চুলের যত্ন | শীতের আগাম প্রস্তুতি

sub-editor · Oct 27, 2017 · 1 min read

চুলের যত্ন | শীতের আগাম প্রস্তুতি

শীত এখনো আসেনি, আবার গরমও এখন আর নেই। তাই অনেকেই খুশি যে যাক বাবা সান ড্যামাজ থেকে তো বাঁচা গেলো। কিন্তু সামনেই যে আবার অপেক্ষা করছে শীতের রুক্ষ হাওয়া। শীতে চুল হয়ে পড়ে সবচেয়ে বেশি রুক্ষ, নিষ্প্রাণ আর শাইনলেস হয়ে পড়ে। এর সাথে খুশকির সমস্যা তো আছেই। তবে এই সব সমস্যাই কাটানো সম্ভব, এবং শীতের হাওয়া যাতে চুলের কোনও ক্ষতি না করতে পারে, সেজন্যে কিছু রেগুলার হেয়ার কেয়ার রেজিম মেনে চলতে হবে। চলুন তাহলে জেনে সেই বেসিক রুলস গুলো-

(১) শ্যাম্পু

গরমে যখন আমরা প্রায় প্রতিদিন চুলে শ্যাম্পু করতাম, এখন আর সেই দিন নেই। এখন থেকে শ্যাম্পু করার রুটিনটা একটু বদলে নিন। সপ্তাহে ৩ দিন শ্যাম্পু, চুলের জন্য যথেষ্ট। আর চুল যদি বেশি নিষ্প্রাণ হয়ে যায়, তাহলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন, তাতে চুলে অনেকটা ভলিউম চলে আসবে।

(২) তেল/ সিরাম

এই সময়ে যেহেতু মাথার স্ক্যাল্প অনেক বেশি ড্রাই হয়ে যায়, তাই তেল দেয়াটা অনেক বেশি জরুরি এই সময়। শীতের সময়ে নারকেল তেলের বদলে ভালো মানের অলিভ ওয়েল ব্যবহার করতে পারেন। অবশ্যই তেলটা গরম করে নেবেন এবং মাথার তালুতে আঙ্গুলের সাহায্যে লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এতে ব্লাড সারকুল্যাশন বাড়বে, চুলের গোঁড়ায় পুষ্টি পৌঁছাবে, খুশকি কম হবে। যদি আরেকটু ভালো ফলাফল চান, তাহলে পুরো চুলেই তেল লাগিয়ে ফেলুন। অথবা চাইলে ওভার নাইট সিরাম ব্যবহার করতে পারেন।

[picture]

(৩) কন্ডিশনার

সাধারণত আমরা হয় ডিপ কন্ডিশনিং করি, নয়তো লিভ-ইন-কন্ডিশনার ব্যবহার করি। সময় এসে গেছে চুলে কন্ডিশনারের ব্যবহারের নিয়মটা বদলে ফেলার। আমরা সাধারণত শ্যাম্পু করার পরে কন্ডিশনার লাগিয়ে থাকি।এ খন থেকে শ্যাম্পু করার আগেই করে নিন ডিপ কন্ডিশনিং, এরপরে শ্যাম্পু, সবশেষে লাগিয়ে নিন লিভ-ইন-কন্ডিশনার। আর কন্ডিশনার ব্যবহারের সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিন চুলে নিচের অংশকে।

(৪) চুল শুকান সঠিক নিয়মে

শীতে চুল শুকান বেশ কষ্টকর এবং সময় সাধ্য ব্যাপার বটে। আর যদি চুল লম্বা হয় তাহলে তো কথাই নেই। তবে ভেজা চুল এই সিজনে অনেক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠাণ্ডা লেগে যাওয়া থেকে শুরু করে, খুশকি, আগা ফেটে যাওয়া সহ আরও অনেক মেজর ড্যামাজ এর কারণ হয়ে দাঁড়ায় এই ভেজা চুল। প্রথমত, যদি বাড়িতে থাকেন, তাহলে চুল ভালোভাবে তোয়ালে চেপে চেপে শুকান, তারপরে সাধারণ বাতাসে বা ফ্যান ছেড়ে দিয়েই শুকিয়ে নিন।

আর যদি বাইরে যাওয়ার তাড়া থাকে, তাহলে চেষ্টা করুন হেয়ার ড্রাইয়ার এর সবচেয়ে লো হিট অর্থাৎ ঠাণ্ডা বাতাসে চুল শুকাবেন। আর যদি নেহাত বেশি তাড়া থাকে, যদি হাই হিট এ চুল শুকাতেই হয় তাহলে খেয়াল রাখবেন, তা যেন চুল থেকে অন্তত ১৫ সেমি দূরে থাকে। তবে সব সময় মনে রাখবেন শীতের সময় ব্লো-ড্রাই করার আগে অবশ্যই লিভ-ইন-কন্ডিশনার লাগাবেন এবং হাই হিট এ চুল শুকাতে হলে অবশ্যই প্রটেকটিভ স্প্রে ব্যবহার করবেন।

