৩ টি সহজ উপায়ে দূর করুন পাকা চুল

Farhana Preeti · Oct 11, 2017 · 1 min read

৩ টি সহজ উপায়ে দূর করুন পাকা চুল

পাকা চুল! এ যেন এক দুঃস্বপ্নের নাম!

আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পাকার সমস্যা দেখা দিচ্ছে। হরমোনজনিত সমস্যা, স্ট্রেস, ঘুমের অভাব, বংশগত কারণেও মানুষের চুল পেকে থাকে। চুল হলো কেরাটিন নামের একটা প্রোটিন দ্বারা তৈরি। যখন চুল বড় হতে শুরু করে, তখন হেয়ার ফলিকলের আশেপাশের মেলানোসাইটিস হেয়ার শ্যাফটের করটেক্সে মেলানিন ইনজেক্ট করে, ফলে চুল কালো দেখায়। কোন কারণে যখন হেয়ার ফলিকলের আশেপাশের মেলানোসাইটিস এই মেলানিন তৈরি করা কমিয়ে দেয়, তখনই চুল পাকতে শুরু করে। তো এই চুল পাকার সমস্যার সমাধান করতে আমরা অনেকেই মার্কেট থেকে হেয়ার কালার কিনে এনে বাসাতেই হেয়ার ডাই করছি। কিন্তু কিছুদিন যেতে না যেতেই পাকা চুল তো উঁকি দিচ্ছেই, সেই সাথে কেমিক্যাল আর ক্ষতিকর অ্যামোনিয়ার প্রভাবে চুল হয়ে যাচ্ছে রুক্ষ, শুষ্ক আর ভঙ্গুর। তাহলে কি করবো? মাথাভর্তি এই অকালে পাকা চুল নিয়েই ঘুরবো?

-না।

পাকা চুল দূর হবে বাসায় থাকা উপাদানেই। খুব সামান্য খরচে এবং বাসায় বসেই কিন্তু কোন প্রকার সাইড ইফেক্ট ছাড়াই পাকা চুল দূর করা সম্ভব। কীভাবে?

(১) নারকেল তেল আর কারিপাতা

১০০ মিলি খাঁটি নারকেল তেল একটা হাঁড়িতে নিয়ে তাতে ৮-১০টি কারিপাতা ছেড়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে রাখুন। ১০-১৫ মিনিট পর হাঁড়িটা নামিয়ে তেলটা ছেঁকে একটা পরিষ্কার শুকনো বোতলে সংরক্ষণ করুন। ১ দিন পরপর পুরো মাথার স্ক্যাল্পে তেলটা ভালো করে ম্যাসাজ করবেন। বিশেষ করে পাকা চুলগুলোর গোঁড়ায়। সারারাত রেখে পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।

কারিপাতায় ভিটামিন বি ৬ আছে যা চুল পড়ার বিরুদ্ধে একটি হরমোন নিয়ন্ত্রক (Hormone Regulator) হিসেবে কাজ করে। সেই সাথে চুলের অকালপক্বতা রোধ করতে সাহায্য করে। আর নারকেল তেলের গুণের কথা কি আর বলে শেষ করা সম্ভব? নারকেল তেলে থাকা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টস হেয়ার শ্যাফটগুলোকে মজবুত করে তোলে, ডিপ কন্ডিশনিং করে আর চুল পাকা রোধে সহায়তা করে।

(২) নারকেল তেল, আমলকী আর জবাফুল

১০০ মিলি খাঁটি নারকেল তেল একটা হাঁড়িতে নিয়ে তাতে দুটো জবাফুল আর দুটো আমলকী ছেড়ে দিন। চুলার আঁচ একদম কমিয়ে রাখুন। ১৫ মিনিট পর হাঁড়িটা নামিয়ে তেলটা ঠাণ্ডা হবার জন্য রাখুন। এরপর তেলটা ছেঁকে একটা পরিষ্কার শুকনো বোতলে সংরক্ষণ করুন। এই তেলটিও ১ দিন পরপর পুরো মাথার স্ক্যাল্পে তেলটা ভালো করে ম্যাসাজ করবেন।বিশেষ করে পাকা চুলগুলোর গোঁড়ায়। সারারাত রেখে পরদিন সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন।

[picture]

আমলকীতে আছে ভিটামিন সি, যা চুল পড়া কমায় আর নতুন চুল গজাতে সাহায্য করে। জবাফুল চুলকে প্রাকৃতিকভাবে কালো করে তুলতে সাহায্য করে। আর নারকেল তেল চুলের গোঁড়ায় পুষ্টি জুগিয়ে চুলকে ভেতর থেকে প্রাণবন্ত করে তোলে।

