সুন্দর ত্বক ও চুল পেতে ক্যাস্টর অয়েলের ৫টি বিউটি বেনিফিটস!

মাহবুবা মিমি · Feb 10, 2019 · 1 min read

সুন্দর ত্বক ও চুল পেতে ক্যাস্টর অয়েলের ৫টি বিউটি বেনিফিটস!

সুন্দর ত্বক ও চুল পেতে ক্যাস্টর অয়েল যে কতটা উপকারী তা জানা আছে কি? এ নিয়ে বলার পূর্বে চলুন ক্যাস্টর অয়েল নিয়ে কিছু তথ্য জেনে নিই। ক্যাস্টর অয়েল মূলত ক্যাস্টর বিন থেকে তৈরি এক ধরনের ভেজিটেবল প্রেসড অয়েল। এই তেলে আছে নানা উপকারী উপাদান। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ৮৫-৯৫% রিসিনোলিক (Ricinoleic acid), ২-৫% অলিক এসিড (Oleic acid), ১-০.৫% লিনোলিক (Linoleic acid), ০.৫-১% স্টিয়্যারিক এসিড (Stearic acid), ০.৫-১% পালমিটিক এসিড (Palmitic acid)। ক্যাস্টর অয়েল হালকা হলদে রঙের বেশ ভারি তেল, যার বিশেষ গন্ধ রয়েছে। একটু ভারি বলে যেকোনো ক্যারিয়ার অয়েলের সাথে এটি মিক্স করে ব্যবহার করা হয়।

ক্যাস্টর অয়েল-এর উপকারিতা

১) হেয়ার ফল ট্রিটমেন্ট-এ এটি ভালো উপকার দেয়।

২) চুলের গোড়া মজবুত করে এবং চুল ঘন করতেও হেল্প করে।

৩) চুল ও স্ক্যাল্পের ন্যাচারাল ময়েশ্চার রিস্টোর করে।

৪) স্ক্যাল্পে নারিশমেন্ট প্রোভাইড করে।

৫) ইমিউনিটি ফাংশন ইম্প্রুভ করে, ত্বকের ফাইন লাইন ও রিংকেল দূর করে।

সুন্দর ত্বক ও চুল পেতে ক্যাস্টর অয়েল

উপকারিতা তো জানা হলো, এবার এটি কীভাবে ব্যবহার করলে ত্বক ও চুলের যত্নে সবচেয়ে ভালো উপকার পাবেন চলুন জেনে নেই।

১. ঠোঁটের যত্নে

সফট ও সুন্দর ঠোঁট আমরা সকলেই চাই। ক্যাস্টর অয়েল ঠোঁটকে খুব ভালোভাবে হাইড্রেট করে বলে আপনি পাবেন আকাঙ্ক্ষিত সেই নরম, প্লাম্পি ঠোঁট। খুব সহজ কিন্তু, রাতে ঘুমানোর আগে ঠোঁটটাকে একটু স্ক্রাব করে নিয়ে এই অয়েল লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, অল্প কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন সফট ও হাইড্রেটেড লিপস।

২. আইব্রো ঘন করতে 

অনেকেরই ভ্রূ খুব পাতলা, তারা সব সময়ই ঝামেলায় পড়েন মেকআপের সময় ভ্রূ ঠিকঠাকমতো আঁকা নিয়ে। কিন্তু ঘরে যদি থাকে ক্যাস্টর অয়েল, তাহলে এই সমস্যা থেকে রিলিফ পাবেন খুব সহজে। রোজ রাতে দু'ফোঁটা ক্যাস্টর অয়েল ভ্রূতে লাগিয়ে নিবেন। আইব্রো ঘন ও কালো হয়ে উঠবে কিছুদিনের মধ্যে।

৩. বডির স্কিন ডিপলি ময়েশ্চারাইজ করতে 

ক্যাস্টর অয়েল ও অলিভ অয়েলের মিশ্রণ - shajgoj.com

কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল অলিভ অয়েলের সাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো হাত-পা ও বডিতে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন কয়েক মিনিট। এরপর একটি পাতলা ছোট তোয়ালে কুসুম গরম পানিতে ভিজিয়ে পানিটা চিপে নিয়ে স্কিনের ওপর রেখে দিন এক মিনিট। এরপর ভালোভাবে ঐ তোয়ালে দিয়েই বডি মুছে নিন। একই প্রসেস আরেকবার করুন, তবে দ্বিতীয় বারে আরেকটি তোয়ালে নিবেন। এরপর ভালোভাবে শাওয়ার নিন। যাদের স্কিন অনেক বেশি ড্রাই, তারা এটি অবশ্যই ট্রাই করবেন।

৪. চুল পড়া ও ভেঙে যাওয়া বন্ধ করতে

নারকেল তেল ও সামান্য ক্যাস্টর অয়েল একসাথে মিক্স করে একেবারে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন। যেহেতু ভার্জিন ক্যাস্টর অয়েল অনেক ঘন হয়ে থাকে, তাই এটি নারকেল তেলের সাথে মিশিয়ে অ্যাপ্লাই করবেন।

