ডে টাইম মেকআপ | ন্যাচারাল ও ফ্ললেস লুকের জন্য ফলো করুন ৭টি স্টেপস!

তানিজা ইসলাম · Mar 20, 2022 · 1 min read

ডে টাইম মেকআপ | ন্যাচারাল ও ফ্ললেস লুকের জন্য ফলো করুন ৭টি স্টেপস!

বাইরে বের হলে একটু আধটু মেকআপ তো করা হয়ই, তাই না? ভার্সিটি, অফিস, আউটিং তো আছেই; আর কোথাও গেলে একটু তো পরিপাটি হয়ে হাজির হতে হয়। দিনের বেলায় হালকা ও স্নিগ্ধ মেকআপেই বেশি ভালো লাগে। ডে টাইম মেকআপ এর ক্ষেত্রে কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত। ড্রেস, অকেশন, ওয়েদার অনুযায়ী সাজে আসে ভিন্নতা। ন্যাচারাল ও ফ্ললেস লুক পেতে কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটা নিয়েই আজকের আর্টিকেল।

ডে টাইম মেকআপ লুক

ডে টাইম মেকআপ লুক ক্রিয়েট করতে স্কিন প্রিপারেশন বা বেইজ মেকআপ এর ক্ষেত্রে কিছু বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। অফিসে যাওয়ার সময় আপনার গেটআপ বা সাজ যেমন হবে, বন্ধুদের সাথে কোথাও বেড়াতে গেলে মেকআপ লুক তেমন হবে না, এটাই স্বাভাবিক। তবুও বেসিক কিছু রুলস আছে, যেগুলো ফলো করলে আপনার ওভারঅল লুক বেশ মার্জিত, স্নিগ্ধ ও পরিপাটি লাগবে। চলুন জেনে নেই বিস্তারিত।

১) আইস কিউব দিয়ে ম্যাসাজ করে নিন প্রথমেই

মেকআপ শুরুর আগে স্কিন ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এরপর একটি আইস কিউব টিস্যুতে পেঁচিয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করে নিন। এতে স্কিনের সেবাম প্রোডাকশন কন্ট্রোলে থাকবে, ওপেন পোরসের ভিজিবিলিটি কমবে ও স্কিন ফ্রেশ দেখাবে। যাদের স্কিন অয়েলি, বাইরে বের হলেই মুখ ঘেমে তেলতেলে হয়ে যায়, তাদের জন্য এটি একটি লাইফ সেভার হ্যাকস।

আইস কিউব দিয়ে ম্যাসাজ

২) মেকআপের আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাবে ত্বকে খুব দ্রুত বয়সের ছাপ চলে আসে। এছাড়া সানবার্ন, ডার্ক স্পটস, পিগমেন্টেশন এই ধরনের সমস্যাও দেখা দেয়। তাই দিনের বেলায় বাইরে বের হলে সানস্ক্রিন ক্লিপ করা যাবে না। স্কিন টাইপ ও কনসার্ন অনুযায়ী এখন বিভিন্ন ধরনের সানস্ক্রিন পাওয়া যায়। স্কিনে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, লং টাইম প্রোটেকশন দেয় ও ম্যাট ইফেক্ট দেয়, এমন একটি সানস্ক্রিন আপনাকে বেছে নিতে হবে।

৩) ন্যাচারাল বেইজ ক্রিয়েট করতে অ্যাপ্লাই করুন বিবি ক্রিম

ডে টাইম মেকআপ লুকে বিবি ক্রিম দিয়েই খুব সুন্দর ও ন্যাচারাল বেইজ ক্রিয়েট করতে পারেন। নো ফাউন্ডেশন মেকআপ লুকেও দিনের বেলাতে আপনাকে বেশ মার্জিত ও পরিপাটি লাগবে। চাইলে হালকা বা লাইট কভারেজ দেয়, এমন ফাউন্ডেশন ইউজ করতে পারেন। তবে আপনার স্কিনটোনের সাথে যেন সেটা পুরোপুরি ম্যাচ করে, সেদিকে খেয়াল রাখবেন। চোখের নিচে কালো দাগ ও ফেইসের স্পটস হাইড করতে কনসিলার বা কালার কারেক্টর অ্যাপ্লাই করতে পারেন।

