হেয়ার প্যাক সল্যুশন | চুলের যত্ন হবে ৩টি ঘরোয়া পদ্ধতিতে!

নাহিদ · May 14, 2013 · 1 min read

হেয়ার প্যাক সল্যুশন | চুলের যত্ন হবে ৩টি ঘরোয়া পদ্ধতিতে!

বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ব্যবহৃত হয়ে আসছে সেই প্রাচীনকাল থেকেই। চুল নিয়ে কাব্য-মহাকাব্যের অভাব নেই।  কাব্য জগতের বনলতা সেন হোক, তারকা জগতের সুন্দরী নায়িকাই হোক কিংবা হোক সে রূপকথার লম্বা চুলের রূপাঞ্জেল, সবার চুলেই বাস্তবে আর কল্পনায় আমরা মুগ্ধ হতে বাধ্য! সুন্দর চুল দেখলেই মুখ থেকে আপনা-আপনি বের হয়ে যায়- “ইশ! আমারও যদি  এমন সুন্দর চুল থাকত!”

হ্যাঁ, এটা ঠিক যে জিনগত কারণে চুলের সৌন্দর্য নির্ভর করে। কিন্তু এই আপনা-আপনি সুন্দর চুলেরও যত্ন না নিলে তা মাথা থেকে ঝরে ঝরে পড়ে যাওয়া অসম্ভব নয়। চুলের যত্ন ছেড়ে দিলে মাথা ভর্তি গোছা গোছা  চুলও আপনাকে ছেড়ে যাবে শীঘ্রই! শুকনো মুখে একটি কথাই তখন ভাবতে হবে- “ কী করব? এত  চুল পড়ছে যে!” আসলেই খুব চিন্তার বিষয়।

ঝরঝরে সুন্দর চুল সবারই পছন্দ। আর এই সুন্দর আর ঝলমলে চুল পেতে চাই নিয়মিত চর্চা। নিয়মিত যত্নের মাধ্যমেই আপনি সুন্দর চুলের অধিকারিণী হবেন! তাই চুলের যত্ন নিতে জেনে  নিন ডিমের ৩টি সহজ হেয়ার প্যাক! এই হেয়ার প্যাকগুলো আপনাকে সুন্দর এবং মসৃণ চুল পেতে সাহায্য করবে, সাথে চুল পড়া কমাতেও দারুণ কার্যকরী এই প্যাকগুলো!

হেয়ার প্যাক সল্যুশন 

হেয়ার প্যাক - ১

উপকরণ

১) ডিম একটি ২) মেয়োনেজ এক কাপ ৩) অলিভ অয়েল এক টেবিল চামচ ৪) টক দই এক টেবিল চামচ ৫) মধু এক টেবিল চামচ চুলের যত্নে ডিম, মেয়োনিজ, অলিভ অয়েল, টক দই ও মধুর হেয়ার প্যাক - shajgoj.com

প্রস্তুতি

উপরের সব কটি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করতে হবে। এরপর চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখতে হবে। তারপর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে, শ্যাম্পু করতে হবে!

হেয়ার প্যাক - ২

উপকরণ

১) ডিম একটি ২) মেয়োনেজ এক কাপ ৩) অলিভ অয়েল এক টেবিল চামচ ৪) ক্যাস্টর অয়েল এক টেবিল চামচ চুলের যত্নে ডিম, মেয়োনেজ, অলিভ ও ক্যাস্টর অয়েলের হেয়ার প্যাক - shajgoj.com

প্রস্তুতি

প্রথমে ডিম এবং মেয়োনেজ ভালোভাবে বিট করতে হবে। তারপর ক্যাস্টর অয়েল এবং অলিভ অয়েল-এর সাথে ভালো করে মিশাতে হবে। মিশ্রণটি চুলে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ পরে এক ঘণ্টা পর চুল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করতে হবে।

হেয়ার প্যাক - ৩

উপকরণ

১) ডিমের কুসুম ২) মধু এক টেবিল চামচ ৩) বাধাকপির রস এক টেবিল চামচ চুলের যত্নে ডিমের কুসুম, মধু ও বাধাকপির রসের হেয়ার প্যাক - shajgoj.com

প্রস্তুতি

প্রথমেই ডিমের কুসুম, মধু এবং বাধাকপির রস মিশিয়ে নিতে হবে। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভাল করে লাগিয়ে প্রায় দুই ঘণ্টা রাখতে হবে। এরপর চুল ভালোভাবে পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করতে হবে।

আপনি চাইলে আপনার পছন্দমতো প্রোডাক্ট কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে। আবার যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার এ অবস্থিত সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও কিনতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি!

