৬ মাসের শিশু খাদ্য কেমন হবে?

সাজগোজ উপ সম্পাদক · May 20, 2014 · 1 min read

৬ মাসের শিশু খাদ্য কেমন হবে?

শিশু মানেই সুন্দর, নির্মল আর নমনীয়। জন্মের পর পরই তাকে মায়ের বুকের দুধ দেয়াটা খুবই জরুরী। শাল দুধ শিশুর জন্য অমৃত। তাই শিশু জন্ম নেয়ার পর থেকে পুরো ৬ মাস শেষ হওয়া পর্যন্ত শিশুকে শুধু মাত্র  বুকের দুধ ই দেয়া উচিত, অন্য কোনও কিছু না, পানি, মধু কোন কিছুই না। ৬ মাস শেষ হলে শিশু কে দুধের সমতুল্য পাতলা খাবার দিতে হবে। একবারেই ভারী বা থকথকে খাবার দেয়া যাবে না। তাহলে শিশু সে খাবার গ্রহণ করবে না। আমাদের দেশে প্রচলিত আছে যে ৬ মাস পর থেকে শিশু কে খিচুরি দেয়া শুরু করে দেয়। কিন্তু এটা ঠিক না। প্রথমেই ভারী খাবার না দিয়ে সুজি, বার্লি জাতীয় খাবার দিয়ে শুরু করা উচিত। ৬ মাসের পরে অর্থাৎ ৭-৮ মাসের সময় বাচ্চা কে যে খিচুরি খাওয়ানো হবে তার মধ্যে চাল এবং ডাল এর পরিমাণ হবে ১:১ । লক্ষ রাখবেন খাবার যাতে প্রথমেই বেশি থকথকে না হয়। এই সময়ে শিশুদের কে হাফ সেদ্ধ ডিম খাওয়াবেন।

[picture]

যাদের বিশেষ কোন কারণে দুধ আসছেই না, বা কোনও অসুখ এর কারণে দুধ দিতে পারছেন না, তারা শুধু মাত্র ইনফ্যান্ট ফর্মুলার দুধ শিশু কে দিতে পারবেন। ইনফ্যান্ট ফর্মুলা যে বয়সের জন্য প্রেস্ক্রাইব করা আছে, সেই বয়সের টাই দিতে হবে।  গরুর দুধ কিছুতেই ৬ মাসের মধ্যে দেয়া যাবে না। কারণ সে সময়ে শিশুরা গরুর দুধ হজম করতে পারে না।

আরও ১ টি বিশেষ কথা, বুকের দুধ যারা চাকুরীজীবি মহিলা তারা বোতলে রেখে যেতে পারেন। তবে বাচ্চাকে খাওয়ানোর আগে তা চুলায় গরম করা উচিত নয়। পানি গরম করে, ১টি বাটিতে নিয়ে তাতে হালকা একটু ধরে রাখলেই দুধ সুন্দর গরম হয়ে যাবে।

৬ মাস বয়স এর পরে শিশু কে খিচুরি দেয়া শুরু করলে খিচুরির সাথে ডিম ও ভিটামিন ‘এ’ জাতীয় সবজি মিশিয়ে তৈরি করুন। গাজর, টমেটো, পেঁপে ইত্যাদি ভিটামিন ‘এ’ এর ভালো উৎস। তার কিছু দিন পর প্রোটিন অর্থাৎ মাছ কাঁটা বেছে, বা বাচ্চা মুরগি মিশিয়ে দিতে পারেন। তাতে খাবারের স্বাদ বাড়বে এবং পুষ্টি মান উন্নত হবে। শিশুদের খাবারে অবশ্যই তেল দিবেন। মনে রাখবেন শিশু হলেও তার কিন্তু স্বাদ বোঝার অনুভূতি আছে। তাই শিশু কোনও খাবারে অনিহা করলে খাবার টি একটু চেখে দেখবেন। বার বার যদি কোন খাবার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তা জোড় করে খাওয়াতে যাবেন না। ভিন্নতা আনার চেষ্টা করুন।

অনেক মায়েরাই বলে থাকেন যে বাচ্চা খাবার খায় না। বাচ্চার খাবার খাওয়া সম্পূর্ণ অভ্যাস এর ব্যাপার। সারাদিন যদি বাচ্চা কে এটা সেটা দিতে থাকেন তবে তার খিদে পাবে না! তাই একটু একটু করে সঠিক নিয়মে ও সময়ে খাওয়াতে হবে এবং শিশু কে সেই সময় মত খাবার গ্রহণে অভ্যস্ত করান। সে সাথে একটু সময় দিন আপনার সন্তান কে।

তবে শুরুর দিকে শিশু কে একবারে জোর করে খাবার না দিয়ে ৩ বেলা বা ৪ বেলা অল্প অল্প করে খাওয়ান। পরিমাণটা হতে পারে ৩০-৬০এম এল, এবং অবশ্যই ৩-৫ দিন খাবারের একই ধরন রাখুন। কারণ না হলে একেক দিন একেক খাবার শিশু খেতে চাইবেনা, এবং কোন খাবারে শিশুর এলার্জি আছে কি না তাও বোঝা যাবে না।  একই খাবার যদি ৫-৬ দিন দিতে পারেন তবে কোন বিশেষ খাবারে শিশুর এলার্জি আছে কিনা তা সহজেই জানতে পারবেন।

