এই গরমে সাথে রাখুন

সাজগোজ উপ সম্পাদক · Apr 26, 2014 · 1 min read

এই গরমে সাথে রাখুন

প্রচন্ড গরম,সাথে চিটচিটে ঘাম,বাতাসের আর্দ্রতা। এপ্রিল থেকে আগষ্ট মোটামুটি এই কয়েকটি মাস যেন আসে অভিশাপের মত। বিশেষ করে আপনি যদি হন তৈলাক্ত ত্বকের অধিকারী। একজনের মুখের ত্বক হয়ে পড়ে যেন এক একটি তেলের কূপ। সাথে সান ট্যান, ব্রণ তো আছেই। মেকআপ করাই যেন অসম্ভব হয়ে পড়ে। শুষ্ক ত্বকের অধিকারীরা তেলের ঝামেলায় না পড়লেও অতিরিক্ত ঘাম, র‍্যাশ দেখা দেয়।

তাই বলে ঘরে বসে থাকালে চলবে। অফিস, ক্লাস, ঘোরাঘুরি তো আর বাদ দেওয়া যায় না। তাই বের হওয়ার আগে সাথে রাখুন কিছু প্রয়োজনীয় জিনিস, যা আপনাকে এই অসহ্য গরমে সতেজ রাখতে সাহায্য করবে।

*** ওয়েট টিস্যু/ মেকআপ রিমুভিং ওয়াইপ্সঃ

প্রতিদিনতো আর ভারী দীর্ঘস্থায়ী মেকআপ করা সম্ভব হয় না আর ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম যতই অয়েল ফ্রি হোক এই গরমে ৩-৪ ঘণ্টা পর মুখ আবারো তেল তেলে হয়ে যায়। তাই সাথে রাখুন ওয়েট টিস্যু। এটি দিয়ে মুখ ভালো ভাবে মুছে ফেলুন। ওয়েট টিস্যূ সহজেই সব ধরনের মেকআপ, তেল, ময়লা দূর করতে সক্ষম।

আলমাস, প্রিয়,স্টার ডাস্টে সহজেই পাবেন ওয়েট টিস্যু বা মেকআপ রিমুভিং ওয়াইপ্স।

গোল্ডেন রোজ, পোজি, নিউট্রোজেনা বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ রিমুভিং ওয়াইপ্স পাওয়া যায়।

দাম ২০০-২৫০ টাকা।

*** টোনারঃ

ওয়েট টিস্যু দিয়ে মুখ মোছার পর তুলোয় টোনার নিয়ে মুখ ভালো ভাবে মুছে ফেলুন। এটি বাকি মেকআপ, তেল, ময়লা দূর করার পাশাপাশি লোমকূপ ছোট করে,তেল নিঃসরণ কম করে ও ত্বক সতেজ রাখে।

ক্লিন অ্যান্ড ক্লিয়ার, নিউট্রোজেনা, বডি শপ বিভিন্ন ব্র্যান্ডের টোনার পাবেন যেকোনও বিউটি শপে। দাম পড়বে ১৫০-১০০০ টাকা।

এছাড়াও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন গোলাপ জল। এটি টোনার হিসেবে বেশ ভালো কাজ করে।ত্বক ঠান্ডা ও সতেজ রাখে।

*** সানস্ক্রিনঃ

এই গরমে আর প্রচন্ড রোদে আর যাই ভুলে যান সানস্ক্রিন লাগাতেও সাথে রাখতে ভুলবেন না। মনে রাখবেন যত এসপিএফ যুক্ত সানস্ক্রিন হোক না কেন,৩ ঘণ্টা পর অবশ্যই রিঅ্যাপ্লাই করতে হয়। অন্তত এসপিএফ ৪০ যুক্ত সানস্ক্রিন রাখুন ব্যাগে আর মুখের সাথে হাত পায়ে লাগাতে ভুলবেন না। ব্যবহার করুন এসপিএফ যুক্ত লিপবাম আর আই ক্রিমও।

লোটাস হারবাল, নিউট্রোজেনা, মাইনাস সল, স্পেক্ট্রাব্যান সানস্ক্রিন এই গরমে খুবই উপযোগী। মাইনাস সল সানস্ক্রিনটি তৈলাক্ত ও ব্রণের জন্য বিশেষ ভাবে তৈরি। পাবেন বড় ফার্মেসি গুলোতে।

সানস্ক্রিনের দাম পড়বে ৩০০-১৩০০ টাকা।

*** ওয়েল অ্যাবসরবিং শিট বা ব্লটিং পেপারঃ

অনেক সময়ই সম্ভব না পুরো মুখ মুছে আবার মেকআপ করা। আবার তেলের উপর সরাসরি ফেসপাউডার দিলে পোরের মুখ বন্ধ হয়ে দেখা দেয় ব্রণ। তাই সাথে রাখুন ব্লটিং পেপার। এটি মেকআপ নষ্ট না করে শুধু অতিরিক্ত তেল শুষে নেয়। মেকআপ দীর্ঘক্ষণ ভালো রাখে।