এই ৩টি হেয়ার প্যাকই অতিরিক্ত চুল পড়া কমাতে  খুবই কার্যকর। আপনার পছন্দমত যেকোনো একটি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। আবার পরপর ৩ সপ্তাহেও এ ৩টি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ছোট চুল হোক বা বড় চুল, নিয়মিত চুলের যত্নে চুল হয়ে উঠুক সুস্থ আর সুন্দর!

 

ছবি- সংগৃহীত: herstyler.com

Products in this article

সম্পর্কিত লেখা

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!
বিউটি টিপস

চুল পড়া নিয়ে চিন্তিত? এই সমস্যা দূর করুন এখনই!

“মাথার সামনের চুল কমে টাক পড়ে যাচ্ছে, আগের মতো ঘন চুল আর নেই, চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে গেল!” - এসব কমন সমস্যার কথা আমরা প্রায়ই শুনে থাকি, তাই না?...

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!
চুলের যত্ন

লম্বা চুলের যত্ন | ঘন, কালো ও মজবুত চুল পেতে যত্ন নিন ঘরোয়াভাবেই!

কালের আবর্তনে চুলের সাজসজ্জায় এসেছে বিচিত্রতা। নানা ধরনের স্টাইলিশ হেয়ার কাটে নিজের লুকে চেঞ্জ আনছে অনেকেই, আবার কেউ কেউ চুলে কালার করছেন। ছোট চুলের ট...

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?
চুলের যত্ন

চুল বড় হচ্ছে না! এর পেছনের কারণগুলো কী হতে পারে?

লম্বা চুল কে না চায়! কিন্তু চাইলেই কি আর সব হয়? ধীরে ধীরে চুল পাতলা হয়ে ভলিউম কমে গেলেও কোনো সমাধানই যেন পাওয়া যায় না। আবার চুল বড় হওয়ার জন্য বিভিন্ন...

আরও পড়ুন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?
চুলের যত্ন

ঘরে বসে নিজের হেয়ার টাইপ আইডেন্টিফাই করবেন কীভাবে?

চুলের যত্নে আমাদের এফোর্টের যেন কোনো কমতি নেই! চুল হেলদি ও শাইনি রাখতে আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও সিরাম ইউজ করি।...

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!
চুল

শাইনি চুলের সিক্রেট। ৪ ধরনের হেয়ার সিরাম ব্যবহারে চুল হবে ঝলমলে ও মসৃণ!

চুল এবং চুলের যত্ন নিয়ে প্রতিদিন আমাদের ভাবনার শেষ নেই। চুলকে মজবুত ও ঘন করতে নানা ধরনের যাচাই বাছাই করে চুলের জন্য তেল নির্বাচন করি। চুলের প্রবলেম অন...

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?
চুলের যত্ন

চুল ভাঙা, ছিঁড়ে যাওয়া ও চুলের রুক্ষতা দিন দিন বেড়ে যাচ্ছে কি?

রিথিয়া বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে, তার চুল আঁচড়ানোর সময় চুল পড়ার থেকে চুল ভাঙা ও ছিঁড়ে যাওয়ার মাত্রা বেশি। এছাড়া বাইরে খোলা চুলে গেলে, যখন বাসায় ফিরে...

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?
চুলের যত্ন

ড্রাই হেয়ার কীভাবে সফট, সিল্কি ও ম্যানেজেবল রাখা যায়?

চুল অলওয়েজ হেলদি, স্মুথ ও শাইনি রাখার জন্য আমাদের চেষ্টার কোনো শেষ নেই। কিন্তু অনেক সময় বিভিন্ন হেয়ার প্রবলেমস এর কারণে আমাদের চুলের ন্যাচারাল শাইন...

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!
রিভিউ

একটি ম্যাজিকাল হেয়ার অয়েলেই পাবেন চুল পড়ার সল্যুশন!

হঠাৎ করেই চুল পড়ার সমস্যা বেড়ে গেছে? সাথে প্রচন্ড খুশকির সমস্যাও? কীভাবে কী করলে এর সমাধান মিলবে কিছুতেই বুঝে উঠতে পারছেন না? তার উপর ফ্রিজিনেস এবং ড্...

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন
চুলের যত্ন

চুলের ধরন ও লাইফস্টাইল অনুযায়ী সাজিয়ে নিন হেয়ার কেয়ার রুটিন

মজবুত ও ঝলমলে চুল কে না চায়? কিন্তু ঝলমলে সুন্দর চুল হুট করেই পাওয়া যায় না। তার জন্য নিয়মিত একটি রুটিন মেনটেইন করতে হয়। কিন্তু সেই রুটিন কীভাবে ঠিক কর...

…