৪) লুজ পাউডার বা কমপ্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিন

পারফেক্ট ফিনিশিং এর জন্য লুজ পাউডার বা কমপ্যাক্ট পাউডার দিয়ে বেইজ মেকআপ কমপ্লিট করুন। বড় ফেইস ব্রাশের সাহায্যে টি-জোনে লুজ পাউডার ডাস্টিং করে নিন। এতে ফেইসের অয়েলিনেস বা শাইনিভাব অনেকটাই কন্ট্রোল হবে। ন্যাচারাল ও ফ্ললেস লুক পেতে এই স্টেপটি অনেক বেশি ইফেক্টিভ! ছোট একটি ব্যাগে মেকআপের এই টুকটাক আইটেমগুলো ক্যারি করতে ভুলবেন না।

ডে টাইম মেকআপ

৫) ওয়াটার প্রুফ আইলাইনার ও মাশকারা দিয়ে কমপ্লিট করুন চোখের সাজ

দিনের বেলায় কালারফুল আই মেকআপ অ্যাভোয়েড করাটাই বেটার। চাইলে আপনি ন্যুড শেইডস বা একদম লাইট শেইডের আইশ্যাডো কালার পিক করতে পারেন। ভ্রু জোড়া শেইপ করে নিন প্রথমেই। আইব্রো পেন্সিল বা আইব্রো জেল ইউজ করতে পারেন। স্ম্যাজ প্রুফ, সোয়েট প্রুফ ও ওয়াটার প্রুফ আইলাইনার ও মাশকারা অ্যাপ্লাই করতে হবে। এতে গরমের দিনে বাইরে বের হলেও আপনার আই মেকআপ নষ্ট হবে না।

 

৬) স্কিনটোনের সাথে মিলিয়ে হালকা ব্লাশ দিয়ে নিন

ব্লাশ আপনার টোটাল লুককে কমপ্লিট করে। মেকআপের মাধ্যমে ন্যাচারাল লুক ফুটিয়ে তুলতে চাইলেও একটুখানি ব্লাশ অ্যাপ্লাই করতে হয়। যারা ফর্সা ত্বকের অধিকারী, তাদের জন্য সফট পিংক, লাইট পীচ, লাইট অরেঞ্জ বেশ ভালো অপশন। উজ্জ্বল শ্যামলা হলে পিংক আর কোরালের ওয়ার্ম শেইডগুলো ইজিলি ক্যারি করতে পারেন। শ্যামবর্ণের সাথে মভ কালারের ব্লাশ বেশ ভালো মানায়। অরেঞ্জ, ব্রিক রেড, ব্রাউনিশ পিংক এই ধরনের কালারও দারুণ স্যুট করে।

৭) ঠোঁটে দিন মানানসই লিপস্টিক বা টিন্টেড লিপবাম

অফিসে বা ভার্সিটিতে রেগুলার ইউজের জন্য ন্যুড, ব্রাউন বা পিংকিশ শেইডের লিপস্টিক বেশ ভালো মানিয়ে যায়। আপনার আউটফিটের সাথে ম্যাচ করে পারফেক্ট শেইডটি বেছে নিন। ডে টাইম মেকআপ লুকে আমি ম্যাট লিকুইড লিপস্টিকগুলো প্রিফার করি। অনেকে লিপস্টিকের বদলে টিন্টেড লিপবাম দিতে পছন্দ করেন।