আলমাস,স্টার ডাস্টে পাবেন ক্লিন অ্যান্ড ক্লিয়ারের ব্লটিং পেপার। দাম ৩৪০ টাকা। এছাড়া ELF,NYX সহ বিভিন্ন ব্র্যান্ডের ব্লটিং পেপার পাবেন অনলাইনে।

*** ছাতাঃ

সানস্ক্রিন লাগালেও ছাতার কোন বিকল্প নেই এই তীব্র রোদে। রোদের তাপ খুব বেশি হলে বা দীর্ঘক্ষণ রোদে থাকলে সানস্ক্রিন কিন্তু পুরো নিরাপত্তা দেয় না। তাই মাথার উপর একটি সুন্দর ছাতা তুলে ধরতে ভুলবেন না।

*** সানগ্লাসঃ

ছাতার মতোই আরেকটি অপরিহার্য জিনিস সানগ্লাস। সূর্যের ক্ষতিকর রশ্মি চোখের পাতলা চামড়াকে অনেক বেশি প্রভাবিত করে। ফলে চোখে বয়সে ছাপ, বলিরেখা,ডার্কসার্কেল পড়ে। বাইরে বের হলে চোখে সানগ্লাস পরতে ভুলবেন না। সুরক্ষার পাশাপাশি এটি স্টাইল স্টেটমেন্টও যোগ করবে।

*বাড়ী ফেরার সাথে সাথে প্রচুর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

*প্রতিদিনই কিছু না কিছু ট্যানতো পড়েই। তাই মুখ পরিষ্কারের পর মুখে লাগান অ্যালোভেরা জেল,কাঁচা দুধ বা শশার রস।

*বাসায় রাখতে পারেন ক্যালামাইন লোশন। অতিরিক্ত ট্যান পরে গেলে সাথে সাথে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের পোড়া ভাব দূর করতে সাহায্য করে। পাবেন যেকোনও ফার্মেসিতে।

এই গরমে থাকুন সতেজ,সুস্থ আর সুন্দর।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

ছবিঃ আইশাক্রিস্টিন.কম

সম্পর্কিত লেখা

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!
বিউটি টিপস

সানস্ক্রিন নিয়ে যত জিজ্ঞাসা!

টিনেজ থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক আমাদের সবার জন্যেই স্কিন কেয়ার অত্যন্ত জরুরী। যেকোন সমস্যার সমাধান চাওয়ার আগে খুব ভালো হয় যদি সমস্যা শুরু হওয়ার আগেই...

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল
বিউটি টিপস

সানস্ক্রিন ব্যবহারে এড়িয়ে চলুন এই ১০টি ভুল

তীব্র দাবদাহের মাধ্যমে গ্রীষ্মকাল নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়তই। গ্রীষ্মের প্রচন্ড রোদে থাকে উচ্চমাত্রায় আল্ট্রা-ভায়োলেট রশ্মি, যার কারণ...

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন
ত্বকের যত্ন

সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনে সেরা ৫টি সানস্ক্রিন

ত্বকের সমস্যা হলে আমরা কারণ খুঁজে বের করি। ত্বকে ছোপ ছোপ দাগ হোক বা অল্প বয়সের বুড়িয়ে যাওয়া- একটু খেয়াল করে দেখবেন যে সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

আরও পড়ুন

পহেলা বৈশাখে লাইট মেকআপ করুন ৩টি ধাপ অনুসরণ করে
মেকআপ

পহেলা বৈশাখে লাইট মেকআপ করুন ৩টি ধাপ অনুসরণ করে

দেখতে দেখতে আর একটা বাংলা নতুন বছর চলেই এলো। আর এই নতুন বছরকে আমাদের বরণ করে নেওয়ার জন্যে তো চলছে পুরোদমে প্রস্তুতি। শাড়ি, চুড়ি, টিপ ইত্যাদি সব কেনা ন...

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?
ত্বকের যত্ন

ফিজিক্যাল সানস্ক্রিন vs কেমিক্যাল সানস্ক্রিন | কোনটি আপনার জন্য পারফেক্ট?

বলুন তো, দিনের বেলার বাইরে বের হওয়ার আগে কোন প্রোডাক্টটি অ্যাপ্লাই না করলেই নয়? ঠিক ধরেছেন, সানস্ক্রিন! আমাদের স্কিনকেয়ার রুটিনের আল্টিমেট গেইম চেঞ্জা...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?
ত্বকের যত্ন

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেও সানট্যান আর ডার্ক স্পট কমছে না?

আমরা অলরেডি জানি যে দিনের বেলায় সানস্ক্রিন অ্যাপ্লাই করা মাস্ট। ঠিকভাবে হয়তো সানস্ক্রিন অ্যাপ্লাইও করছেন, কিন্তু তাও কেন যেন স্কিনে স্পটস দেখা দিচ্ছে...

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!
রিভিউ

সান ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বেস্ট সানস্ক্রিন!

ত্বকে বেশির ভাগ সমস্যা-ই সৃষ্টি করে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি। এর জন্য বেসিক স্কিন কেয়ারে সব সময় বলা হয় ‘দিনের বেলা স্কিন কেয়ারে সানস্ক্রিন অ্যাপ্লা...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

…