অনেকেই শিশু কে ৬ মাসের শুরুর দিকে কমলা, আঙ্গুর এর রস খেতে দেয়, কিন্তু এটা ভুল, কারণ সে সময় শিশুর এসিডিক খাবার হজম করার ক্ষমতা থাকে না, ফলে শিশুর বদ হজম হতে পারে। এ সময় শিশু কে মিষ্টি জাতীয় খাবার যেমন আম, কলা ইত্যাদি দেয়া যেতে পারে।

আপনার শিশু কে সুস্থ রাখতে, হতে হবে আপনাকে সচেতন।

লিখেছেনঃ ফারিয়া ইসলাম

মডেল ঃ ইরহা।

ছবিঃ ওয়ালপেপারসক্রাফট.কম

সম্পর্কিত লেখা

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?
মা ও শিশু

শিশুর ওজন না বাড়ার পিছনে কারণগুলো কী হতে পারে?

মিথিলা ডায়াপারের প্যাকেটের হাস্যোজ্জ্বল, স্বাস্থ্যবান শিশুর দিকে তাকিয়ে আছে, আর ভাবছে তার নবজাতক শিশুটি কীভাবে এমন স্বাস্থ্য পেতে পারে! তার বাচ্চাটি...

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?
মা ও শিশু

শিশুর প্রথম সলিড খাবার কীভাবে এবং কী দিয়ে শুরু করবেন?

বাচ্চার বয়স ৬ মাস+ হলেই তাকে বাড়তি খাবার দিতে হয়। ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই যথেষ্ট। নতুন মায়েরা খুব স্বাভাবিকভাবেই একটু চিন্তায় থাক...

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?
মা ও শিশু

শিশুর বিকাশ | কোন পাঁচটি ধাপে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠে শিশু?

মায়ের গর্ভ থেকেই একটি শিশুর বিকাশ শুরু হয়ে যায়। এটি একটি চলমান প্রক্রিয়া। বিকাশের স্তর অনুযায়ী এক এক বয়সে শিশু এক একটি কাজ করবে। প্রায় সব বাবা মা-ই সা...

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান
মা ও শিশু

৩টি কার্যকরী পদ্ধতিতে সহজেই হবে শিশুর ঘুমের সমস্যার সমাধান

নবজাতক বা ছোট শিশুদের ঘুম নিয়ে অনেক অভিভাবকই চিন্তিত হয়ে থাকেন। অনেকেই অভিযোগ করেন যে বাচ্চার ঘুম খুব কম বা বাচ্চা রাতে ঠিকমতো ঘুমায় না। প্রতিদিন ১৬ ঘ...

আরও পড়ুন

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি
মা ও শিশু

দুই বছরের কম বয়সী শিশুর খাদ্য ও পুষ্টি

নতুন মায়েদের জন্য ,যারা ভবিষ্যতে মা হবেন তাদের জন্য এবং যেসব মা আবারও মা হবেন তাদের জন্য আজকের এই লেখা । আমাদের দেশে শিশু জন্মের পর থেকে বিভিন্ন ধরনের...

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?
মা ও শিশু

শিশুদের নিউমোনিয়া হলে কোন লক্ষণগুলো দেখে বুঝবেন?

আমাদের দেশে একটি শিশু জন্ম নিলে শিশুদের কিছু রোগ নিয়ে বাবা মায়েরা আতঙ্কে থাকেন। এর মধ্যে নিউমোনিয়া একটি। বাংলাদেশে প্রতি বছর বিপুল সংখ্যক শিশু নিউমোনি...

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?
মা ও শিশু

শিশুর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে করণীয়গুলো জানেন কি?

আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা শারীরিক-মানসিক স্বাস্থ্যে, শিক্ষায়, চিন্তায়-চেতনায় ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ তত শক্তিশালী হব...

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?
মা ও শিশু

শিশুর শরীরে আয়রনের ঘাটতি হলে কী করে বুঝবেন?

মানব দেহের বৃদ্ধি ও বিকাশের জন্য যত রকম পুষ্টি প্রয়োজন তার মধ্যে আয়রন অন্যতম। জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর সব রকম বিকাশের মূল ভিত্তি স্থাপন হয়। এই...

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়
মা ও শিশু

শিশুর কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন দূর করার ঘরোয়া উপায়

সব বাবা-মায়েরা শিশুর কোষ্ঠকাঠিন্য সমস্যা নিয়ে কম বেশি ভুগে থাকেন। শিশুদের জন্য খুব কমন একটা সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এই কোষ্ঠকাঠিন্য বা কন্সটিপেশন নিয়...

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?
মা ও শিশু

গুড টাচ ও ব্যাড টাচ এর পার্থক্য শিশুকে কীভাবে বোঝাবেন?

পরিবারে নতুন সদস্যের আগমন সবসময়ই আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু বাচ্চা যত বড় হয়, বাবা মায়ের মনের ভিতরে নতুন ভয়ের জন্ম নেয়। আমার বাচ্চাটা সেইফ আছে তো,...

…