৫. নতুন চুল গজাতে

চুলে হাত দিয়ে দেখাচ্ছে একজন মেয়ে পিছে বাদামি ব্যাকগ্রাউন্ড

সমপরিমাণ ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, তিলের তেল মিশিয়ে একটু গরম করে স্ক্যাল্পে লাগিয়ে রাখুন এক ঘণ্টা। তারপরে শ্যাম্পু করে ফেলুন। ব্যস, চুলের গ্রোথ বাড়বে এবং চুল পাকাও রোধ হবে।

এছাড়াও এই তেল নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ঘন হবে, চুলের রঙ ডার্ক হবে, আগা ফেটে যাওয়া কমবে, হেয়ার ড্যামেজ কমাবে। তাহলে দেখলেন তো এক ক্যাস্টর অয়েলের কত উপকার। অথেনটিক প্রোডাক্ট কেনার জন্য সাজগোজ আমার ভরসার জায়গা। অনলাইনে শপ.সাজগোজ.কম অথবা সাজগোজের চারটি ফিজিক্যাল শপ যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

Products in this article

সম্পর্কিত লেখা

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?
চুলের যত্ন

চুলের জন্য ক্যাস্টর অয়েল কি আসলেই গেইম চেঞ্জার হিসেবে কাজ করে?

‘কতকিছুই তো ব্যবহার করছি! তবুও চুল পড়া কমছে না!’ ‘এত খুশকি! কীভাবে যে এগুলো যাবে!’ কি? সমস্যাগুলো কি খুব পরিচিত লাগছে? না বুঝে প্রোডাক্ট ইউজ করে চুলের...

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?
চুল

ক্যাস্টর অয়েল | চুলের বৃদ্ধিতে ও চুল গজাতে কতটা কার্যকরী?

চুল আমাদের সৌন্দর্যের অনেক বড় একটা অংশ বহন করে। সেই চুলই যদি ক্রমাগত ঝরে গিয়ে মাথায় টাকের সৃষ্টি করে তাহলে কী আর দুঃখের সীমা থাকে! তাই চুল পড়া নিয...

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন
চুলের যত্ন

খুশকি দূর করতে ক্যাস্টর অয়েল এর ৫টি ম্যাজিক্যাল সল্যুশন

ঘুরতে যাওয়ার জন্য আলমারি থেকে পছন্দের ব্ল্যাক ড্রেসটা বের করলেন। একদম রেডি হয়ে যখন বের হবেন, আয়নার দিকে তাকিয়ে দেখলেন ঘাড়ের উপর ঝরে পড়েছে খুশকি! মন খা...

আরও পড়ুন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?
চুলের যত্ন

মিনিমাম হেয়ার কেয়ার | একদম কিছুই কি করব না?

আমার মনে হত আমার একারই মনে হয় হোম রিমেডির বিভিন্ন সলিউশন, মানে কোন ত্বক, কোন চুলের জন্য আসলে কি ভালো কাজ করে সেটা বুঝতে সমস্যা হয়। কিন্তু আজকাল আমাদ...

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল
চুলের যত্ন

চুল মজবুত ও তাড়াতাড়ি লম্বা হওয়ার কয়েকটি কার্যকরী তেল

চুল পড়ার সমস্যাতে পড়েনি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেনা। চুল তাড়াতাড়ি লম্বা হচ্ছে না এটাও চুলের সমস্যাগুলোর মধ্যে একটি। তবে চুল যদি হয় হেলদি তাহলে চ...

জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল | ত্বক ও চুল দুইয়ের যত্ন ১ তেলে
চুল

জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল | ত্বক ও চুল দুইয়ের যত্ন ১ তেলে

কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে রিভিউ দিবো ট্রপিক্যাল আইল লিভিং ব্র্যান্ডের জ্যামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল-এর। প্রথমবার ব্যবহারের সময় সাধারণ তেল...

ত্বকের যত্নে অয়েল ক্লিঞ্জিং ফেসিয়াল করুন ৪টি ধাপে!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে অয়েল ক্লিঞ্জিং ফেসিয়াল করুন ৪টি ধাপে!

মার্কেটে ত্বক পরিষ্কার করতে রয়েছে বিভিন্ন রকমের ক্লিঞ্জার। তবে এইসব ফেইসওয়াশ বা ক্লিঞ্জার যদি অথেনটিক না হয়ে থাকে তাহলে এগুলো ত্বকের ময়লা পরিষ্কার করা...

আল্টিমেট হেয়ার ফল সল্যুশন | মাত্র ১ মাসেই চুল পড়া কমানোর গ্যারান্টি
রিভিউ

আল্টিমেট হেয়ার ফল সল্যুশন | মাত্র ১ মাসেই চুল পড়া কমানোর গ্যারান্টি

‘অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু চুল পড়া কিছুতেই কমছে না!’ এমন অভিযোগ যাদের আছে, আজকের ফিচারটি তাদের জন্যই। আজ জানাবো এমন একটি হেয়ার কেয়ার কম্বো নিয়ে, য...

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে চান? ট্রাই করুন DIY অয়েল ট্রিটমেন্ট!

চুলে তেল দেওয়া নিয়ে বড়দের সাথে ছোটদের একটা দ্বন্দ্ব প্রায় সবসময় লেগে থাকে। নানি দাদিরা বলেন, চুলের সব সমস্যার একটাই সমাধান, তা হলো নিয়মিত তেল দেওয়া। ব...

…