চুলের স্বাস্থ্য রক্ষায় ৫টি অনন্য খাদ্য

sub-editor · Sep 03, 2016 · 1 min read

চুলের স্বাস্থ্য রক্ষায় ৫টি অনন্য খাদ্য

চুল আমাদের শরীরের অন্যতম প্রধান অংশ, যা অন্যান্য অংশের তুলনায় অপেক্ষাকৃত বেশি খোলা অবস্থায় থাকে এবং পরিবেশের সাথে প্রতিনিয়ত খাপ খাওয়ানোর প্রয়াসে থাকে। কিন্তু এই খাপ খাওয়ানোর প্রক্রিয়ায় চুলে নানা প্রকার ক্ষয় সবসময় হতেই থাকে। এছাড়া চুলে যুগের সাথে তাল মিলিয়ে নতুন নতুন হেয়ার-স্টাইল করে থাকি। এই স্টাইল করতে গিয়েও চুলের ক্ষয় হতে পারে।

চুলকে বাইরে থেকে দেখতে সুন্দর রাখার পাশাপাশি এর ভিতরের সুস্থতার কথাও আমাদের ভাবা উচিত। আমাদের প্রায় সবারই কমবেশি চুলের সমস্যা রয়েছে যেমন চুল পড়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়া, আগা ফাটা, চুল বড় না হওয়া ইত্যাদি। বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরও বেশি বেড়ে যায়। এইসব সমস্যা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব একটি সুশৃঙ্খল ডায়েট চার্টের সাহায্যে যেখানে রাখতে হবে চুলের প্রয়োজন মত খাদ্য।

[picture]

চুলের স্বাস্থ্য রক্ষায় যেসব উপাদান বিশেষ ভূমিকা পালন করে তাদের মধ্যে অন্যতম হলো জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন বায়োটিন, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ওমেগা-৩ ফ্যাটি এসিড। তাই খাদ্য তালিকায় এইসব উপাদানসমৃদ্ধ খাদ্য রাখতে হবে। বাজারে হাজারো খাদ্য আছে যাতে এই উপাদানগুলো বিদ্যমান।  এখানে এইসব উপাদানে সবচেয়ে বেশি উপাদেয় ৫টি খাদ্য তালিকা দেয়া হলো-

ডিম

ডিমে রয়েছে প্রচুর প্রোটিন যা চুলের সবচেয়ে বড় উপাদান। এছাড়াও এতে রয়েছে সালফার, আয়রন, সেলেনিয়াম ও জিঙ্ক। আয়রন মাথার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়ায়, জিঙ্ক চুল মজবুত করে। প্রোটিনের ভাল উৎস হিসেবে মুরগির মাংসও বেশ ভালো, এতে ভালো মানের প্রোটিনের পাশাপাশি ভিটামিন বি থাকে।

ডাল

ডিমের মতই ডাল প্রোটিনের একটি ভাল উৎস। আমাদের চুল কঠিন ক্যারাটিন নামক প্রোটিনে তৈরি। তাই চুলের স্বাস্থ্যের জন্য প্রোটিন সমৃদ্ধ খাদ্য আমাদের তালিকায় রাখতেই হবে। ডাল খুবই সহজলভ্য খাবার তাই এটি অনায়াসেই আমাদের ডায়েট চার্টে রাখতে পারি। প্রোটিনের পাশাপাশি এতে থাকে আয়রন। এটি মেটাবলিজম, সারকুলেশন বাড়ায় এবং কোষে অক্সিজেনের যোগান দেয় তাই চুলের ফলিকলগুলো সুস্থ থাকে।

সবুজ পাতাযুক্ত শাকসবজি

বিভিন্ন ধরণের সবুজ পাতাযুক্ত শাকসবজি যেমন  পালং শাক, বাঁধাকপি ইত্যাদিতে থাকে আয়রন, ভিটামিন সি এবং বেটা ক্যারোটিন যা চুলের বৃদ্ধিতে ও আর্দ্রতা রক্ষায় সাহায্য করে। এছাড়া এটি সারকুলেসন বাড়ায় এবং চুলের রঙ ঠিক রেখে চুলকে উজ্জ্বল করে তুলে।

দই

চুলের ফলিকলের স্বাস্থ্যের জন্য ভিটামিন বি প্রয়োজন। দইতে থাকে বেশ ভালো পরিমাণ ভিটামিন বি ও ভিটামিন ডি, তাই প্রতিদিনের খাদ্যের তালিকায় কিছু পরিমাণ দই রাখলে ভাল।

আয়োডিনযুক্ত খাদ্য

অনেক চুলের সমস্যা থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমত কাজ না করার কারণে হয়ে থাকে। যেমন, চুল পাতলা হয়ে যাওয়া, বৃদ্ধি কমে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, রুক্ষ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দেয় এটির কারণে। থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিক রাখতে সাহায্য করে আয়োডিন। তাই আয়োডিনযুক্ত খাবার (সামুদ্রিক মাছ ও সমুদ্র উপকূলের শাকসবজি) সম্ভব হলে নিয়মিত গ্রহন করতে হবে।

চুল রক্ষার্থে চুলের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা সবার আগে ঠিক রাখতে হয়। তাই আমাদের খাদ্য নির্বাচনে সজাগ হতে হবে।

ছবি - নিউবিউটি.কম

লিখেছেন - সারাহ

সম্পর্কিত লেখা

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!
চুলের যত্ন

চুল সুন্দর রাখতে ২৩ টি খাবার!

বলা হয়, মানুষের মাথার চুল মুখের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। চুল সুন্দর না হলে সৌন্দর্য ততটা খোলে না। সঠিক পুষ্টি পেলে আমাদের চুলে...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?
চুলের যত্ন

চুলের আগা ফাটা | ব্যস্ত জীবনে সহজেই কীভাবে চুলের যত্ন নিতে পারি?

চুলের আগা ফাটা ও আগা পাতলা হয়ে যাওয়া, এটা মনে হয় সবচেয়ে কমন হেয়ার প্রবলেম! প্রায়ই আমরা সাজগোজের কমেন্ট বক্সে ও ইনবক্সে এই ধরনের প্রশ্ন পাই, কীভাবে আগা...

আরও পড়ুন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !
চুলের যত্ন

লম্বা ঘন কালো চুলের জন্য সানস্ক্রিন !

হ্যা, চুলের সানস্ক্রিন বলেও কিন্তু একটা জিনিস আছে। জানি অনেকেই এখনও ত্বকের জন্য সানস্ক্রিন কতটা জরুরি সেটাই অনুধাবন করতে পারেননি। আর অনেকে আছি আমরা যা...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না
চুলের যত্ন

আয়রন করার সময় যে ভুলগুলো একেবারেই করা যাবে না

আয়রন মেশিন বা স্ট্রেইটনার ব্যবহার নারীর সংখ্যা গুণে শেষ করা যাবে না। চুলের সৌন্দর্যবর্ধক হিসেবে ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আয়রন মেশিন। এই একট...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

…