পারফেক্ট বেইজ মেকআপ | ১১টি টিপসেই পাবেন ফ্ললেস লুক!

সোহানা মোর্শেদ · Nov 07, 2015 · 1 min read

পারফেক্ট বেইজ মেকআপ | ১১টি টিপসেই পাবেন ফ্ললেস লুক!

ভালো কোন অনুষ্ঠানে সবসময় পার্লারে গিয়ে সাজা সম্ভব হয়ে ওঠে না। সাজের মধ্যে সব ঠিকঠাক মতো হলেও অনেকেই বেইজ মেকআপ করতে পারেন না ঠিকভাবে। আর মেকআপ-এর বেইজটা ঠিক মতো না হলে চেহারা ফুটে উঠে না। পারফেক্ট বেইজ মেকআপ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ত্বকে মেকআপ  দীর্ঘস্থায়ী করার জন্য পারফেক্ট বেইজ মেকআপ অনেক জরুরী।

ঘরে বসে বেইজ মেকআপ করার পদ্ধতি

১. প্রথমে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিন। যাদের ত্বক তৈলাক্ত তারা তুলা দিয়ে টোনার লাগান। তারপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগান। আর যাদের ত্বক শুষ্ক তারা ময়েশ্চারাইজার লাগান। এরপর দশ মিনিট অপেক্ষা করুন!

২. এবার কনসিলার লাগান চোখের নিচে ও চেহারার যেসব জায়গায় কালো দাগ আছে সেসব জায়গায়ও কনসিলার লাগান। আস্তে আস্তে সময় নিয়ে লাগান। যেসব জায়গায় কালো ছোপ আছে সেখানে একটু যত্নের সাথে কনসিলার লাগান।

৩. এখন লিকুইড ফাউন্ডেশন দিতে পারেন অথবা প্রেসড পাউডার লাগাতে পারেন। তবে মনে রাখবেন দিনের বেলা প্রেসড পাওডার ফাউন্ডেশন হিসেবেই লাগাবেন। আর রাতে ফাউন্ডেশন স্পঞ্জ ভিজিয়ে লাগাবেন। এরপর শুকনো পাউডার লাগাবেন। নিয়মিত ব্যবহার করলে এক মাস পর পর স্পঞ্জ বদলাতে হবে। ফাউন্ডেশন অবশ্যই ত্বকের রঙয়ের সাথে মিলিয়ে নেবেন।

৪. রাতের বেলা প্যানকেক ফাউন্ডেশন ব্যবহার করবেন। এরপর লুজ পাউডার লাগাবেন। দিনে সানস্ক্রিন লাগাবেন মেকআপ-এর আগে। বেইজ মেকআপ-এর জিনিস অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে!

৫. ফাউন্ডেশন না দিতে চাইলে টোনার বা ময়েশ্চারাইজার দিন। এরপর পাউডার ব্রাশ দিয়ে লাগিয়ে নিন!  এতে ত্বক উজ্জ্বল দেখাবে।

৬. যাদের ত্বক সাধারণ তারা লুমিনেটর লাগাতে পারেন। এটি একটি লিকুইড লোশন, যা ত্বকে উজ্জ্বল আভা আনে। রাতে এটি বেশি ভালো লাগে। হাতে নিয়ে আলতো করে লাগাবেন।

৭. চিকবোন বরাবর ব্লাশ লাগানো ভালো। আপনার পছন্দ মতো রঙের ব্লাশ লাগান।

৮. ভ্রু আঁকতে ভুলবেন না! কারণ বেইজ মেকআপ-এর পর ভ্রু হালকা হয়ে যায়।

পারফেক্ট বেইজ মেকআপ পেতে প্রয়োজনীয় টিপস!

