।

  • মুকুনুউয়েনা (Mukunuwenna)

মুকুনুউয়েনা এক প্রকার জলজ ভেষজ উদ্ভিদ। এটার ও calming & cooling effect আছে। যাদের মাথাব্যথা, অনিদ্রার সমস্যা আছে তাদের জন্য ভীষণ উপকারী।

  • ভেতিভার (Vetiver)

ভেতিভার একটা ঘাস জাতীয় ভেষজ উদ্ভিদ, যেটা স্ক্যাল্পে কোন প্রকার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে দেয় না, চুলের জন্য টনিক হিসেবে কাজ করে, মাথাব্যথা আর অনিদ্রার সমস্যা ও দূর করে।

  • অশ্বগন্ধা (Ashwagandha)

অশ্বগন্ধায় থাকা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টস চুল পড়া রোধ করে, অকালপক্বতা রোধ করে, চুলের সার্বিক স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে।

  • মেথি (Fenugreek Seeds)

মেথিতে আছে প্রোটিন, লেসিথিন, এবং অনেক মিনারেলস যা নতুন চুল গজাতে সাহায্য করতে, চুলকে খুশকিমুক্ত স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে।

হার্বাল প্রোডাক্ট ব্যবহারের উপযোগিতা কিন্তু লিখে শেষ করা যাবে না। এসব প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ আপনার চুলের এবং স্কাল্পের কোন প্রকার ক্ষতি না করেই আপনার চুলের যাবতীয় সমস্যা দূর করতে সক্ষম। চুল পড়া, খুশকি, মাথাব্যথা, অনিদ্রা ইত্যাদি নানান সমস্যার সমাধান করতে সক্ষম এই ভেষজ উদ্ভিদগুলো। আর যদি চুলের যত্নের জন্য সবচেয়ে ভালো উপাদান তেলের সাথে এসব ভেষজের সংমিশ্রণ ঘটে, তাহলে চুলের জন্য সবচেয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব। হার্বাল তেলে থাকা প্রোটিন, ভিটামিন ই, ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টস চুলকে ডিপলি নারিশ করে, চুলের গোড়াকে মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলকে করে তোলে সিল্কি, শাইনি আর গর্জিয়াস। ক্ষতিকারক বিভিন্ন কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করার কারণে চুল যদি আপাতভাবে সুন্দর হয় ও, তবুও লং রানে দেখা যায় যে চুলের গোড়া নরম হয়ে যাওয়া, চুল পড়া, চুল রুক্ষ আর শুষ্ক হয়ে যাওয়া, মাঝখান থেকে ভেঙে পড়া, নিষ্প্রাণ দেখানোসহ আরো অনেক সমস্যা দেখা দিতে পারে।  তাই চুলের যত্নে আমি সবসময় হার্বাল প্রোডাক্টকেই বেছে নেই। সুন্দর এবং স্বাস্থ্যোজ্জ্বল চুল আপনার পুরো অ্যাপিয়ারেন্সকেই বদলে দিতে পারে।

So, lets return to nature, because that is the only way you can stay beautiful from inside.

ছবি - পিন্টারেস্ট ডট কম, স্টাইলক্রেজ ডট কম, স্টকফটো ডট কম লিখেছেন – ফারিন নাওয়াজ

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

আরও পড়ুন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?
চুলের যত্ন

চুল ঝরে পড়া | ৮টি প্রধান কারণ জানেন কি?

এমন কি কখনও ঘটেছে, "চুল ঝরে পড়ছে? কী করি?" অথবা, আপনি সকালে ঘুম থেকে জেগে দেখলেন বালিশের উপর কিছু চুল পড়ে রয়েছে? কিংবা, আপনার চিরুনিতে আগের চাইতে বেশি...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

…