(৩) নারকেল তেল, মেহেদি আর চায়ের লিকার

২০০ মিলি পানিতে ৪ চা চামচ চা পাতা ফুটিয়ে ছেঁকে নিন। এবার তাতে ১ টেবিল চামচ নারকেল তেল আর ২ টেবিল চামচ মেহেদি বাটা/গুঁড়ো মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। সপ্তাহে অন্ততপক্ষে দুইদিন এই হেয়ারপ্যাকটি মাথায় লাগান। মাথায় লাগানোর দু ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

মেহেদি আর চায়ের লিকার চুলকে প্রাকৃতিকভাবেই হালকা লালচে খয়েরি রঙে রাঙিয়ে তোলে। আর নারকেল তেলটা চুলকে ডিপ কন্ডিশন করে, ফলে মেহেদি ব্যবহারের কারণে চুল রুক্ষ হয়না।

সম্পূর্ণ প্রাকৃতিক এসব উপাদান দিয়েই কিন্তু পাকা চুল দূর করা সম্ভব। না কোন সাইড ইফেক্টের ভয়, না কোন বাড়তি খরচ। আর হ্যা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিঃশ্বাসের জন্য যেমন অক্সিজেন প্রয়োজন, চুলের জন্য ও কিন্তু তেল-ই প্রয়োজন। যদি না বুঝে বা শখের বশে চুলে মার্কেট থেকে কেনা হেয়ার কালার ব্যবহার করেও ফেলেন, অবশ্যই সেই কালারড চুলে এবং স্ক্যাল্পে নিয়মিত নারকেল তেল ম্যাসাজ করুন। স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ভালো হবে এবং চুলের বাড়তি রুক্ষতা, শুষ্কতাও দূর হবে।

নিজের যত্ন নিন, আপনি সুস্থ আর সুন্দর থাকলে আপনার নিজের মন ভালো থাকবে। Take Care.

লিখেছেন – ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?
চুলের যত্ন

নারকেল তেলবিহীন নারকেল তেল ব্যবহার করছেন না তো?

চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে আমরা কথা বলব নারকেল তেলযুক্ত নারকেল তেল, আর নারকেল তেলবিহীন নারকেল তেল নিয়ে! কি অবাক হ...

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়
চুলের যত্ন

সাদা চুল কালো করার ৫টি কার্যকরী উপায়

মানুষের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তার চুল। ঘন কালো চুল ছেলে-মেয়ে উভয়ের পছন্দ। কিন্তু বয়সের আগে যদি চুল সাদা হওয়া শুরু করে তবে কেমন লাগে, বল...

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক
চুলের যত্ন

মেহেদির ছোঁয়ায় চুলে আনুন গর্জিয়াস লুক

একটা গাছ লাগালে তাতে পানি দিতে হয়, সার দিতে হয়, কীটনাশক প্রয়োগ করতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, গাছের গোঁড়ার মাটির যত্ন নিতে হয়। তাহলেই সেই গাছ...

আরও পড়ুন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!
চুলের যত্ন

চুল পড়ে যাচ্ছে? হাতের কাছেই সমাধান!

আমি আজকে সকালে নার্সারি থেকে একটা গোলাপের চারাগাছ কিনে এনেছি। এখন আমি যদি গাছটায় আজকে পানি দেই, সার দেই, চারাগাছের গোঁড়ার মাটিটুকুর অনেক যত্ন নেই, তাহ...

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!
চুলের যত্ন

হেয়ার ফল প্রবলেম। চুল পড়া কমবে ৬টি কার্যকরী মাস্ক ব্যবহারে!

হেয়ার ফল সমস্যা পুরো বিশ্বজুড়ে প্রতিটি মহিলার জন্য খুবই ভয়ংকর একটি সমস্যা এবং এটি খুব উদ্বেগের বিষয়ও বটে। কারণ চেহারা যতই সুন্দর হোক না কেন মাথায় চুল...

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?
চুলের যত্ন

হিজাব ব্যবহারে চুল পড়ার সমস্যা বেড়ে যাচ্ছে?

হিজাবে পর্দা মেনটেইনের পাশাপাশি মডেস্ট লুকে সৌন্দর্য যেন বেড়ে যায় অনেকখানি। আমরা যারা রেগুলার হিজাব পরে বাইরে বের হই, তাদের জন্য তো চুল পড়া খুবই কমন এ...

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার  চুল পড়া কমায় কি?
চুল

প্যারাসুট অ্যাডভান্সড এক্সট্রা কেয়ার চুল পড়া কমায় কি?

"প্যারাসুট" বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। আর আমরা সবাই জীবনে কোন না কোন সময় প্যারাসুটের নারকেল তেল ইউজ করেছি, তাই না? আমি ত...

…