(৫) হেভি স্টাইলিং

শীতের সময় নেহাত পার্টি বা খুব বেশি প্রয়োজন ছাড়া অতিরিক্ত মুজ, স্প্রে বা হাই হিট দিয়ে স্টাইলিং থেকে অবশ্যই দূরে থাকতে হবে।

(৬) সঠিক ফেব্রিক

যারা মাথায় হিজাব পরেন, তারা এই সময়ে সিল্ক বা সাটিন এর স্কার্ফ ব্যবহার করুন। এতে করে চুল ভেঙে যাওয়া এবং চুলের ডগা ফেটে যাওয়া দুটো থেকেই রক্ষা পাবেন।

(৭) ডায়েট

সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেকে ভেতর থেকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি এবং ফল খেতে হবে। ডায়েট এ রাখতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার। তাহলে চুল থাকবে সুস্থ ও প্রানবন্ত।

এইতো গেলো শীত আসার আগে চুলকে সুন্দর ও স্বাস্থজ্জল রাখার বেসিক রুলস। শীতে চুলের যত্ন নিতে কি কি প্যাক ব্যবহার করবেন, তা নিয়ে আরেকটি লেখা খুব তাড়াতাড়ি আসবো আবার। ভালো থাকুন, সুন্দর থাকুন।

ছবি - পিন্টারেস্ট ডট কম

লিখেছেন - মাহবুবা বীথি

সম্পর্কিত লেখা

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার
চুল

ওজিএক্স কোকোনাট ওয়াটার শ্যাম্পু এন্ড কন্ডিশনার

শ্যাম্পু-এর রিভিউ লিখি না তেমন কারণ শ্যাম্পু আসলে কার চুলে কেমন হয় সেটা লিখে বুঝানো টাফ। আবার ক্যামেরা-তে যত কসরতই করি না কেন চুল কোন শ্যাম্পু-তে কতটু...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

আরও পড়ুন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড
চুলের যত্ন

হেয়ার ওয়াশের নয়টি ভুল যা চুল করছে ড্যামেজড

একরাশ ঝলমলে চুল কে না চায়! চুল পরিচর্যার প্রথমেই আসে শ্যাম্পুর ব্যবহার। প্রতিদিনের ধুলো ময়লা, ঘাম, বিল্ড আপ, খুশকি ইত্যাদি থেকে মাথার স্ক্যাল্প ও চুলক...

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?
চুলের যত্ন

হেয়ার কনসার্ন অনুযায়ী সঠিক কন্ডিশনার ব্যবহার করছেন তো?

ছোট হোক বা বড়, একরাশ ঝলমলে চুল সিল্কি চুল সবাই চায়। চুলের প্রতিদিনের পরিচর্যায় হেয়ার কন্ডিশনার একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। মার্কেটে অ্যাভেইলেবল কন্ডি...

কোঁকড়া চুলের বিশেষ যত্ন
চুলের যত্ন

কোঁকড়া চুলের বিশেষ যত্ন

কোঁকড়া চুল দেখতে সুন্দর কিন্তু সব সময় খুব বেশী ঝামেলাপূর্ণ। আর এই উদ্ধত চুল যাদের তারা অনেক সময় এটাকে সামলে রাখতে অনেক বেশী যন্ত্রণা ভোগ করে। তাই কোঁক...

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?
রিভিউ

হিট স্টাইলিংয়ের আগে চুলের ড্যামেজ কমাতে হিট প্রোটেক্টর ব্যবহার করছেন তো?

চুল শুকানোর জন্য আমরা অনেকেই রেগুলার হেয়ার ড্রাইয়ার ব্যবহার করে থাকি। আর বাসায় বসে যদি চুলে হিট দিয়ে স্টাইলিং করা যায়, তাহলে পার্লারে যাওয়ার কি দরকার!...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!
চুলের যত্ন

যে ভুলগুলোর কারণে নিজের অজান্তেই চুল হয়ে যাচ্ছে নিষ্প্রাণ ও রুক্ষ!

ঝলমলে সুন্দর চুল কে না চায়! আর এই প্রত্যাশা থেকেই আমরা কত ধরনের প্রোডাক্ট দিয়ে চুলের যত্ন নেই। কিন্তু তবু দেখা যায় যে প্রোপারলি যত্ন নেওয়ার পরেও চুল ক...

…