(১) মুখে মেকআপ দেওয়ার আগে ভালো করে মুখ স্ক্রাব করুন। যেকোনো ফলের তৈরি স্ক্রাব অথবা চালের গুঁড়া, মধু, চিনি দিয়ে স্ক্রাব বানিয়ে ব্রাশ দিয়ে মুখে ঘড়ির কাটার উল্টো দিকে যেভাবে ঘুরবে ঠিক সেভাবে পুরো মুখ ভালো ভাবে স্ক্রাবিং করুন।

প্রসঙ্গত প্রোডাক্টগুলো সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা থাকতেই পারে। কোথা থেকে পাবেন? আদৌ আসল পণ্য নাকি নকল পণ্য কিনছেন? দাম কত?  আপনার সুবিধার্থে সাজগোজ পুরো প্রক্রিয়াটি  সহজতর করে তুলেছে  শপ.সাজগোজ.কম।

(২)  স্ক্রাবিং-এর পর বরফ নিয়ে মুখে ৫ মিনিট ঘষুন।

(৩) মুখে টোনার লাগান। নিজের ত্বকে স্যুট করে এমন কোন ক্রিম লাগিয়ে মাসাজ করুন ।

(৪) মুখকে কিছু সময় শুকনো রাখুন।

(৫) ত্বকে মেকআপ দীর্ঘস্থায়ী করার জন্য প্রাইমার অথবা  বিবি ক্রিম  দিয়ে মুখের বেইজ করে নিন।

(৬) ময়েশ্চারাইজার বেইজড প্রাইমার  দিয়ে মুখ এবং ঘার ম্যাসাজ করুন।

(৭) কনসিলার সব সময় আপনার ত্বকের রঙ থেকে এক শেড গাঢ় রঙ নেবেন।

ত্বকের ধরন অনুযায়ী কন্সিলার নির্বাচন করতে বিভিন্ন শেডের কন্সিলার অ্যাপ্লাই করছে একজন

(৮) ত্বকের যত্নের ক্ষেত্রে যদি কোনো ব্যতিক্রম  ঘটে তবে ক্রিম বা লিকুইড বেইজ ব্যবহারে সমস্যা হওয়ার কথা। এ ছাড়া ত্বকের যত্ন যথাযথভাবে নিলে ক্রিম বা লিকুইড বেইজ ব্যবহারে আপনার সমস্যা হওয়ার কথা নয়। বিশেষ করে ক্লিঞ্জিং, টোনিং এবং ময়েশ্চারাইজার-এর রুটিন মেনে চলা জরুরি।

(৯) ব্লাশ কম-বেশি ব্যবহারের ওপর নির্ভর করে মেকআপ-এর তীব্রতা। লিপস্টিক এবং ব্লাশ-এর রঙের মধ্যে সামঞ্জস্য রাখাটা মেকআপ-এর জন্য খুবই জরুরি।

(১০) আজকাল বাজারে বিবি ক্রিম অথবা এক ধরনের কমপ্যাক্ট পাউডার পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করলে আলাদা করে অনেক কিছু ব্যবহার করার প্রয়োজন নেই! ত্বকে যাদের  কোনো দাগ নেই তারা হালকা একটু পাউডার পাফ করে গালে ব্লাশন বুলিয়ে নিলেই বাড়তি মেকআপ-এর প্রয়োজন পরে না!

(১১) মেকআপ ভারি হলে অলিভ অয়েল দিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করে মেকআপ ওঠান। এরপর ব্যবহার করেন ক্লিনজার  এবং ময়েশ্চারাইজার!

তো! আর পার্লার নির্ভর না হয়ে নিজেই ঘরে বসে করে নিন পারফেক্ট বেইজ মেকআপ!

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?
বেইজ মেকআপ

বেইজ মেকআপের পূর্বে করণীয় ৫টি ধাপ জানেন কি?

মেকআপ করতে কে না পছন্দ করে! সেটা প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ। দারুণ একটি মেকআপ লুক আনতে প্রয়োজন নিখুঁত বেইজ মেকআপ। কিন্তু মেকআপের বেইজ করতে...