পারফেক্ট মেকআপ লুক

লাস্ট ফিনিশিং ফর পারফেক্ট মেকআপ লুক

স্কিনে হাইড্রেশন ও ফ্রেশনেস ফিরিয়ে আনতে ফেইস মিস্ট দারুণ কাজ করে। ইনস্ট্যান্টলি হাইড্রেটেড স্কিন পেতে ফেইস মিস্ট স্প্রে করে নিন এবং বাইরে বের হলে ব্যাগেও ক্যারি করুন। ডে টাইম মেকআপ লুককে লং লাস্টিং করতে সেটিং স্প্রে ইউজ করতে পারেন। এতে রোদে বা ঘামে মেকআপ ছড়িয়ে যাবে না। যারা সারাদিনের জন্য বাইরে বের হচ্ছেন এবং স্কিন অয়েলি হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে, তাদের জন্য সেটিং স্প্রে মাস্ট হ্যাভ একটি প্রোডাক্ট।

শিমারি, শাইনি বা চকচকে ইফেক্ট দেয়, এমন মেকআপ প্রোডাক্ট দিনের বেলায় ইউজ না করাই ভালো। সাথে একটি বিষয় খেয়াল রাখবেন, বাসায় ফিরে কিন্তু খুব ভালোভাবে মেকআপ রিমুভ করতে হবে। ন্যাচারাল ও ফ্ললেস লুক পেতে এই ছোট ছোট ট্রিকসগুলো বেশ কাজে দিবে আশা করি। মেকআপের জন্য প্রয়োজনীয় সব প্রোডাক্টস শপ.সাজগোজ.কম এ পেয়ে যাবেন। সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর ( জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

  ছবি- সাজগোজ

Products in this article

W7 Liquid Eyeliner Pot

W7 Liquid Eyeliner Pot

(4)
8gm
৳ 330.00
W7 Lashtastic Mascara

W7 Lashtastic Mascara

(2)
15ml
৳ 550.00

সম্পর্কিত লেখা

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!
মেকআপ

এলিগেন্ট লুক পেতে ন্যুড মেকআপে নিজেকে সাজিয়ে নিন মাত্র ৬টি ধাপে!

মেকআপ করেও যদি ন্যাচারাল ও রিফ্রেশিং একটি লুক পাওয়া যায় তবে সেটা তো ভালোই হয়, তাই না? দেখে মনে হবে যেন কোনো মেকআপই বুঝি করা হয়নি, ব্যাপারটাও বেশ ইন্টা...

আরও পড়ুন

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?
বেইজ মেকআপ

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?

মেকআপ করতে কে না পছন্দ করে! সেটা প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ। দারুণ একটি মেকআপ লুক আনতে প্রয়োজন নিখুঁত বেইজ মেকআপ। কিন্তু মেকআপের বেইজ করতে...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ
মেকআপ

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ

কলেজে ফেয়ারওয়েল পার্টিতে পরার জন্য মায়ের একটি শাড়ি অনেক আগে থেকেই সিলেক্ট করে রেখেছে সাবিহা। সাথে ম্যাচিং ঝুমকা, গলার মালা আর চুড়িও কেনা হয়ে গেছে।...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

গ্লোয়িং ও ন্যাচারাল মেকআপ লুক নিজেই ক্রিয়েট করুন মাত্র ৫টি ধাপে!

মেকআপ আমাদের ফেইসের বেস্ট ফিচারগুলোকে ফুটিয়ে তুলতে হেল্প করে। আর সেই মেকআপ যদি গ্লোয়িং ও লং লাস্টিং হয় তাহলে তো কোনো কথাই নেই! বিভিন্ন মেকআপ লুকের ম...

ওয়েডিং গেস্ট গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?
মেকআপ

ওয়েডিং গেস্ট গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করবেন কীভাবে?

দেখতে দেখতে ওয়েডিং সিজন চলেই এলো! বছরের এ সময়টাতে কম বেশি সবারই বিয়ে কিংবা রিসেপশনের ইনভাইটেশন থাকে। এ প্রোগ্রামগুলোতে স্বাভাবিকভাবেই আমরা চাই নিজেকে...

…