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!
বেইজ মেকআপ

৫টি ধাপে পারফেক্ট মেকআপের শুরু থেকে শেষ!

৫টি ধাপে পারফেক্ট বেইজ মেকআপ কিভাবে করবেন তা আজ আপনাদের জানাবো। তবে তার পূর্বে বলে নেই, বলুন দেখি ঢাকার নামি দামী পার্লারে একটা পার্টি মেকআপ নেওয়ার খ...

অয়েলি স্কিনের জন্য ফুল কভারেজ মেকআপ গাইডলাইন!
মেকআপ

অয়েলি স্কিনের জন্য ফুল কভারেজ মেকআপ গাইডলাইন!

মালিহার বেস্ট ফ্রেন্ড প্রিয়ন্তির বিয়ে কদিন পরেই। অনেক আগে থেকেই বান্ধবীর বিয়েতে বেশ সাজুগুজু করে যাওয়ার শখ মালিহার। কিন্তু, ফুল কভারেজ মেকআপ করলেই কিছ...

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?
মেকআপ

ব্লাশ ট্রেন্ড | পারফেক্ট লুকের জন্য ব্লাশের কোন শেইড সিলেক্ট করবেন?

বলা যায়, ২০২২ সালে এসেই হেভি ফাউন্ডেশন ও কনট্যুর এর ট্রেন্ড বদলে যেতে শুরু করলো। এই বছরে তো পুরোদমেই হেভি মেকআপ লুকের জায়গা দখল করে নিয়েছে সফট ডিউয়ি ফ...

আরও পড়ুন

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক
মেকআপ

ব্লাশ অ্যাপ্লাইয়ের ডু’স অ্যান্ড ডোন্ট’স | শিখে নিন মেকআপের রাইট টেকনিক

রেগুলার মেকআপ হোক কিংবা পার্টি মেকআপ- গালে একটু ব্লাশ অ্যাপ্লাই না করলে মেকআপ লুক কমপ্লিট হয় কি? না! তবে অনেকেই আছেন যারা ঠিকমতো ব্লাশ অ্যাপ্লাই করতে...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ
মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়ে ফ্ললেস ও পারফেক্ট বেইজ মেকআপ

ফুল কভারেজ ফাউন্ডেশন, এই নামটি শুনলেই আমরা মনে করি এটি অ্যাপ্লাই করলে বেইজ মেকআপ অনেক হেভি দেখাবে আর সাথে প্যাচিনেস তো আছেই! এই ধারণাটা কিন্তু মোটেও ঠ...

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস
মেকআপ

গরমে লং লাস্টিং মেকআপের জন্য দারুণ কিছু হ্যাকস ও টিপস

মেকআপ করতে আমরা কমবেশি সবাই পছন্দ করি। বাইরে বের হলে কাজল বা আইলাইলার দিয়ে চোখ সাজানো আর ঠোঁটে একটু লিপস্টিক না লাগালেই নয়, তাই না? কিন্তু গরমে মেকআপ...

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?
মেকআপ

মেকআপ লং লাস্টিং রাখতে সেটিং স্প্রে ও সেটিং পাউডার কীভাবে কাজ করে?

দাওয়াত বা আউটিং এ যাওয়ার আগে আউটফিটের সাথে মিলিয়ে মেকআপ করলেন। কিছু সময় পর স্কিন বেশি গ্রিজি অথবা ড্রাই লাগা শুরু হলো। ভাবছেন, 'সব প্রোডাক্টই তো ঠিকঠা...

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?
মেকআপ

আপনার স্কিনটোনের জন্য পারফেক্ট ব্লাশ শেইড বেছে নিয়েছেন তো?

মেকআপ ট্রেন্ডে পরিবর্তন আসাটা একটু সময়সাপেক্ষ। ভারী মেকআপ বা মিনিমাল মেকআপ লুক, সাজের ধারায় যেই ট্রেন্ডই চলুক না কেন, ব্লাশের কদর কিন্ত কমে নি কখনোই!...

…